• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বাধা দিয়েও বাল্যবিয়ে ঠেকাতে পারলেন না ইউপি সদস্য; অভিযোগ—অনুরোধ উপেক্ষা করে গোপনে সম্পন্ন বিয়ে। বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী ভুরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক? বিদেশে পাঠানোর নামে অর্থ আদায় ও মানব পাচারের অভিযোগ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত। রংপুরে হাজীরহাট থানার ধারাবাহিক অভিযানে ৬ আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন। রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর। বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা বাংলাদেশে_ “হিউম্যান রাইটস অ্যালাইভ” গঠিত কমিটিকে অভিনন্দন; ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  তাড়াশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নুসরাত জাহান বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর হলেও ভবন হয়নি। সুনামগঞ্জে গাইনি সার্জনের অনুমতিহীন বিদেশ ভ্রমণ, রোগী সেবায় চরম ভোগান্তি। বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন! খুলনায় ভয়ঙ্কর প্রতারণা: জালিয়াতির অভিযোগে অভিযুক্ত  ব্যক্তি নিজ পরিবার সাথে প্রতারণা। বালিয়াডাঙ্গীতে প্রভাব খাটিয়ে কবরস্থান দখল এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ। যাদুকাটায় পানি বাড়ার সাথে সাথে  অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী। তাড়াশে পূর্বশত্রুতার জেরে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে ভিপি শহিদুল ইসলাম বাবলু, ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের দুঃসময়ে ছিলেন পাশে। উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক গাছা থানা পুলিশের অভিযানে মহাসড়ক দখলমুক্ত. গাজীপুরে চোরাই সিএনজি উদ্ধার, দুইজন গ্রেফতার. সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। তাহিরপুরে আনসার ভিডিপি প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ। তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন। ঈদযাত্রায় দেশে প্রায় ৩০০ প্রাণহানি, নীলফামারীতে শূন্য: সফল ট্রাফিক ব্যবস্থাপনা সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ। তাহিরপুরে ফেইক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি। আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন! তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার। বটিয়াঘাটায় জমিজমা বিরোধে হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক ২ টি অভিযানে ১৩ লক্ষ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক গাছা থানার পুলিশের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন আলমখালী ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে- এমপি কামরুল মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধা নিবেদন তাহিরপুরে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত পেট্রোল বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; ঐতিহ্যবাহী মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠে ৩১ সদস্যের কমিটি গঠন। রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন—ভিপি শহিদুল ইসলাম বাবলু এখন চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে জেলা: বগুড়া | উপজেলা: শেরপুর বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু সুনামগঞ্জ সদর উপজেলার প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত হতে চান মো. আবুল হায়াত, সুনামগঞ্জে একটি স্লূইস গেটের অভাবে প্রতি বছর ৫ শ একর জমির ফসল জলাবদ্ধতার শিকার। বাঁশখালী উপকূলে ভাঙন ঝুঁকি: জরুরি অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ এমপির, বাঁশখালীতে ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ঈদ পূর্নমিলনী ও ফুটবল ফ্যাষ্টিভাল বিজয়ী ২০১৬,রানারআপ ২০১৩ ব্যাজ তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে ভুরুঙ্গামরীতে পুলিশের অভিযান রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার রংপুরে আরপিএমপি’র অভিযানে হাজীরহাটে এক জুয়ারু গ্রেফতার, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বরিশালে ডোবা থেকে মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বগুড়ার গাবতলীতে ৬৫ জনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন। ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ রাউজান  প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন! উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল পতেঙ্গায় এইচ পাওয়ার লাইনে চাঁদাবাজির সাম্রাজ্য শ্রীমঙ্গলে ‘নিঃস্বার্থে মানব সেবা’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা; সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; বরিশাল-ঢাকা নৌপথে ঈদের স্পেশাল সার্ভিস শুরু: ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের ক্ষোভ তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওয়াজেদ আলী শিপন। বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ ও আদালতে মামলা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক–এমএফআই লিংকেজ জোরদার করার লক্ষে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক

