• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত

ট্যানারি সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা ন্যায্যমূল্য নিশ্চিত না হলে ধ্বংস হবে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬

বিশেষ প্রতিবেদকঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের কাঁচা চামড়ার বাজারে আবারও অস্থিরতা, উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশের অন্যতম বৃহৎ চামড়ার মোকাম চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ট্যানারি মালিকদের একচেটিয়া নিয়ন্ত্রণ, সিন্ডিকেট বাণিজ্য, বছরের পর বছর বকেয়া অর্থ আটকে রাখা, লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাব এবং বন্ধ ট্যানারি চালু না হওয়ায় তারা চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় চামড়া শিল্প ভয়াবহ সংকটে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে হাজার হাজার ব্যবসায়ী ব্যাংক ঋণ ও ধারদেনা করে কোটি কোটি টাকার কাঁচা চামড়া সংগ্রহ করেন। কিন্তু ঈদের পর ট্যানারি মালিকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে কম দামে চামড়া কিনে বাজার নিয়ন্ত্রণ করে। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে লোকসানে চামড়া বিক্রি করেন এবং অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, “ট্যানারি শিল্পের কাছে চট্টগ্রামের লবণযুক্ত কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ীদের বিপুল পরিমাণ বকেয়া অর্থ আটকে আছে। বছরের পর বছর ঘুরেও ব্যবসায়ীরা তাদের পাওনা বুঝে পাচ্ছেন না। এতে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ধ্বংস হয়ে গেছেন। অবিলম্বে ট্যানারি মালিকদের কাছে থাকা সব বকেয়া পরিশোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্যানারিগুলো দ্রুত পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। ট্যানারি সচল হলে স্থানীয়ভাবে চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব হবে, বাড়বে রপ্তানি আয় এবং হাজার হাজার শ্রমিক, পরিবহনকর্মী ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।”

সভাপতি আরও দাবি করেন, “যেসব ব্যবসায়ী সারা বছর লবণযুক্ত চামড়ার ব্যবসার সঙ্গে স্থায়ীভাবে জড়িত, সরকারিভাবে তাদের মাঝে লবণ বরাদ্দ দিতে হবে। কারণ চামড়া সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ। অথচ লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের হাতে সরাসরি লবণ পৌঁছে দিতে হবে।”

সংগঠনের সহ-সভাপতি সম্রাট মুহাম্মদ শাহজাহান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীরা আজ ট্যানারি মালিকদের কাছে কার্যত জিম্মি। বছরের পর বছর ধরে শত কোটি টাকার বকেয়া আটকে রেখে ব্যবসায়ীদের পথে বসানো হয়েছে। অবিলম্বে বকেয়া পরিশোধ এবং সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া ক্রয় নিশ্চিত না করা হলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “সরকার এবং ট্যানারি মালিকদের সমন্বয়ে যে মূল্য নির্ধারণ করা হয়, বাস্তবে সেই দাম কোনো ট্যানারি মানে না। ঈদের পরে সিন্ডিকেট করে কম দামে চামড়া কেনা হয়। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে লোকসানে চামড়া বিক্রি করেন। এভাবে চলতে থাকলে দেশের চামড়া শিল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে।”

সম্রাট মুহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন, “লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চামড়া সংরক্ষণ ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে। অথচ সরকারিভাবে লবণ সহায়তার ঘোষণা থাকলেও প্রকৃত ব্যবসায়ীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হন। যারা সারা বছর লবণযুক্ত চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সরকারিভাবে লবণ দিতে হবে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে লবণ বিতরণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “কাঁচা চামড়া যাতে পচন, রক্তক্ষরণ কিংবা নষ্ট না হয়, সেজন্য সরকারিভাবে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ ও বৈজ্ঞানিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। সরকারি জায়গায় সংরক্ষণ সুবিধা না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যাচ্ছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ বলেন, “চামড়া শিল্প একসময় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত ছিল। এখনও এই শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু অব্যবস্থাপনা, সিন্ডিকেট বাণিজ্য, দুর্বল বাজার মনিটরিং এবং নীতিগত সমন্বয়হীনতার কারণে শিল্পটি আজ অস্তিত্ব সংকটে।”

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নে কার্যকর মনিটরিং ব্যবস্থা না থাকায় একটি অসাধু চক্র পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ব্যবসায়ী, মৌসুমি সংগ্রাহক, এতিমখানা, মাদ্রাসা ও সাধারণ বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তারা।

চামড়া ব্যবসায়ীরা জানান, প্রতিবছর কোরবানির মৌসুমে বিপুল পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও পর্যাপ্ত সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি এবং কমে যায় সম্ভাব্য রপ্তানি আয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে দেশের চামড়া শিল্প আবারও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শক্তিশালী খাতে পরিণত হতে পারে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে কয়েকটি জরুরি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
•ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া অর্থ দ্রুত পরিশোধ,

•প্রকৃত চামড়া ব্যবসায়ীদের মাঝে সরকারিভাবে লবণ বিতরণ,

•লবণের বাজার নিয়ন্ত্রণ ও মূল্য সহনীয় রাখা,

•চট্টগ্রামের বন্ধ ট্যানারিগুলো দ্রুত পুনরায় চালু করা,

•আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণ,

•সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া ক্রয় নিশ্চিত করা,

•ট্যানারি সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর সরকারি নজরদারি জোরদার করা,

•ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনার ব্যবস্থা করা,

•এবং চামড়া শিল্পকে রক্ষায় দীর্ঘমেয়াদি কার্যকর নীতিমালা প্রণয়ন করা।

শেষে সহ-সভাপতি সম্রাট মুহাম্মদ শাহজাহান হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের চামড়া শিল্পে দীর্ঘমেয়াদি ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তখন এর দায় সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ট্যানারি মালিকদের বহন করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/