• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকগণ নিয়ে মতবিনিময় সভা গাজীপুরে ঈদের নামাজ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত ৩ বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ মোল্লার উদ্যোগে প্রবাসীদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে পিতার জানাযায় এমপি সুজন ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন ভুরুঙ্গামারীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এর বাড়িতে দুর্ধর্ষ চুরি কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমান-এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট; ০২নং মথুরাপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী পরিমল চন্দ্র। *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** শজিমেক হাসপাতালে প্রধান সহকারী পদ বাগাতে ফরওয়ার্ডিং জালিয়াতির অভিযোগ আলোচনায় উচ্চমান সহকারী ও বঙ্গবন্ধু পরিষদের নেতা শাহীন। তাড়াশে ঈদুল অযাহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ জন ঈদগাঁওতে স্বনামধন্য মিষ্টান্ন পিউরিয়ার শাখা উদ্বোধন গাবতলীর কাগইলে ১ হাজার ৭৮৮ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন সহিংসতা ও গুজব প্রতিরোধে শ্রীমঙ্গলে তরুণ-প্রবীণদের সংলাপ। সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান  ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । তাড়াশে ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায়েদের মাঝে  ১০ কেজি করে চাল বরাদ্দের উদ্বোধন শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩জন,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। শোক সংবাদ ==================== গাজীপুরে টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন। বাঁশখালীতে ১১নং পুকুরিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। গাজীপুরে কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি। তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত আমির হোসেন। খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান। নিখোঁজ বিজ্ঞপ্তি- শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন। বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী। লোকসানে সচল কালুরঘাট ফেরি, নতুন ইজারা প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা হাইকোর্টের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম নিয়ে বাড়ছে আলোচনা। গাজীপুরে রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। বালিয়াডাঙ্গী হাসপাতালে দীর্ঘ ৫ বছর পর পূনরায় সিজারিয়ান কার্যক্রম চালু। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান। ফেসবুক লাইভে সুনামগঞ্জের যুবদল নেতার আহাজারি। আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা মেলার উদ্বোধন।

গণতন্ত্রের কঠিন পরীক্ষা : সংশয়, সংঘাত ও আস্থাহীনতার ছায়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আওরঙ্গজেব কামালঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে। কিন্তু নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততটাই যেন অনুপস্থিত নির্বাচনী উৎসবের স্বাভাবিক উচ্ছ্বাস। কিছু অজানা আত্নঙ্ক। এবার পোষ্টার না থাকায় নির্বাচন বোঝ যাচ্ছে না বলে অনেকে মনে করছেন। যদিও প্রচারণার কিছু কিছু এলাকা মুখরিত, কিন্তু দেশজুড়ে বাড়ছে গুঞ্জন, প্রশ্ন ও শঙ্কা। নির্বাচন কি সত্যিই নির্ধারিত সময়েই হবে, নাকি শেষ মুহূর্তে দৃশ্যপটে আসবে নতুন কোনো অজানা মোড়—এই প্রশ্ন এখন কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়; এটি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনায়। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য অপরদিকে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের নানাবিধ মন্তব্য জনমনে নানা প্রশ্ন দানা বেধেছে।একদিকে নির্বাচন সময়মতোই হবে—এমন আশ্বাস সরকারের পক্ষ থেকে। অন্যদিকে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা। এই দ্বিধার পেছনে রয়েছে একাধিক কারণ। রাজনৈতিক নেতাদের কিছু দায়িত্বহীন বক্তব্য, আগ্রাসী ও উসকানিমূলক ভাষা, দেশি বিদেশি চক্রান্ত,নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং প্রশাসনিক প্রস্তুতির দৃশ্যমান ঘাটতি—সব মিলিয়ে সংশয়ের জায়গাটি ক্রমেই বড় হচ্ছে। কেউ নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপকে পরিস্থিতি ঘোলাটে করার জন্য দায়ী করছেন। কেউ দৃঢ়ভাবে বলছেন, নির্বাচন সময়মতোই হবে। আবার কেউ মনে করছেন, নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার পথ তৈরি হচ্ছে। এই সংশয়ের বড় কারণ হিসেবে আলোচনায় আসছে কিছু রাজনৈতিক নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, আগ্রাসী ভাষা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিতর্কিত মন্তব্য। কেউ দোষ দিচ্ছেন নির্বাচন কমিশনকে, কেউ প্রশাসনকে, আবার কেউ এক রাজনৈতিক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছেন। এর মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে—এই নির্বাচন আদৌ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তো? বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলে, এ দেশে নির্বাচন কখনোই মসৃণ পথে এগোয় না। প্রতিবারই সহিংসতা, অঘটন, ভয়ভীতি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনও তার ব্যতিক্রম হবে না—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাতে সময় কম, অথচ এই সময়ের মধ্যেই পরিস্থিতি যে আরও জটিল হতে পারে, তার ইঙ্গিত ইতোমধ্যে মিলতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে নির্বাচনের