তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বৌয়ালিয়া গ্রামে এক গৃহবধূকে (৫০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী আলহাজ্ব লতিফ আলীর পালিত ছেলে/ মৃত্যু মকদমের ছেলে ওহাব হোসেনের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় একটি অসাধু মহল ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৌয়ালিয়া গ্রামের মোঃ আঃ সাইদের স্ত্রী সাজেদা খাতুনকে (৫০) একা পেয়ে অভিযুক্ত ওহাব হোসেন শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাকচিক্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ওহাব হোসেন পালিয়ে যায়।
ঘটনার পর থেকে এলাকার কিছু স্বার্থান্বেষী ও প্রভাবশালী অসাধু ব্যক্তি বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো অভিযুক্ত ও তাদের মদদদাতাদের চাপে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কে জীবনযাপন করছে। এবং এ বিষয় তাড়াশ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের ভয়ে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না এবং আইনি ব্যবস্থা নিতেও বাঁধাগ্রস্ত হচ্ছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।
https://slotbet.online/