• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানিকর লেখার প্রতিবাদে কমলাপুরে সভা, সম্পাদক নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা

রিপোর্টারের নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের একটি মাদার সংগঠন। কিন্তু দুঃখজনকভাবে বিগত সময়ে সংগঠনটির কিছু নেতৃত্ব সংগঠনের মূল লক্ষ্য ও গঠনতন্ত্রকে উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় নির্বাচিত হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শপথবাক্যের মধ্যে “বঙ্গবন্ধুর আদর্শে সংগঠন পরিচালনা করা হবে” — এমন রাজনৈতিক বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়। শুধু তাই নয়, শীর্ষ নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করেন এবং সেসব ছবি তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন।

এছাড়াও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে নিয়োগ বাণিজ্য করে কোটিপতি বনে যাওয়ার মতো গুরুতর অভিযোগে কয়েকজন নেতার নাম গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অথচ সংগঠনকে গতিশীল করার জন্য যে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা ছিল, সেগুলো উপেক্ষা করে তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি-দালালির সঙ্গে জড়িয়ে পড়ে।

৫ আগস্টের পর তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা দীর্ঘদিন সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনার সাহস বা সক্ষমতা দেখাতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে কতিপয় জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী নেতৃবৃন্দের ছত্রছায়ায় কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যা ডিপ্লোমা ফার্মাসিস্ট সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়াও গুঞ্জন রয়েছে যে, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)-এর কয়েকজন শীর্ষ নেতা তাদের পেছন থেকে সহযোগিতা করছেন।

বিষয়টি আরও আলোচনায় আসে গত ১০ মার্চ এম-ট্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের সময় তাদের উপস্থিতি লক্ষ্য করার পর।

আজ বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-এর ইফতার মাহফিলে বক্তৃতায় পরিষ্কার হয় যে, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)-এর মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব ও সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার এই নিন্দনীয় কাজের সঙ্গে সরাসরি জড়িত।

শুধু তাই নয়, আওয়ামীপন্থী পেশাজীবীদের নেতৃত্বে থাকা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিপিএ) ইফতার মাহফিলে প্রধান অতিথি হওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকার ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অভিযোগ, বিএনপিপন্থী আরেক পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) কয়েকজন নেতা তথ্য গোপন করে তাকে প্রধান অতিথি করে নিয়ে গেছেন। ইফতার মাহফিলে তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০২৩ সালে বিডিপিএর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গাজী সাইফুল ইসলাম সভাপতি এবং মো. জহিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন। তারা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। সে সময়ে বিএনপিপন্থী ফার্মাসিস্টরা ছিলেন কোণঠাসা।

রবিবারের ইফতার মাহফিলে এম-ট্যাবের সভাপতি একে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষারসহ আরও কয়েকজন নেতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত বিএনপিপন্থী কর্মকর্তাদের অভিযোগ, তথ্য গোপন করে তারা এমপি আব্দুস সালামকে বিডিপিএর আওয়ামীপন্থী ফার্মাসিস্টদের নেতৃত্বাধীন কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের বিএনপিপন্থী একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের রাতের ভোটের মেয়াদে বিএনপিপন্থী নেতাকর্মীদের কোণঠাসা করে এই কমিটি গঠিত হয়। কমিটি শপথ নেয় শেখ মুজিবুর রহমানের নামে। অথচ সেই কমিটির ইফতার মাহফিলে তথ্য গোপন করে বিএনপির একজন সংসদ সদস্যকে নিয়ে গেছেন তারা। এই কর্মকর্তা বলেন, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি চাকরির অফিস ফাঁকি দিয়ে ডিজি অফিসে (স্বাস্থ্য অধিদপ্তরে) বদলি বাণিজ্য করে বেড়ানো এম-ট্যাবের এই নেতারা প্রকাশ্যে ফ্যাসিস্টদের সঙ্গী হয়েছেন। সেই সঙ্গে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ আমলে জোর করে ভোট ডাকাতি করে কমিটি গঠন করা গাজী-জহির-আলমগীর পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন করে দিয়েছেন।

এর আগেও বিপ্লবুজ্জামান বিপ্লব ও দবির উদ্দিন তুষারের নামে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানের বদলি ঠেকাতে ১৫ লক্ষ টাকা এবং আওয়ামীপন্থী পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের মহাসচিব আশিকুর রহমানকে ৫ লক্ষ টাকা, স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের জয়েন্ট সেক্রেটারি গোলাম কিবরিয়াকে ৩ লক্ষ টাকা এবং ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলমগীরকে ৪ লক্ষ টাকার বিনিময়ে দবির উদ্দিন তুষাররা ঢাকায় স্থায়ী করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, কিছুদিন আগে ধারদেনা করে সংসার চালানো তৃতীয় শ্রেণির এসব চাকরিজীবীর হঠাৎ করে ২০ লক্ষ টাকার গাড়িতে চড়ে বেড়ানো দেখে অনেকেই বিস্মিত। দলীয় ক্ষমতা এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের নাম ভাঙিয়েও বিভিন্ন অপকর্ম করে চলেছে এই চক্রটি। এছাড়া সকল নিয়ম ভেঙে ডেন্টাল, রেডিওলজি এবং ফিজিওথেরাপি থেকেও ল্যাবের পদে নাম দিয়ে হজ মেডিকেল টিমে পছন্দের লোককে অন্তর্ভুক্ত করেছে তারা।

এদিকে বিভিন্ন সময়ে এসব খবর পত্রিকায় প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি হজ মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, ধর্ম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগসাজশে এই দুর্নীতি সম্পন্ন হয়েছে। তবে সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন।

সাধারণ ফার্মাসিস্টদের অনেকেই আশঙ্কা করছেন, হয়তো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব বিতর্কিত নেতাদের পুনরায় নেতৃত্বে আনার অপচেষ্টা চলছে।

সংশ্লিষ্ট মহল মনে করে, বিষয়টি নিয়ে জাতীয়তাবাদী দলের নীতিনির্ধারকদের এখনই সজাগ হওয়া প্রয়োজন। অন্যথায় সংগঠন ও দলের শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/