• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি 

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৪৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়াস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর অডিটরিয়ামে ১৪ মার্চ ২০২৬, শনিবার “ব্যাংক–এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় কর্মরত অথরিটির সনদপ্রাপ্ত ৬৮ টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৬ টি বাণিজ্যিক ব্যাংক এবং এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও এমআরএ’র কর্মকর্তাগণ সেমিনারটিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে ঋণ সহযোগিতা জোরদারের মাধ্যমে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংক–এমএফআই লিংকেজের গুরুত্ব, প্রতিবন্ধকতা ও উপায় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএ’র নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী। এছাড়া এমআরএ’র পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন এমআরএ’র পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান।

স্বাগত বক্তব্যে মোঃ নূরে আলম মেহেদী বলেন, ক্ষুদ্রঋণ খাতের টেকসই বিকাশ নিশ্চিত করতে ব্যাংক–এমএফআই লিংকেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আঞ্চলিক সেমিনার ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর লিংকেজ প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত হবে। এমআরএ এমএফ-সিআইবি এবং ক্রেডিট স্কোরিং বাস্তবায়নের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে, যেখানে ব্যাংক ও এমএফআই উভয়ই দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে।” এসময় আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য তিনি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সরদার আল এমরান বলেন “ টেকসই অর্থনীতি বিনির্মান ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কৃষিঋণ এবং এসএমই খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির বিকল্প নেই এবং এই ক্ষেত্রে এমএফআই প্রতিষ্ঠানগুলোই মূল ভূমিকা পালন করতে পারে।”

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মোহাম্মদ কামাল হোসেন উল্লেখ করেন যে, ২০২৪–২০২৫ অর্থবছরে সমগ্র ক্ষুদ্রঋণ খাতে ৪ কোটির অধিক গ্রাহকের মাঝে প্রায় ২ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অধিগম্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে নিয়মিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর মাঝেও অর্থের প্রবাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, জুন’ ২০২৫ ভিত্তিক বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট তহবিল ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। যার মধ্যে প্রধান উৎস হলো গ্রাহকদের জমানো সঞ্চয়; যার পরিমান ৭৯ হাজার ৯ শত ৩২ কোটি টাকা যা মোট তহবিলের প্রায় ৪০%। এছাড়া ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো নিজস্ব মূলধন তহবিল যার পরিমান ছিল ৬৭ হাজার ৭ শত ৮৯ কোটি টাকা যা মোট তহবিলের ৩৪%।

ব্যাংকের মাধ্যমে এমএফআইয়ের তহবিল পূরন হয় ২২ হাজার ৪৯ কোটি টাকা, বা মোট তহবিলের ১২% এবং এটি তৃতীয় প্রধান উৎস। উক্ত উৎসের বাইরেও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ অন্যান্য উৎস যেমন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৭%, দাতা সংস্থা (০.০০১%) , সরকার ও অন্যান্য প্রাতিষ্ঠানিক উৎস হতে তহবিল সংগ্রহ করে থাকে।

তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের অর্থপ্রবাহ জোরদার করতে অথরিটি নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বৈদেশিক ঋণ, বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ এবং গৃহায়ন ঋণসহ বিভিন্ন অর্থায়ন উদ্যোগের ক্ষেত্রে এমআরএ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের যাচিত প্রত্যয়নপত্র প্রদান করে থাকে, যা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের অর্থায়ন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।

সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে এমএফআইয়ের প্রতিনিধিবৃন্দ ব্যাংকের ঋণের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এই সময় টিএমএসএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসেন-আরা বেগম বলেন ‘ক্ষুদ্রঋণখাতে ছোট/মাঝারি এমএফআইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদে বিশেষ ঋণ প্যাকেজ চালুর প্রয়োজন, যা প্রতিষ্ঠানগুলোকে টেকসইভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে সহযোগিতা করবে।’

গাক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খন্দকার আলমগীর হোসেন বলেন, ‘ ক্ষুদ্রঋণের মাঠ পর্যায়ের কাজকে সুদৃঢ় ও গতিশীল করতে এমআরএ কর্তৃক ব্যাংক-এমএফআই লিংকেজ প্রোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ।’
ওসাকা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান “ এমএফআই তহবিল সংগ্রহের জন্য ব্যাংকের শরণাপন্ন হলে তহবিল ব্যয় হিসেবে ১৩% সুদ প্রদান করতে হয়। উল্লিখিত হারে ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে ক্ষুদ্রঋণ খাতের গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করলে গ্রাহকদের ব্যয় বৃদ্ধি পায় এবং এমএফআইগুলোর ঋণসমক্ষতা হ্রাস পায়।”
এছাড়া অন্যান্য বক্তাগণ জানান, “ক্ষুদ্র এমএফআইদের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদে বিশেষ ঋণ প্যাকেজ গঠন প্রয়োজন।”

সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের অর্থায়ন সক্ষমতা বৃদ্ধি, ব্যাংক ও এমএফআইয়ের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবার পরিসর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এবং যা গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধি করবে এবং দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ খাত ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস নোট/ এমআরএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/