• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার সিংড়ায় সংবাদ প্রকাশের পরে স্কুলের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত জাতীয়করণের দাবিতে গাজীপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। তমার মৃত্যু: একটি রাস্তা থেকে হাসপাতাল, নারীর নিরাপত্তা কোথায়? নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি তাড়াশে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা, পুলিশে সোপর্দ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান তাড়াশে আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস সানি রাজ যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত তাড়াশে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক-পুলিশে সোপর্দ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ সরকারি পুকুরের মাছ কর্তার প্লেটে: কার স্বার্থ রক্ষা করছে সুবিধাভোগীরা? সংবাদ ঘিরে রাজনৈতিক নেতাদের সাফাইয়ের আসল রহস্য কী? বাঁশখালী এসএসসিতে দ্বিতীয় সাধনপুর ৯নং ওয়ার্ড: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ইজিবাইক চুরি মামলায় বি,এন,পি নেতা কারাগারে। গ্রেনেড হামলার প্রতিবাদে কাজীপুরে আওয়ামী লীগের মশাল মিছিল এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের যাদুকাটায় বালু উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অসমাপ্ত প্রেমের গল্প —-মোঃ সেলিম উদ্দীন

রিপোর্টারের নাম / ৩৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সেলিম উদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সৌরভ আর বর্ষা একই ব্যাচের ছাত্র ছিল।
একই ক্লাসে বসত, একই নোট পড়ত, একই পরীক্ষার টেনশন ভাগ করত। তবু আশ্চর্যভাবে তারা কখনো বন্ধু হয়ে উঠতে পারেনি, আবার প্রেমিকও হয়নি।

তাদের সম্পর্কের কোনো নাম ছিল না।
বর্ষা খুব সাধারণভাবে কথা বলত।
অতিরিক্ত হাসি নেই, অকারণ আবেগ নেই।
কিন্তু তার উপস্থিতিটাই ছিল আলাদা। ক্লাসে ঢুকলে সৌরভ প্রথমে তাকাত বোর্ডের দিকে নয়, বর্ষার দিকে—সে এসেছে কি না, সেটুকু নিশ্চিত হতে।

বর্ষাও সৌরভকে লক্ষ করত।
সে জানত, সৌরভ তাকে পছন্দ করে।
সৌরভও জানত—বর্ষা জানে।

এই জানা–জানির মাঝখানেই তাদের সম্পর্ক আটকে ছিল।

তারা একসঙ্গে অনেক পথ হেঁটেছে—
টিএসসি থেকে দোয়েল চত্বর,
লাইব্রেরির সামনে সন্ধ্যার আলোয় দাঁড়িয়ে থাকা, রাষ্ট্র, ক্ষমতা, গণতন্ত্র নিয়ে কথা বলা , কিন্তু নিজেদের নিয়ে কখনো নয়।

বন্ধু হলে যেমন অবাধ হওয়া যায়, তারা তা পারেনি। প্রেমিক হলে যেমন সাহস লাগে, সেটাও হয়নি।

ফলে তারা রয়ে গেছে মাঝখানে—
অস্বস্তিকরভাবে কাছাকাছি,
আবার নিরাপদ দূরত্বে।

সৌরভ মাঝে মাঝে ভাবত, একদিন যদি বলে ফেলে!
আবার পরক্ষণেই মনে হতো, বললেই কি সব ঠিক থাকবে?
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সে জানত, অনেক সম্পর্ক ভেঙে যায় ক্ষমতার ভারসাম্য নষ্ট হলে।

বর্ষাও ভাবত।
কিন্তু তার ভাবনায় বাস্তবতা বেশি ছিল।
সে জানত, এই পছন্দের কোনো কাঠামো নেই, ভবিষ্যৎ নেই।
তাই অনুভবকে সে নাম দিতে চায়নি।
বিশ্ববিদ্যালয়ের দিনগুলো শেষ হলো।
ফাইনাল পরীক্ষা, বিদায়ের ছবি, বন্ধুবান্ধবের চিৎকার—সব ভিড়ের মধ্যে সৌরভ আর বর্ষা আলাদা করে কোনো বিদায় নেয়নি।
তারা আগের মতোই চুপ করে থেকে গেল।

কিছুদিন সৌরভের সঙ্গে যোগাযোগ ছিল।
মাঝে মাঝে ফোন, মাঝেমধ্যে ছোট বার্তা।
তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হলো।
শরীর আলাদা, জীবন আলাদা, সময় আলাদা।

একদিন বর্ষা হঠাৎ জানাল—সে দেশের বাইরে যাবে।
উচ্চশিক্ষার জন্য নয়।
স্বপ্নের কথা বলেনি।
শুধু বলেছিল, “এখানে থেকে কিছু হবে না।”

কিছুদিন পর সৌরভ জানতে পারল—বর্ষার বিয়ে হয়ে গেছে।
একজন অল্প শিক্ষিত প্রবাসীর সঙ্গে।
আমেরিকায় থাকে সে।
নিজের দোকান আছে, গাড়ি আছে, ছবি তোলা জীবন আছে।

বর্ষা আমেরিকার চাকচিক্য জীবন বেছে নিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান নয়, দর্শন নয়—
নিরাপত্তা, নিশ্চয়তা, ডলারের হিসাব।