দাবি জোরালো হয়। একই সঙ্গে শুরু হয় আরেক বিতর্ক—আগে সংস্কার, না আগে নির্বাচন। একপর্যায়ে ‘সংস্কার’ শব্দটি এমনভাবে ব্যবহৃত হতে থাকে, যেন নির্বাচন চাওয়াটাই অপরাধ। যারা দ্রুত নির্বাচন চেয়েছেন, তাদের সংস্কারবিরোধী হিসেবে চিহ্নিত করার প্রবণতাও দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন—সে প্রশ্নেও তৈরি হয় ধোঁয়াশা। এমনকি ‘ইউনূস সরকারকে পাঁচ বছর চাই’—এই ধরনের প্রচারণা রাজনৈতিক অঙ্গনে বিস্ময় ও সন্দেহের জন্ম দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকের কাছেই ‘সংস্কার’ শব্দটি আগের সরকারের ‘উন্নয়ন’ বয়ানের মতোই অর্থহীন ও দীর্ঘসূত্রতার প্রতীক হয়ে উঠতে থাকে। তখন জনমত আবার স্পষ্টভাবে নির্বাচনমুখী হয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে রাজনৈতিক চাপ বাড়ে। লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও সংশয় পুরোপুরি দূর হয়নি। এখন প্রশ্ন আর শুধু নির্বাচন হবে কি না—সেটি নয়। প্রশ্ন হলো, নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য হবে। এই জায়গাতেই অন্তর্বর্তী সরকার এখনো জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি। তাই বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই ইউনূস সরকারের জন্য শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচন নিয়ে এক পক্ষ বলছে দেশে ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তারাই ক্ষমতায় যেতে। নানাবিধ চক্রান্ত করছে। অপরদিকে ২৪ এর গণঅভ্যুত্থানের নেতৃত্বের শীর্ষরা জামাতের সাথে জোট বেঁধে বলছে নির্বাচনী কোন প্রকার অস্থিরতা সৃষ্টি করলেন আওয়ামীলীগের মত দেশের সর্ব বৃহত্তম দলকে দেশ ছাড়তে বাধ্য করবে । রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে, দেশে নির্বাচন কার্যত দুই মেরুতে ভাগ হয়ে গেছে। জোটগত রাজনীতির জটিলতা, পারস্পরিক অবিশ্বাস ও সমঝোতার অভাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। অনেকের আশঙ্কা, এতে নির্বাচন ক্রমেই দুই দলের মধ্যকার এক সংকীর্ণ প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। এই প্রেক্ষাপটে ঢাকা-৮ আসনে নির্বাচনী উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য নির্বাচনী রাজনীতির ভাষা ও শালীনতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। নির্বাচনী সমাবেশে তার আক্রমণাত্মক ও হুমকিসূচক ভাষা শুধু একটি আসনের পরিবেশ নয়, বরং সামগ্রিক নির্বাচনী আবহকেই প্রশ্নবিদ্ধ করেছে। এমনও কি বাংলাদেশের বর্তমান জনপ্রীয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে নানাবিধ ভাবে আপত্কির বক্তব্য দিচ্ছে। সরকার দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে এরই মধ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় সারাদেশে ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। নির্বাচনের ঠিক শেষ সময়ে এত বড় অভিযান কেন—এ প্রশ্ন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই জেগেছে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে অভিযান নাকি ভিন্ন কোনো রাজনৈতিক বার্তা—সে বিতর্কও দানা বাঁধছে। কেউ কেউ পুরো পরিস্থিতিকে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের গুজব ও প্রোপাগান্ডা বলে ব্যাখ্যা করছেন। আবার অনেকে বলছেন, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য সহিংসতা সত্যিই নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের অবস্থান স্পষ্ট করে বলেছেন, “পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে সংশয় ছড়াতে ব্যস্ত রয়েছে।” তিনি আশ্বাস দিয়েছেন, নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আশ্বাস আর বাস্তবতার ফারাক এখানেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের দৃশ্যমান নিষ্ক্রিয়তা এবং মাঠপর্যায়ে প্রত্যাশিত নির্বাচনী প্রস্তুতির অভাব—এসব মিলিয়ে মানুষের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—যদি গুণ্ডামি, মাস্তানি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকেই যায়, তাহলে সাধারণ মানুষ কেন ভোটকেন্দ্রে যাবে? ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন কি আদৌ গণতন্ত্রের প্রতিফলন হতে পারে? এই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর পাঁচটা নির্বাচনের মতো নয়। এটি দেশের গণতন্ত্র, রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক ভবিষ্যতের এক কঠিন অগ্নিপরীক্ষা। সংশয়, সংঘাত ও আস্থাহীনতার এই অন্ধকার পেরিয়ে অন্তর্বর্তী সরকার সত্যিই কি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে—সেই উত্তরই এখন জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন।তবে বাস্তবতা হলো—শুধু আশ্বাসে আস্থা ফিরে আসে না। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তা—এসবই আস্থা ফেরানোর মূল শর্ত। এখনো অনেকের চোখে সেই প্রস্তুতি যথেষ্ট স্পষ্ট নয়।শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—যদি ভোটাররা নিরাপত্তাহীনতায় ভোগেন, যদি গুণ্ডামি ও সহিংসতার আশঙ্কা থেকেই যায়, তাহলে তারা কেন ভোটকেন্দ্রে যাবেন? আর ভোটারদের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই কি প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে?এই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাংবিধানিক আয়োজন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রব্যবস্থার এক কঠিন অগ্নিপরীক্ষা। সংশয় ও আস্থাহীনতার এই সময় পার করে অন্তর্বর্তী সরকার সত্যিই কি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে—সেই উত্তরই এখন পুরো জাতি প্রত্যাশা করছে।
লেখক ও গবেষকঃ
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/