আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহারপুর মৌজায় নিজ ক্রয়কৃত আবাদি জমিতে জোরপূর্বক পানি সেচ দেওয়া এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমনি মোল্লা (৪৪) তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ মোমনি মোল্লা (এনআইডি: ৮৮১৮৯১০৯৬৮০৫৪, জন্ম তারিখ: ০৭ আগস্ট ১৯৮২), পিতা– মোঃ জাফর মোল্লা, মাতা– মোছাঃ আমেনা খাতুন, সাং– মনোহারপুর, ডাকঘর– বারুহাস, থানা– তাড়াশ, জেলা– সিরাজগঞ্জ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মনোহারপুর মৌজায় তাঁর মায়ের নামীয় ও নিজ ক্রয়কৃত মোট ২১৩ শতাংশ আবাদি (নাল) জমি রয়েছে। উক্ত জমির খারিজ খতিয়ান নং ২০২৬-১০০০০১ এবং দাগ নং ৫৩৪, ৫৪৬ ও ১১৫।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মোঃ রিপন সরকার (২৮), পিতা– মৃত রওশন সরকার এর যোগসাজশ ও নির্দেশে ছানোয়ার (৪৫), পিতা– মৃত বজলার সরকার; সজিব সরকার (২০) ও সুজন সরকার (২৪), উভয়ের পিতা– ছানোয়ার সরকার; মোক্তার হোসেন ঘুগু (৪০), পিতা– মৃত সুলতানা সরকার এবং পিয়াস সরকার (১৮), পিতা– মুক্তার হোসেন ঘুগু—সকলেই সাং– মনোহারপুর, ডাকঘর– বারুহাস, থানা– তাড়াশ—দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, হাসুয়া, বাংলা ইত্যাদি) নিয়ে অভিযোগকারীর খারিজকৃত খতিয়ানের ৫৩৪ ও ৫৪৬ দাগভুক্ত জমিতে প্রবেশ করে শ্যালো মেশিন থেকে জোরপূর্বক পানি সেচ দিতে শুরু করে।
এ সময় অভিযোগকারী মোঃ মোমনি মোল্লা ও জহুরুল আকন্দ (৬৪), পিতা– মনসব আকন্দ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেচ দিতে নিষেধ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। উল্লেখ্য, উক্ত দাগভুক্ত জমিতে জহুরুল আকন্দ এবং তাঁর ভাই মোঃ মাহফুজ (৫৫), পিতা– অজ্ঞাত, সাং– ছয়াধানগড়া, থানা– সিরাজগঞ্জ সদর, জেলা– সিরাজগঞ্জ এরও অংশীদারিত্ব রয়েছে।
পরবর্তীতে গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর সহযোগীদের হত্যার হুমকি দিয়ে মারমুখী হয়ে তেড়ে আসে। এতে তারা ভীতসন্ত্রস্ত হয়ে প্রাণরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জহুরুল আকন্দ (৬৪), রফিকুল ইসলাম (৫৫), পিতা– মৃত আছালত সরকার; মোঃ মাহাতাব সরকার (৩২) এবং মোঃ মকলেস (২৭), উভয়ের পিতা– শহীদ সরকারসহ আরও অনেকে ঘটনাটি দেখেছেন, শুনেছেন ও জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রয়োজনে তারা সাক্ষ্য প্রদান করবেন বলেও জানান।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিরুপায় হয়ে ভুক্তভোগী মোঃ মোমনি মোল্লা তাড়াশ থানায় হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।
https://slotbet.online/