ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দুই দিন পর ফয়সাল আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের এ/০৭ ব্লকের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা ৭টার দিকে এ/০৭ ব্লকের সড়কে এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধার ব্যক্তি ফয়সাল আহমদ মানসিকভাবে অসুস্থ এবং তিনি গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। এরপর তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ক্যাম্পে উপস্থিত হন।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৯টার দিকে ফয়সাল আহমদকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ফয়সাল আহমদ উখিয়ার পশ্চিম ফারির বিল এলাকার বাদশা মিয়া ও আয়েশা বেগমের ছেলে।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।
https://slotbet.online/