• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি তাড়াশে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা, পুলিশে সোপর্দ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান তাড়াশে আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস সানি রাজ যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত তাড়াশে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক-পুলিশে সোপর্দ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ সরকারি পুকুরের মাছ কর্তার প্লেটে: কার স্বার্থ রক্ষা করছে সুবিধাভোগীরা? সংবাদ ঘিরে রাজনৈতিক নেতাদের সাফাইয়ের আসল রহস্য কী? বাঁশখালী এসএসসিতে দ্বিতীয় সাধনপুর ৯নং ওয়ার্ড: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ইজিবাইক চুরি মামলায় বি,এন,পি নেতা কারাগারে। গ্রেনেড হামলার প্রতিবাদে কাজীপুরে আওয়ামী লীগের মশাল মিছিল এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের যাদুকাটায় বালু উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন।

শত শহীদ মিনার গড়ার স্বপ্নদ্রষ্টা মানবতার ফেরিওয়ালা লায়ন আব্দুস সালাম চৌধুরীর আজ শুভ জন্মদিন

স্টাফ রিপোর্টার / ৩২৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ঢাকার দোহার উপজেলার বিলাশপুরের কৃতিসন্তান, মানবতার ফেরিওয়ালা দেশবরেণ্য সমাজ সেবক, লায়ন আব্দুস সালাম চৌধুরী। তাঁর স্বপ্ন নিজস্ব অর্থায়নে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ করবেন।। ইতোমধ্যে ৬৭টির ও অধিক শহিদ মিনার নির্মাণ করেছেন । আজ মানবিক ও দেশপ্রেমিক মানুষটির শুভ জন্মদিন। তাঁর জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। মহান প্রভু যেন তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি, সমৃদ্ধি, রহমত ও বরকত দান করেন।
মহামারী করোনা কালীন সময়ে শত শত মানুষের মুখে আহার তুলে দেওয়া, পদ্মার ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো কিংবা সারাদেশে অসহায় মানুষের আহবানে নিজেকে উজাড় করে দেওয়া মানুষটির নাম মানবতার ফেরিওয়ালা লায়ন আব্দুস সালাম চৌধুরী। তাকে এযুগের হাজী মোহাম্মদ মহসিন, কিংবা মাদার তেরেসা বললেও অতুক্তি হবে না। তাঁর কাছে দলমত জাত-পাতের ভেদাভেদ নেই। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন। তিনি একজন মা-বাবার আদর্শ সন্তান, স্ত্রীর আদর্শ স্বামী, ভাই বোনের একজন আদর্শ বটবৃক্ষ, সন্তানদের একজন আদর্শ পিতা, সমাজের একজন আদর্শ মানুষ এবং একজন সফল ও আদর্শ সৎ শিল্পোদোক্তা। সাহস, সততা, শ্রম ও মেধা দিয়ে তিলে তিলে নিজেকে গঠন করেছেন, আর এখন নিজেকে বিলিয়ে দিচ্ছেন, সমাজ, দেশ ও মানবতার কল্যানে।
অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তিনি, বহুসামাজিক ও মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা। জড়িত রয়েছেন সংগঠনের সদস্য ও উপদেষ্টা হিসাবে। সমাজ সেবায় অনন্য অবদানের জন্য দেশে বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। পেয়েছেন অসংখ্য গুণী লোকের সান্নিধ্য। নীতির প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। মানব প্রেম ও দেশপ্রেম তার ধর্ম। তিনি যেমন সহজ, সরল ও মানবপ্রেমী তেমনি একজন দ্রোহী মানুষ অন্যায় ও অবিচার দেখলে গর্জে উঠেন প্রতিবাদে। করেন বিদ্রোহ তাই তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সম্মানায় ভুষিত হয়েছেন। সম্পূর্ণ নিজ পরিকল্পনায় ও নিজস্ব অর্থায়নে শত শহীদ মিনার নির্মানের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, মানুষ টাকা-পয়সা দিয়ে শখের জিনিসপত্র জমিজমা ক্রয় করে থাকেন; কিন্তু আমার স্বপ্ন ভাষাশহিদদের সম্মানে স্কুল, কলেজে শহিদ মিনার বানানো। আমি ১০০টি শহিদ মিনার নির্মাণ করতে চাই। বাংলাদেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি স্থায়ী শহিদ মিনার না থাকে, তাহলে আমাকে অবগত করলে সেই প্রতিষ্ঠানে আমার নিজস্ব অর্থায়নে শহিদ মিনার নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিদ্যালয়ের আঙিনায় ভাষার জন্য লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচিহ্ন শহিদ মিনার না থাকাটা খুবই হতাশাজনক। তাই আমি শহিদ মিনার তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। যাতে কোমলমতি শিক্ষার্থীদের মনে ভাষাশহিদ ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জন্মায়। প্রথম শহীদ মিনার এর প্রেক্ষাপট, ২০০৮ সালের কথা। বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে অতিথি ছিলেন আব্দুস সালাম চৌধুরী। সেখানে গিয়ে দেখলেন কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শিক্ষার্থীরা। দেখে মন খারাপ হয় তাঁর।
আব্দুস সালাম চৌধুরী বলেন, ‘ছোটবেলায়ও দেখেছি, কলাগাছ দিয়ে পরম যত্নে শহীদ মিনার বানায় শিক্ষার্থীরা। কিন্তু একুশে ফেব্রুয়ারির পর সেটা আবার ভেঙে ফেলা হয়। দেখে আমার খারাপ লাগে। সেদিনও পত্রিকায় দেখলাম, দেশের প্রায় ৪০ হাজারের বেশি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই।
