তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩ নম্বর সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিরা গ্রামে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষ করার অভিযোগ উঠেছে জসিম উদ্দিনের বিরুদ্ধে। তিনি মৃত মমতাজ উদ্দিন খন্দকারের ছেলে এবং অভিযোগকারী মো. শামসুজ্জোহার আপন চাচা। ভুক্তভোগী শামসুজ্জোহার অভিযোগ, আরএস খতিয়ান নং-২৬৯, হাল দাগ নং-৫৭৩ এবং হাল খতিয়ান নং-২৫-১৬০৮-এর অন্তর্ভুক্ত জমিটি তাঁর নামে নামজারি-খারিজ করা রয়েছে এবং হালনাগাদ ভূমি উন্নয়ন করের খাজনাও পরিশোধ করা হয়েছে। জমির দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জসিম উদ্দিন ওই জমিতে জোরপূর্বক হালচাষ করেছেন বলে অভিযোগ করেন তিনি। শামসুজ্জোহার ভাষ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধের একপর্যায়ে জসিম উদ্দিন বলেন, “আমরা তাকে কোনো জমি দেব না। ও জমিতে আসলে ওর লাশ ফেলে দেবো।” এ বক্তব্যের পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শামসুজ্জোহা। তাঁর দাবি, জমির বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হওয়ার পরও বিরোধপূর্ণ জমিতে হালচাষের ঘটনা ঘটেছে। তিনি জমির দখল পুনরুদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। শামসুজ্জোহার নামে নামজারি-খারিজ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের নথি রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি আদালতের সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক নথিপত্রের ভিত্তিতে নির্ধারিত হবে।
https://slotbet.online/