• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত –

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার / ৪৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসের নানাবিধ সমস্যা নিয়ে ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, এর আগে গত ৮ ফেব্রুয়ারি আন্দোলনে নেমেছিলেন তারা। সেসময় কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর ড. রেহেনা খাতুনের মৌখিক আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সেইসাথে তারা কলেজ প্রশাসনকে তাদের যুক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দেন।

 

খবর নিয়ে জানা যায়, কলেজ প্রশাসন তাদের কিছু দাবি মেনে নিলেও অধিকাংশ দাবি মেনে নেয়নি বলে আবারো আন্দোলনে নেমেছেন তারা। এসময় ক্যাম্পাসে হাজার হাজার ছাত্র ছাত্রীকে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগ দিতে দেখা যায়। বিশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। মিছিলে বার বার তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহবান জানানো হয়। মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

 

মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এসময় শিক্ষার্থীদের মধ্যে অনেকে বক্তব্য দেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে যুক্তিক দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেন এবং এক কপি দাবি সম্বলিত লিপি অধ্যক্ষের নিকট পৌঁছে দেন। তাদের দাবিগুলো হলোঃ

 

১. ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্হাপন করা, ২. শিক্ষার্থী ও কর্মচারীদের আইডি কার্ড নিশ্চিত করা, ৩. ক্যাম্পাসের অন্ধকার স্হানে লাইটিং এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা, ৪. কলেজের চতুর্দিকে প্রাচীর নির্মাণ করা, ৫. কর্মচারীদের নিদিষ্ট পোশাকের ব্যবস্হা করা এবং যে সকল কর্মচারী ক্যাম্পাসে নেশাজাতীয় দ্রব্য সেবনের সহযোগিতা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করা, ৬. মূল ফটক ও ক্যাম্পাসের ভিতরের সকল দোকান পাট উচ্ছেদ করা, ৭. অতিদ্রুত কলেজ ক্যান্টিন চালু করা,

 

৮. শীঘ্রই শতবর্ষী ভবনে একাডেমিক কার্যক্রম চালু করা, ৯. কলেজে ৭৫ % উপস্থিতি নিশ্চিত করা, ১০. দ্রততম সময়ের মধ্যে উন্নতমানের কলেজ বাস চালু করা, ১১. বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গঠিত সকল কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা, ১২. দুর্নীতির সাথে জড়িত শিক্ষক কর্মচারীদের বিচারের মুখোমুখি করা, ১৩. লাইব্রেরী থেকে শহীদ আবু সাঈদ হল হয়ে উচ্চমাধ্যমিক ভবন এবং আইসিটি ভবন পর্যন্ত রাস্তা পাকা করণ করাসহ সকল রাস্তা সংস্কার করা, ১৪. ছাত্র ও ছাত্রীদের জন্য মানসম্মত বিশ্রামাগার নির্মাণ করা,

 

১৫. ছাত্রী হোস্টেলের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা। এক্ষেত্রে ছাত্রীদের মতামতের প্রাধান্য দেওয়া, ১৬. শহীদ আবু সাঈদ হলের নিরাপত্তার স্বার্থে চারিদিকে প্রাচীন নির্মাণ করা,
১৭. মসজিদে লাইব্রেরীর ব্যবস্থা করা, ১৮. ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মানসম্মত ওয়াসরুমের ব্যবস্থা করা (ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা) এবং বিভিন্ন স্হানে পানির ব্যবস্হা করা, ১৯. তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন সাধন করা,

 

২০. অডিটোরিয়াম ভবন নির্মাণের ব্যবস্থা করা এবং ২১. ওসমানী হল ও সিএম হল সংস্কার করে দ্রততম সময়ের মধ্যে খুলে দেওয়া ও মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া।

 

এসময় শিক্ষার্থীদের সমাবেশস্হলে আসেন কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ জনাব প্রফেসর ড. রেহেনা খাতুন ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব দিলীপ কুমার। তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো আমলে নেন এবং প্রায় সবগুলোই মেনে নেওয়ার আশ্বাস দেন। প্রথমে দাবিগুলো পড়ে শুনান এবং কিছু যুক্তি উপস্থাপন করেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব দিলীপ কুমার রায়। এরপর প্রফেসর ড. রেহেনা খাতুন ২১ দফা সম্বলিত লিপিটি পড়েন এবং বিভিন্ন যুক্তি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত পোষণ করেন। সেই সাথে কলেজ প্রশাসনের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন উপাধ্যক্ষ ড. রেহেনা খাতুন। তবে তিনি শিক্ষার্থীদের কিছু শ্লোগানে ( ভূয়া ভূয়া) মনোক্ষুণ্ণ হন।

 

এসময় শিক্ষার্থীদের তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে দেখা যায়। এরপর অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরাও তাদের বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন।

 

এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরের দোকান পাট উচ্ছেদ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা অংশ নেয়। ভেতরে অবস্হানরত দোকানদারদের স্বইচ্ছায় ক্যাম্পাস থেকে চলে যেতে বলা হয়। অল্প সময়ের মধ্যে দোকান পাট নিয়ে চলে যান তারা।

 

এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবীগুলো যুক্তিযুক্ত বলে মনে করেন কলেজটির সাবেক শিক্ষার্থী ও রংপুরের সচেতন মহল। তারা শিক্ষার্থীদের দাবিগুলো সাথে একমত পোষণ করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য কলেজ প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/