চ্যালেঞ্জের বাজেট আজ

অনলাইন ডেস্ক: / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নতুন ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের ঘাটতি মোকাবিলায় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার পুরোটাই দেশি-বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে নেওয়া হবে। এর সঙ্গে আগের নতুন-পুরান ঋণ পরিশোধের চাপও যুক্ত হবে এ অর্থবছরে। ফলে সরকারকে বার্ষিক বাজেটের আয়ব্যয়ের খাত নিয়ে যতটা ভাবতে হচ্ছে তার চেয়ে বেশি ভাবনা ঢুকিয়েছে ঋণ পরিশোধের অতিরিক্ত চাপ। এমনিতেই সরকারের চলতি হিসাবে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এমন এক কঠিন বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে ঋণ ও ঘাটতি নির্ভর বাজেট আজ সংসদে ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। থাকবে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। টানা চতুর্থ মেয়াদে বর্তমান আওয়ামী লীগ সরকারের এটি প্রথম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। এদিকে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটটা দিতে হোঁচটও খেতে হচ্ছে আবুল হাসান মাহমুদ আলীকে। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বাজেটের আকারই কমিয়ে এনেছেন তিনি। আজ বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। আর্থিক সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বার্ষিক বাজেট কমিয়ে আনা হলো ৫ শতাংশের বেশি। একই সঙ্গে উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অধিক গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে সরকার। ফলে এবারের বাজেটে ঘাটতিও থাকছে বিশাল আকারের।

এমন এক বৈরী সময়ে নতুন অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, যখন মূল্যস্ফীতির চাপ কোনোভাবেই কমছে না। বৈশ্বিক পরিস্থিতিও অশান্ত। টানা ১৫ মাস ধরে মূল্যস্ফীতির চাপ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে বাড়ানো হয়েছে জ্বালানি তেল, বিদ্যুতের দাম। পানির দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াসা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেই কোনো নিয়ন্ত্রণ। জীবনযাত্রার ব্যয় সামলাতে মানুষ দিশাহারা। ডলারের বাজারেও নেই কোনো সুখবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো কমছেই। কর্মসংস্থান ও বিনিয়োগের চাকা বলতে গেলে আটকেই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে দেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিস্থিতিও ব্যবসাবান্ধব নয়। বিশ্ব প্রেক্ষাপটও নতুন ঘটনার জন্ম দিচ্ছে; যা বৈশ্বিক অর্থনীতি স্থির থাকতে দিচ্ছে না। তবে সব অস্বস্তির মধ্যেও স্বস্তির খবর হলো, আমাদের অন্যতম বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। কেননা ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘এবারের বাজেটে আইএমএফের প্রভাব অনেক বেশি থাকছে। মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বাড়লেও এবারও করমুক্ত আয়সীমা আগের মতোই ৩ লাখ টাকাই থাকছে।’ আজ সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন অর্থবছরের বাজেটে সামগ্রিক ঘাটতিই থাকবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতি থাকছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা; যা জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ। এ বিশাল পরিমাণ ঘাটতি পূরণে কয়েকটি খাতকে উৎস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে ব্যাংকিং খাত।

জিডিপি প্রবৃদ্ধি : আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। চলতি অর্থবছরে যা ছিল ৭ দশমিক ৫। যদিও আর্থিক সংকটের কারণে পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়। এদিকে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বড়জোর ৫ দশমিক ৬ শতাংশ। প্রায় কাছাকাছি প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ)। বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

বাজেট অধিবেশন শুরু : আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকাল ৫টায় জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এটি। আজ সংসদে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

অধিবেশন শুরুর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিমন্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। মনোনীত পাঁচ সদস্য হলেন ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, মোহাম্মদ শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমন্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে স্বাগত জানান। সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ ও বাজেটের ওপর আলোচনাসহ সার্বিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন হবে না। তবে ২২ ও ২৯ জুন শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলির পরিমাণ বিবেচনায় স্পিকার অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধী দলের নেতা জি এম কাদের, আমির হোসেন আমু, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন। সভাপতির অভিপ্রায় অনুযায়ী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/