• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি 

জমকালো আয়োজনে ঢাকায় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জমকালো আয়োজনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো শোটাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এবং সাপ্তাহিক ঠিকানা প্রেজেন্টেড বাই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ঢালিউডের দীর্ঘ পঁচিশ বছরের পথচলার স্মৃতি, সুর আর মানুষের গল্প নিয়ে তারকাদের বর্ণাঢ্য মিলন মেলার পর্দা নামল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি ২৫তম আসরের। গত ৯ জানুয়ারি ২০২৬,শুক্রবার,ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হয়েছিলেন বিভিন্ন সময়ের নন্দিত শিল্পী, নির্মাতা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টরা।খবর আইবিএননিউজ ।

সন্ধ্যার পর পরই মঞ্চে আলো জ্বলার সঙ্গে সঙ্গে নাচের মাধ্যমে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা। ‘কাজলরেখা’ সিনেমার গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ পরিবেশনের মাধ্যমে আসর উদ্বোধন করেন মন্দিরা চক্রবর্তী। সুর, নাচ আর আলোর মেলবন্ধনে শুরুতেই প্রাণ পায় পুরো দর্শক ভর্তি হলের মিলনায়তন।

এর আগে রেড কার্পেটে একে একে হাজির হন বিনোদন অঙ্গনের পরিচিত শিল্পী-কলাকুশলীরা। এ সময়ের নন্দিত অভিনেত্রী মুনীরা মিঠু, পর্দা কাঁপানো নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, ঢাকাই চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, ফখরুল বাশার মাসুম, শওকত আলী ইমনসহ ছিলেন নানা প্রজন্মের শিল্পীরা। উপস্থিত ছিলেন মৌ শিখা, শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ, নিশি শ্রাবনী, ইয়াশ রোহান, শাহরিন সুলতানা মীম, শফিউল আলম বাবু ও তাঁর কন্যা মেলিতা মেহজাবিন অর্পা এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো তারকারা।

অনুষ্ঠানের শুরুতেই আবেগঘন মুহূর্ত আসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণার সময়। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মঞ্চে উঠে আবেগ সামলাতে পারেননি তিনি। সংক্ষিপ্ত কৃতজ্ঞতায় কথার চেয়ে চোখের ভাষাই বেশি কথা বলে।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনেমা, সংগীত, নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচক পছন্দ—দুই ধারাতেই সম্মাননা পেয়েছেন শিল্পীরা।

এই বিশেষ আসরের সরাসরি সম্প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

ঢাকায় অনুষ্ঠিত এই সিলভার জুবিলি আসরের মাধ্যমে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নতুন এক অধ্যায় যোগ করল—যেখানে পেছনের পঁচিশ বছরের স্মৃতি আর সামনে থাকা সময় এক মঞ্চে এসে দাঁড়াল।
প্রথম বারের মতো রাজধানী ঢাকায় এই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান করার প্রসঙ্গে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর সিইও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর খান আলম বাপসনিউজকে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দেশের গুণী শিল্পীদের নিয়ে এতো দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করে আসলেও স্বদেশের মাটিতে এই অনুষ্ঠান করতে পেরে নিজেকে খুব গর্বিত ও আনন্দিত বোধ করছি। সংক্ষিপ্ত সময়ে মধ্যে নিজ দেশের মাটিতে এতো বড় একটি অনুষ্ঠানে অনেকের ভালো সহযোগিতাও পেয়েছেন বলে জানান আলমগীর খান আলম।
আরেক প্রশ্নের জবাবে আলমগীর খান আলম জানান, আগামী বছর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে আগত আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)-এর চেয়ারম্যান ও নিউইয়র্ক নিউ হারাইজন লায়ন ক্লাবের পরিচালক গিয়াস আহমেদ বাপসনিউজকে বলেন, ‘আমি খুবই আনন্দিত দেশের মাটিতে প্রথম বারের মতো এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায়।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কারপ্রাপ্তদের ক্যাটাগরি ও নাম নিচে তুলে ধরা হলো-
‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পান দিলারা জামান, সেরা ফোক কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সেরা ব্যান্ড ‘চিরকুট’, সেরা জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, সেরা নারী কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ) সোমনূর মনির কোনাল, সেরা পুরুষ কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ) ইমরান মাহমুদুল, বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আদনান আল রাজীব, বেস্ট রাইজিং স্টার অ্যাওয়ার্ড মন্দিরা চক্রবর্তী, সেরা নৃত্য পরিচালক (কোরিওগ্রাফার) ইভান শাহরিয়ার সোহাগ, সেরা রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নীল সজীব, সেরা সংগীত পরিচালক ইমরান মাহমুদুল, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক পছন্দ) মেহজাবীন চৌধুরী, সেরা নারী কণ্ঠশিল্পী (ইউএসএ) রানু নেওয়াজ, সেরা পুরুষ কণ্ঠশিল্পী (ইউএসএ) অনিক রাজ, রাইজিং সিঙ্গার (ইউএসএ) শারাব আজমান, ‘ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ড’ আসিফ আকবর ও রবি চৌধুরী, সেরা নাটক অভিনেতা (সমালোচক পছন্দ) জিয়াউল হক পলাশ, সেরা সংগীত পরিচালক (সমালোচক পছন্দ) শওকত আলী ইমন, সেরা জনপ্রিয় নাটক পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, সেরা জনপ্রিয় নাটক অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ‘ঢালিউড স্পেশাল অ্যাওয়ার্ড’ এস আই শুমন, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক–পুরুষ) শহীদুজ্জামান সেলিম, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র–পুরুষ) মিশা সওদাগর, জনপ্রিয় নারী অভিনেত্রী (নাটক) তানজিন তিশা, সেরা গীতিকার কবির বকুল, ঢালিউড রাইজিং সিঙ্গার পার্ণা আর দাস, সেরা জনপ্রিয় নাটক অভিনেতা, ফারহান আহমেদ জোভান, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (চলচ্চিত্র–নারী) মুনীরা মিঠু, সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা, বেস্ট রিয়েলিটি শো ‘হা-শো’, সেরা চিত্রনাট্যকার (নাটক) সিদ্দিক আহমেদ, সেরা উপস্থাপক রাফসান সাবাব, সেরা চলচ্চিত্র উৎসব, সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় (নাটক–নারী) দীপা খন্দকার, সেরা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী, সেরা চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী (তাণ্ডব), সেরা নাটক পরিচালক (সমালোচক পছন্দ) কাজল আরেফিন অমি, বেস্ট এআই এডুকেটর কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান, সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক পছন্দ) আফরান নিশো (দাগি) ও সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (বরবাদ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/