বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় বলি খেলা, বর্ণিল শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতীক, যা সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর পরিবেশনায় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনের নানা দিক প্রাণবন্তভাবে ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বাঁশখালীবাসী আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।
https://slotbet.online/