সৌরভ কিছু বলেনি।
কারণ যে প্রেমের নামই দেওয়া হয়নি, তার হারিয়ে যাওয়ারও কোনো আনুষ্ঠানিকতা নেই।

শুরুতে মাঝেমধ্যে যোগাযোগ ছিল।
ছবি আসত—গাড়ি, বড় বাড়ি, হাসিমুখ।
কিন্তু সৌরভ জানত, এই হাসির ভেতর বর্ষা পুরোটা নেই।

ধীরে ধীরে যোগাযোগও থেমে গেল।

বছর কেটে যায়।
সৌরভ দেশে থেকেই জীবন চালিয়ে নেয়—
কখনো অভ্যাসে,
কখনো দায়িত্বে,
কখনো নিছক বেঁচে থাকার জেদে।

বর্ষা তখন আর মানুষ নয়,
একটি স্মৃতি।
যাকে ছুঁয়ে দেখা যায় না,
কিন্তু ভুলে যাওয়াও যায় না।

সৌরভ জানে,
যে কথাগুলো বলা হয়নি, সেগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
কারণ সেগুলোর কোনো সমাপ্তি নেই।

কিছু সম্পর্ক এমনই হয়,
না বলা ভালোবাসা,
না হওয়া বন্ধুত্ব,
না তৈরি হওয়া প্রেম।

তবু সেই সম্পর্কই সবচেয়ে বেশি থেকে যায়।
বর্ষা আজও সৌরভের জীবনে আছে,
কোনো ছবিতে নয়,
কোনো কথোপকথনে নয়,
শুধু নীরবতায়।

মুখোমুখি
বছর কেটে গেছে।
ঢাকা শহর এখনও তার আগের মতো, কিন্তু মানুষের মুখে বদল এসেছে, পথেও পরিবর্তন।
সৌরভ দেশেই থাকে সারাদিন চাকরির কাজ শেষ করে, জীবনের ধাক্কা সামলে।
ক্লাসরুমের সেই নীরব ছেলেটি এখন অন্য রকম, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে চুপচাপ।

এক বিকেলে, টিএসসির পাশে পুরনো ক্যাফেতে কফি খেতে গিয়েছিল।
তার চোখে অজানা এক চিন্তাভাবনা, যেন পুরনো স্মৃতির খোঁজ।

হঠাৎ, একটি পরিচিত হাঁটার ছন্দ।
সৌরভের হৃদয় থমকে গেল।
সে যে মানুষটি মনে রাখত, বর্ষা।

বর্ষা ঠিক সেই মুহূর্তে চেয়ারে বসছে, কফি হাতে।
চোখে শান্তি, কিন্তু চোখের গভীরে কিছু না বলা আবেগ।
দূর থেকে সৌরভ তাকে দেখল, আর হঠাৎ মনে হলো—সব কিছু ঠিক আগের মতো, অথচ সব কিছু বদলে গেছে।

সে কাছে গেল, কিন্তু কোনো কথা বলল না।
বর্ষাও তাকাল, এবং তাদের চোখের নীরবতা সেই পুরনো দিনগুলোর মতো।
কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই।
শুধু সেই না বলা ভালোবাসা,
যা কখনো নাম পায়নি,
তবু এখনও বয়ে চলে।

“সৌরভ?”—বর্ষার কণ্ঠটা নরম, নীরবতার মধ্যে ভেসে আসল।
“বর্ষা…”—সৌরভের গলার শব্দও কেঁপে উঠল, কিন্তু বাক্য পুরো হয়নি।

তারা দু’জন একে অপরের কাছে বসল।
কিছুক্ষণ চুপচাপ।
ক্যাফের ব্যস্ততা, রাস্তার শব্দ—সব যেন ধীরে ধীরে মিলিয়ে গেল।
তাদের মধ্যে শুধু সেই নীরব সম্পর্ক, যা কখনো বন্ধু হয়নি, কখনো প্রেমিক হয়নি।

বর্ষা ছোট্ট হাসি দিল।
সৌরভও হেসে উঠল।
তাদের চোখে মিলল—এক ধরণের শান্তি, যা বছরের অভাবিত দূরত্বকেও মেটাতে পারে।

“তুমি… কেমন আছ?” সৌরভ ভেসে আসা কথা বলল।
বর্ষা নীরবতার মধ্যে শুধু চোখ নাড়ল।
কোনো উত্তর নয়—কিন্তু সব উত্তর সেই চুপচাপেই ছিল।

কফি শেষ হওয়ার পরে তারা বিদায় নিল।
কেউ কিছু বলল না, কেউ কিছু চাইল না।
শুধু সেই মুহূর্তে বোঝা গেল—যে সম্পর্কের কোনো নাম ছিল না, সেটাই চিরস্থায়ী।

বর্ষা চলে গেল তার পথে, সৌরভ তার পথে।
কিন্তু এবার তারা জানত—না বলা ভালোবাসা কোনোদিন মরেনি।
না হওয়া বন্ধুত্ব, না হওয়া প্রেম, সবই তাদের মধ্যে নীরব, গভীর আলো হয়ে রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/