ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) লেদা ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে লেদা ক্যাম্পের ডি ব্লকে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম ছেনোয়ারা প্রকাশ সোহানা (২২)। তিনি লেদা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম জানে আলম।
১৬ এপিবিএনের লেদা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত ওই নারী আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এ ফয়সালকে বিষয়টি অবহিত করা হয়। পরে এএসআই (সশস্ত্র) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ছেনোয়ারা প্রকাশ সোহানা রামু থানার ২০২৩ সালের ১৩ আগস্টের ২৯ নম্বর মামলার জিআর ৪২৭/২৩-এর ওয়ারেন্টভুক্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় দায়ের করা ওই মামলায় তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিব
দ্ধ করা হয়েছে।
https://slotbet.online/