• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড উখিয়ায় অপহরণ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড ১৯ মামলার তাড়াশের কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার বাঁশখালীতে ৩৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: নেপথ্যে জড়িত অন্য সহযোগীকে মামলা টেকনাফে অস্ত্রসহ ‘করিম ডাকাত’ আটক, অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, আটক ১৭ শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা** ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিক হত্যার বিচার দাবিতে বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক টেকনাফে নিখোঁজ ১২ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ৪৯ মণ্ডপে ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সিরাজগঞ্জ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারিসেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি; বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফের বিক্ষোভ চেষ্টা সংঘর্ষ

দৈনিক প্রতিবাদ / ২৮৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

  • রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড, চট্টগ্রামে সংঘাত আটক, বরিশালে হামলা, রাজশাহী সিলেট যশোরে অবরোধ-মিছিল, কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার\

কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে টানা সহিংসতা শেষে বিরতির পর আবার বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। ডিবি হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর রবিবার রাতেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীদের বড় একটি অংশ। ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবেই গতকাল ঢাকার বিভিন্ন স্পটে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করতে নামেন তারা।

তবে আগে থেকে কঠোর অবস্থানে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোথাও দাঁড়াতে পারেনি তারা। ধানমন্ডি, সায়েন্সল্যাব, মিরপুর, ইসিবি চত্বর, পল্টনসহ কয়েকটি এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামের বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়।

ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ক : গত রবিবার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে কিছু সময়ের মধ্যে তা প্রত্যাখ্যান করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লিখিত বিবৃতি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ।

 

গতকাল দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব, পল্টন, ধানমন্ডি স্টার কাবাব, নিউমার্কেট, বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটি, মিরপুর ১০ নম্বর এবং সেগুনবাগিচায় জড়ো হওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ওই সব এলাকার কিছু সড়ক বন্ধ করে যানচলাচলের জন্য ডাইভারশন করে দেয় পুলিশ। ঢাকায় যেসব এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণার কথা ছিল, সকাল থেকে সেসব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র?্যাব, বিজিবি এবং কোথাও কোথাও সেনা টহলও দেখা গেছে। পাশাপাশি র?্যাবের হেলিকপ্টারের টহলও দেখা গেছে।

বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে : পুলিশ দাবি করেছে, তারা জড়ো হওয়ার চেষ্টা করেছিল। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির বলেন, সকাল থেকেই মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন ছিল। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে মিরপুরের ইসিবি চত্বরে শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে। তবে পুলিশ ছিল সেখানে ২ শতাধিক। শিক্ষার্থীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়, লাঠিপেটা করে। শিক্ষার্থীরা গলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ধানমন্ডির স্টার কাবাবের সামনেও বিক্ষোভ করার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। তবে বিক্ষোভ শুরুর আগেই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় ধানমন্ডি-১, ২-সহ বিভিন্ন সড়কে পুলিশ তল্লাশি শুরু করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, ধানমন্ডি এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে দুপুরে পুলিশ তাদের ধাওয়া দেয়। মেরুল বাড্ডায় গতকাল সকাল ১০টা থেকে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার পর আবারও কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সে পরিপ্রেক্ষিতে ব্র্যাক বিশ্বদ্যিালয়ের সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে সেখানে পুলিশের কঠোর অবস্থানের কারণে শিক্ষার্থীরা সমবেত হতে পারেননি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সামনে ও আশপাশের এলাকা থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী বলেন, এই তিনজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাড্ডা ছাড়াও পল্টন মোড় ও শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের অভিযোগ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জিম্মি করে বিবৃতি দেওয়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর আড়াইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে অবস্থান নিয়ে এসব অভিযোগ করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষার্থীদের রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে হতাহত করা হয়েছে। অনেককে পঙ্গু করা হয়েছে। পাঁচ সমন্বয়ককে ডিবি ধরে নিয়ে নির্যাতন চালিয়ে জিম্মি করে বিবৃতি দিতে বাধ্য করেছে। তাদের দিয়ে আন্দোলন স্থগিত করার কথা বলানো হয়েছে। আমরা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলন বন্ধ করতে পারি না। আমাদের সহকর্মীদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, ডিবি অফিস থেকে আসা যে কোনো ধরনের বিবৃতি শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের ৯ দফা দাবি আদায় না হবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অবস্থান করা শিক্ষার্থীদের ধাওয়া করা হচ্ছে। দিনের বেলায় নাটক করে রাতের বেলায় মেসে মেসে তল্লাশি, আটক-গ্রেপ্তার করছে। বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রদের হেনস্তা করছে, মোবাইল চেক করছে, এই ক্ষমতা তাদের কে দিয়েছে? কেন তারা মানবাধিকার লঙ্ঘন করছে? অবিলম্বে কারফিউ প্রত্যাহারসহ বিজিপি-সেনাবাহিনীকে সরিয়ে নিতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা পুরোনো ৯ দফা বাস্তবায়নের দাবি জানান। জাবি প্রতিনিধি জানান, গতকাল বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ফের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, ডিবি পুলিশ অস্ত্রের ভয় দেখিয়ে সমন্বয়কদের দিয়ে আন্দোলন বন্ধ ঘোষণা করিয়েছে, আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আমরা চাই, আগে সব সমন্বয়ককে মুক্তি দেওয়া হোক, তারপর সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান : কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের গুম, খুন, মামলায় জড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে জামালখান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও পুলিশি অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে চেরাগী পাহাড় এলাকায় বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় সমাবেশ বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিএমপির কোতোয়ালি জোনের এসি অতনু চক্রবর্তী, কোতোয়ালি থানার এসআই মোশাররফ হোসেন, এসআই বোরহান উদ্দীন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ফটো সাংবাদিক আকমল হোসেন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপারসন আবু জাবেদ। এ ছাড়াও আটক করা হয়েছে ২০ জনকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, নগরের জামালখান ও চেরাগী মোড় থেকে কোতোয়ালি থানা পুলিশ ২০ জনকে আটক করেছে। যাচাইবাছাই করা হচ্ছে, যদি তারা সাধারণ শিক্ষার্থী হয়ে থাকে তাহলে ছেড়ে দেওয়া হবে। যদি দেখা যায়, তারা আন্দোলনে অনুপ্রবেশকারী তাহলে তাদের গ্রেপ্তার দেখানো হবে। এ ঘটনায় আন্দোলনকারীদের ছোড়া ককটেলে আমাদের এসি কোতোয়ালি অতনু চক্রবর্তী, এসআই মোশাররফ হোসেনসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে। সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা জামালখান প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করার ঘোষণা দেন বিকাল ৩টার সময়। এর আগে থেকে জামালখান মোড়, প্রেস ক্লাব, গণি বেকারি, চেরাগী পাহাড়সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিজিবি ও এপিবিএন অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক কাউকে দেখলে তার মোবাইল পরীক্ষা করেন। এ সময় জামালখান মোড় থেকে মোবাইল পরীক্ষা করে আটজনকে আটক করা হয়। তারা হলেন- সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির আজমাঈন করিম নিহাল ও গাছবাড়িয়া ডিগ্রি কলেজের জুলহাজ হোসেন। আটক বাকি আন্দোলনকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এরপর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে চেরাগী পাহাড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর জামালখান ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কয়েক মিনিট অবস্থান শেষে পুনরায় চেরাগী পাহাড় চলে যায়। সেখানে রাস্তার পাশে বিক্ষোভকারীরা অবস্থান করেন। তবে বেলা সাড়ে ৩টার দিকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন শতাধিক আন্দোলনকারী। এ সময় পুলিশ দুজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেন। তারা প্রিজন ভ্যানের সামনে সড়কের ওপর বসে পড়েন। এরপর বিক্ষোভকারীরা মোড়ের এক পাশে সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এভাবে ১৫ মিনিট বসে থাকার পর পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেয়। এ সময় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ চোখে আঘাত পেয়েছেন। এ ছাড়াও একই সময় কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তীসহ একাধিক সদস্য আহত হয়েছেন। পরে বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা নগরের রহমতগঞ্জ দিয়ে বের হয়ে যায়। অন্যদিকে বিকাল ৫টার দিকে নগরের আন্দরকিল্লায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাবি প্রতিনিধি জানান, সমন্বয়কদের জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করাসহ ৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবরোধ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব বলেন, পুলিশের গুলি জনগণের টাকায় কেনা, অথচ সেই গুলি তারা জনগণের ওপর চালায়। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রদের হত্যা করেছে। সমন্বয়কদের জোর করে তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এসব ঘটনা ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদসহ আরও অনেকে।

