• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি তাড়াশে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা, পুলিশে সোপর্দ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান তাড়াশে আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস সানি রাজ যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত তাড়াশে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক-পুলিশে সোপর্দ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ সরকারি পুকুরের মাছ কর্তার প্লেটে: কার স্বার্থ রক্ষা করছে সুবিধাভোগীরা? সংবাদ ঘিরে রাজনৈতিক নেতাদের সাফাইয়ের আসল রহস্য কী? বাঁশখালী এসএসসিতে দ্বিতীয় সাধনপুর ৯নং ওয়ার্ড: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ইজিবাইক চুরি মামলায় বি,এন,পি নেতা কারাগারে। গ্রেনেড হামলার প্রতিবাদে কাজীপুরে আওয়ামী লীগের মশাল মিছিল এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের যাদুকাটায় বালু উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার: / ৩০০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

তামাক নিয়ন্ত্রণে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নারী মৈত্রীর আয়োজনে “তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সাংবাদিকদের নিকট প্রত্যাশা ও করণীয়” বিষয়ক এক মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। বুধবার ৯ অক্টোবর ২০২৪, সকাল ১১:০০ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. গোলাম মহিউদ্দীন ফারুক, অনকোলজিস্ট এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, লীড পলিসি এ্যাডভাইজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এবং বাংলাদেশ এবং প্রাক্তন চেয়ারম্যান, বিসিআইসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদ রাব্বি, সভাপতি, হেলথ রিপোর্টার্স ফোরাম। শামীম মেহেদী, চীফ এক্সিকিউটিভ অফিসার, গ্লোবাল টিভি, প্রথম আলোর যুগ্ম–সম্পাদক জনাব সোহরাব হাসান, শাহনাজ বেগম পলি, সদস্য, ব্যবস্থাপনা কমিটি, জাতীয় প্রেস ক্লাব এবং জুলহাস আলম, ঢাকা ব্যুরো প্রধান, নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা—এসোসিয়েটেড প্রেস (এপি) এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় প্রেস ক্লাব।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত কে সিনহা, স্পেশাল করস্পনডেন্স,৭১ টিভি। জনাব মোঃ আব্দুস সালাম মিয়া, প্রোগ্রাম ম্যানেজারস, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ এবং হুমায়রা সুলতানা, কমিউনিকেশনস ম্যানেজার , ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ।

“তামাক কোম্পানিগুলো নানামুখী অপ-কৌশলে বিভ্রান্ত না হওয়ার কথা জানান সুশান্ত কে সিনহা, তিনি বলেন তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনী আনার যে উদ্যোগ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়েছে তা নিঃসন্দেহে একটি সময়োচিত এবং জনবান্ধব উদ্যোগ। তবে বেশ কিছু ধাপ পার হলেও আইনটিকে চূড়ান্ত রূপ পেতে হলে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এখনও এটি পাশের অপেক্ষায় রয়েছে। এটিকে আইনে রূপান্তরের পথে নানা রকম বাধা আসার আশঙ্কা রয়েছে, বিশেষ করে সংশোধনীর বিপক্ষে তামাক কোম্পানিগুলো নানামুখী অপ-কৌশল ও অপ-তৎপরতা চালাচ্ছে। তারা নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য মিডিয়ার মাধ্যমে প্রচার করে জনবিভ্রান্তি তৈরি করছে। এক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

রাশেদ রাব্বি বলেন, “ তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় আসে তার চেয়ে তামাক ব্যবহারজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বাবদ ব্যয় ৩৪ শতাংশ বেশি। রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি টাকা এবং চিকিৎসা ব্যয় প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় ৮ হাজার কোটি টাকা (ক্যান্সার সার্ভে-২০১৮)। সুতরাং মানুষের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা”

আর একটি প্রানও যাতে না হারাতে হয় তামাকের কারনে সে প্রেক্ষাপটে সোহরাব হাসান বলেন, “প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভয়ঙ্কর তামাকের আগ্রাসনে। তামাকের এই সর্বগ্রাসী আগ্রাসন ও তামাক মহামারী আমাদের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের তামাকের ভয়াবহতা সম্পর্কে আরও সোচ্চার হতে হবে ।পাশাপাশি তামাক কোম্পানির গুলোর কার্যক্রম নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে”

শামীম মেহেদী বলেন, “তরুণরা ই-সিগারেটের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে ই-সিগারেট বাজারজাত বন্ধ করা অত্যন্ত জরুরি।

মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,” তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। তামাকের পক্ষে বলার মতো একটি শব্দও নেই। তামাক পরিবেশ, অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। টোব্যাকো এটলাস ২০১৮- এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান । জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই। আইন শক্তিশালী করবার এই পদক্ষেপ বেগবান করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন আমাদের গণমাধ্যমের বন্ধুগণ,যাদের সবচেয়ে বড় শক্তি তাদের লেখনি ও গণমাধ্যম ব্যবহার করে মানুষের কাছে পৌছানোর কৌশল”

বিশেষজ্ঞ অতিথির বক্তব্যে প্রফেসর ড: গোলাম মহিউদ্দীন ফারুক বলেন, ‘বিশ্বব্যাপী ক্যান্সারের কারণে মুত্যুর প্রায় এক-তৃতীয়াংশের জন্য দায়ী তামাক। তামাকের কারণে ফুসফুস ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই ঝুঁকি মোকাবেলায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক অন টোব্যাকো কন্ট্রোল—এফসিটিসি’তে স্বাক্ষরকারী প্রথম দেশ হলেও ধুমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোত্তম মান অর্জন করতে পারেনি। তাই তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ এবং শক্তিশালী করা অতি জরুরী। যা তামাকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে শাহীন আকতার ডলি বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন, বিশেষ করে নারী ও শিশুরা। পরোক্ষ ধূমপানের কারণে নারীর প্রজনন ক্ষমতা হ্রাস, গর্ভপাত এবং সন্তান জন্মদানে মা ও শিশু উভয়ই মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের জোরালো দাবি জানাচ্ছি।’

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের তাগিদ জানান অন্যান্য আলোচক ও অতিথিরা। আলোচকগণ তাদের বক্তব্যে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে এফসিটিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত বিষয়গুলো যেমন- অধূমপায়ীদের সুরক্ষার জন্য সব পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট বা ইমার্জিং হিটেড টোব্যাকো প্রোডাক্ট আমদানি, উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা, তামাক পণ্যের সব প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করার প্রতি জোরারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/