রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা–০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে নির্বাচনের শেষ সময়ে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ভোটারদের কাছে আহ্বান জানাতে লাকসামের দৌলতগঞ্জ বাজারে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম লাকসাম–মনোহরগঞ্জের প্রবাসীদের উদ্যোগে এবং জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, কুমিল্লা–০৯-এর আয়োজনে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী আবুল কালামকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম লাকসাম–মনোহরগঞ্জের উপদেষ্টা মিজানুর রহমান মিশু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আরেক উপদেষ্টা কামাল হোসেন। এছাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম লাকসাম–মনোহরগঞ্জের প্রবাসী বিএনপির সদস্য চাঁনমিয়া,কামরুল হাসান মাসুদ, মাহফুজুর রহমান, হারেছ ও জাকির হোসেনসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তারা।
https://slotbet.online/