নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আব্দুল মোতালেব সরকার। সোমবার (২৯ জুন) তিনি ইউনিয়ন পরিষদে এসে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক।
পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বড়বাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাজমা বেগম, ইউনিয়ন পরিষদের সচিব দীনেশ চন্দ্র সিংহ, ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর প্রবীন বর্মন, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ রুবেল রানা।
পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি গ্রাম আদালত কক্ষ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এছাড়া তিনি পরিষদ চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও অন্যান্য অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
https://slotbet.online/