সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে প্রবাসীদের এক সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) শাখা কমিটি গঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ।
গত সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে আল মুসা টাওয়ারে প্রবাসীদের উপস্থিতিতে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী সিহাব উদ্দিন সিমুল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরপিবি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট বাংলাদেশের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
সভায় আরও বক্তব্য রাখেন রাকিমুল আল মামুন, ড. মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ মজিবুর মিয়া, মোহাম্মদ ইয়াসিন বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের বাংলাদেশে সম্পত্তি, ব্যাবসা-বাণিজ্য ও বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আইনি প্রতিকারের জন্য প্রবাসীদের জন্য প্রবাসী ট্রাইবুনাল গঠনের বিকল্প নেই। প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থের মাধ্যমে বাংলাদেশে নিজস্ব সম্পদ ভোগ দখলের ক্ষেত্রে আইনি জটিলতার কারণে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হন।
তিনি সকল প্রবাসীদের একত্রিত হয়ে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বক্তৃতায় মানবাধিকার, পরিবেশ ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
সভা শেষে সম্মতিক্রমে ব্যবসায়ী রাকিমুল আল মামুনকে আহ্বায়ক, সিহাব উদ্দিন সিমুলকে সদস্য সচিব, মোহাম্মদ মজিবুর মিয়া এবং মোহাম্মদ ইয়াসিন বাবুলকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।
https://slotbet.online/