পাহাড়তলীতে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী রক্তাক্ত, এলাকাছাড়া করার হুমকি
নিজস্ব প্রতিবেদক
/ ২১৯
বার দেখা হয়েছে
আপডেট:
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী জালালাবাদ ২নং ওয়ার্ডে পৈত্রিক জায়গা দখলকে কেন্দ্র করে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় মোস্তফা নামের ওই ব্যবসায়ীর মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার বিবরণ ও ভুক্তভোগীর অভিযোগ: ভুক্তভোগী মোঃ মোস্তফা (পিতা: কামাল উদ্দিন) জালালাবাদ ২নং ওয়ার্ডের ৩০৬ নং জায়গায় দীর্ঘকাল ধরে বসবাস ও ব্যবসা করে আসছেন। অভিযোগ উঠেছে, এলাকার বিএনপি অনুগত হিসেবে পরিচিত সন্ত্রাসী মোঃ নাসির ও তার প্রধান সহযোগী রিপনসহ একদল ক্যাডার দীর্ঘদিন ধরে ওই জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছিল। এর ধারাবাহিকতায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। হামলার সময় তারা মোস্তফার মা ও সন্তানদেরও লাঞ্ছিত করে।
বর্তমান পরিস্থিতি: আহত মোস্তফা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, নাসির ও তার বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই হামলার পর তারা মামলা না করার জন্য এবং জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও জানমালের নিরাপত্তা কামনা করছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসির ও রিপন বাহিনীর অত্যাচারে ওই এলাকার সাধারণ মানুষ তটস্থ। রাজনৈতিক ছত্রছায়ায় তারা একের পর এক জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।