ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটটি জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/