মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
হাটহাজারীতে উপজেলাধীন চারা বটতল এলাকায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীকে লক্ষ করে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্টি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির সাবেক ব্যুরোচীফ সাংবাদিক রণি। তিনি রাউজান উপজেলার বাসিন্দা।
এ সময় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তার প্রাইভেট কার লক্ষ করে তিন রাউন্ড গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে যায়। এতে গাড়ির গ্লাসের ক্ষতি হয়।
উক্ত ঘটনার বিষয়ে সাংবাদিক রণি জানান,ব্যবসায়িক কাজ শেষ করে রাউজান গ্রামের বাড়িতে আসার মুহুর্তে হাটহাজারীর চারা বটতল এলাকায় আসলে চলন্ত গাড়ি লক্ষ করে সন্ত্রাসীরা প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে।পরে আমাকে লক্ষ করে গাড়ীর গ্লাসে তিনটি গুলি করে। আল্লাহর রহমতে প্রাণে রক্ষা পেলাম। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।তবে কে বা কারা উক্ত ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এর কাছে জানতে চাইলে তিনি জানান, একজন ব্যবসায়ীর চলন্ত গাড়িতে গুলি নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশ মাঠে কাজ করছে এবং
মামলার প্রস্তুতি চলছে।
https://slotbet.online/