ফলে প্রাথমিকের গণ্ডি পেরোনার আগে অনেক শিশুরই চাক্ষুষভাবে শহীদ মিনার দেখার সুযোগ হয় না। বিদ্যালয়ের আঙিনায় ভাষার জন্য লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচিহ্ন শহীদ মিনার না থাকাটা হতাশাজনক। স্কুলে এত কিছু হয়, অথচ একটা স্থায়ী শহীদ মিনার থাকবে না—এটা কেমন কথা? এ জন্য কারো দিকে চেয়ে না থেকে নিজেই উদ্যোগ নিয়েছি।’ প্রথম শহীদ মিনার নিজ এলাকায় তৈরি করেন তিনি দোহারের পিছিয়ে পড়া গ্রামগুলোর একটি বিলাশপুর।
পদ্মার তীরবর্তী গ্রামটিতেই বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে ২০০৮ সালে শহীদ মিনার গড়ার স্বপ্ন দেখলেও নিজের অসুস্থতাসহ নানা কারণে সময়মতো কাজ শুরু করতে পারেননি। পরে ২০১৮ সালে শহীদ মিনার নির্মাণের কাজে হাত দেন। কাজ সম্পন্ন হয় ২০১৯ সালে। শহীদ মিনারের স্তম্ভ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলে আর পাকা বেদিতে ব্যবহার করা হয়েছে কালো রঙের টাইলস।
শহীদ মিনারটি নির্মাণে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকার মতো। তখন থেকে স্থায়ী এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসমা বেগম বলেন, ‘একটা সময়ে আমাদের ছাত্র-ছাত্রীরা গাছ ও বাঁশ দিয়ে শহীদ মিনার বানাত। আমরাও সেখানে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতাম। এখন স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বিষয়টা দারুণ আনন্দের।’ আব্দুস সালাম বলেন, ‘নিজ গ্রামের বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের মাধ্যমে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মানবতার ফেরিওয়ালা আলোকিতমানুষ, একজন আব্দুস সালাম চৌধুরী, সাত ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। ১৯৬৮ সালে তাঁদের পৈতৃক ভিটাবাড়ি পদ্মার করালগ্রাসে বিলীন হয়ে গেলে তাঁর বাবা ক্বারি আবুল হাসেম চৌধুরী সপরিবারে ঢাকায় চলে আসেন। আব্দুস সালামের বয়স তখন মাত্র তিন বছর। এর পর থেকে ঢাকায়ই কেটেছে শৈশব-কৈশোর। এখন বাবার ব্যবসার হাল ধরেছেন। ঢাকায় মেটালিক ও ইলেকট্রিকের ব্যবসা রয়েছে। ১৯৯৮ সালের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল দোহারের বিভিন্ন গ্রামে। তখন বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিয়মিত যেকোনো দুর্যোগে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই করোনাকালেও হাজারখানেক মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। ২০০১ সাল থেকে বছরে একবার এলাকায় বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেন। এসব কাজে বরাবরই স্ত্রী-সন্তানদের উৎসাহ পেয়ে আসছেন। আব্দুস সালাম বলেন, ‘পরিবারের সদস্যরা পাশে না থাকলে কোনো কাজেই সাফল্য আসে না। তাদের সহযোগিতা আমাকে এ ধরনের কাজে উৎসাহিত করেছে।’
জানা যায়, লায়ন আব্দুস সালাম চৌধুরী তার নিজস্ব অর্থায়নে দোহার উপজেলার, বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাশপুর সরকারি গনী শিকদার প্রাথমিক বিদ্যালয়, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরচর সরকারি মাহমুদপুর জুনিয়র হাইস্কুল, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়, সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, মধুরখোলা উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর বিএম প্রাথমিক বিদ্যালয়, বেগম আয়েশা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, মেঘলা পাইলট উচ্চ বিদ্যালয়, ড্যাফোডিল উচ্চ বিদ্যালয়, কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ণমালা স্কুল এন্ড কলেজ, জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহ্রা হাবিল উচ্চ বিদ্যালয়, জয়পাড় সরকারি খালপাড় প্রাথমিক বিদ্যালয়, চরকুশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর হোসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনিরুদ্ধ কিন্ডারগার্টেন, জয়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়, রাধা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লটাখোলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীর চর মোগলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাস্ট গ্লোরী প্রাথমিক বিদ্যালয়, সুতারপাড়া আবদুল হামেদ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুয়াপোতা প্রাথমিক বিদ্যালয়, সাতভিটা প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার করে দিয়েছেন। অপরদিকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয় এবং রাজধানী শহর ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫২টি শহিদ মিনার নির্মাণ করেছেন। লায়ন আব্দুস সালাম চৌধুরীর ভিন্নধর্মী এ উদ্যোগকে দোহার নবাবগঞ্জের অধিকাংশ শিক্ষার্থী ও অধিকাংশ জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। ইতোমধ্যে তিনি তার এই কর্মকাণ্ডের জন্য সবার কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছেন। তার দেশপ্রেম সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। সম্ভব হলে মানুষের উপকার করব কিন্তু কোন মানুষের ক্ষতি করব না এই যার ব্রত। শুধু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তার কোন শত্রু নাই। এই মহান গুণিকে মহান একুশে পদক কিংবা স্বাধীনতা পদকে ভূষিত করবেন এই প্রত্যাশা সচেতন মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/