নিজস্ব প্রতিবেদক বরিশাল জানান, নগরীতে বিক্ষোভ ও গ্রাফিতি অংকন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১২টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আধা ঘণ্টা অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরা চলে গেছে। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভায় হামলার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ হামলায় আন্দোলনের ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে সমন্বয়কারী সুজয় বিশ্বাস শুভ জানিয়েছেন। তবে ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া আল সামাদ শান্ত জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি হয়েছে। এতে ছাত্রলীগের তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ‘জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের’ অভিযোগ এনে এর প্রতিবাদে এবং গুম-গ্রেপ্তারকৃতদের মুক্তি, মামলা প্রত্যাহার ও ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। গতকাল বিকাল ৩টার দিকে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি চলে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি, সিলেট’ ব্যানারে এই কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে সড়কে ব্যারিকেড দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদী প্রধান সড়কের জিলা স্কুলের সামনে সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। সড়কের দুই পাশে অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়। পরে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের হস্তক্ষেপে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

নিজস্ব প্রতিবেদক যশোর জানান, যশোরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এর আগে কোটা সংস্কার আন্দোলনে যশোরের সমন্বয়কারী দাবি করা চার শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

কালেক্টরেট ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিকাল ৪টার দিকে শহরতলির ধর্মতলা এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে আসার চেষ্টা করলে কারবালা এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলার একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে থেকে মিছিল বের করে নবাব ফয়জুন্নেছা হল, প্রক্টরের বাসভবনের সামনে ঘুরে আবারো বিশ্ববিদ্যালয় ফটকে ফিরে আসেন। এরপর শিক্ষার্থীরা ১৫ জুলাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিবস হিসেবে ঘোষণা করেন।

প্রত্যাহার : কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে যশোর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। কোটা সংস্কার আন্দোলনে যশোরের সমন্বয়কারী দাবি করা চার শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে এ আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। গতকাল দুপুর ২টার সময় যশোর পৌর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে যে চার শিক্ষার্থী কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা হলেন- পরশ আহমেদ, ফাহিম আহমেদ, ইয়াসির আরাফাত ও মাহফুজ আলী। তারা বলেন, শিক্ষার্থীদের যে দাবি ছিল তা পূরণ হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার আর প্রয়োজন নেই। একইভাবে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। গতকাল সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুষ্ঠিত এক বৈঠকে পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি বিবৃতিতে সই করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত কর্মসূচি প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। এতে ৯ শিক্ষার্থীর একটি দল অংশ নেন। শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিত্বকারীরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী এনামুল হক, ইংরেজি বিভাগের আবদুুর রহমান, ইশতিয়াক আহমেদ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানভীর আল যুবাইর তামিম, অর্থনীতি বিভাগের তন্ময় কুমার সাহা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এস বি বাধন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরাফাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জুবায়ের এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাক্ষরিত দুই পৃষ্ঠার প্রেস বিবৃতি গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/