ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি
মিজানুর রহমান,
ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থায়ী বেড়িবাঁধ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
প্রতিবছর বর্ষা মৌসুম এলে একই চিত্র দেখা যায়। বাজারের রাস্তাঘাট, দোকানপাটসহ আশপাশের বসতবাড়িতে পানি উঠে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। অনেক দোকানদার পানির মধ্যে দাঁড়িয়ে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন, পথচারীরা হাঁটু পানি ভেঙে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। ফলে প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতি বছর এই সমস্যায় আমাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবন ব্যাহত হয়। সরকার যদি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু করে, তাহলে এই জলাবদ্ধতা থেকে বাজারকে রক্ষা করা সম্ভব।”
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
https://slotbet.online/