আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে ‘চেয়ার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মুহাম্মদ আবদুল মালেক আশরাফী। তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার বরাবরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা মুহাম্মদ আবদুল মালেক আশরাফী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বৃহত্তর সুন্নী জোট থেকে মনোনয়ন পেয়েছি। যদি এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে চেয়ার প্রতীকে ভোট প্রদান করবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোট ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সার্বিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করব—ইনশাআল্লাহ।”
মনোনয়ন জমাদান পরবর্তী সময়ে এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নী জোটের সুপ্রিম পার্টি র মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মাস্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম, অধ্যাপক মাওলানা মুহাম্মদ শরীফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার মাস্টার সিরাজুল মোস্তফা, মাওলানা ফয়সল কাদেরী, নয়নসহ বৃহত্তর সুন্নী জোট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ধর্মপ্রাণ জনগণের সমর্থন ও অংশগ্রহণে বৃহত্তর সুন্নী জোট একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং বাঁশখালীর জনগণ একটি বিকল্প নেতৃত্ব পাবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ আসনে বৃহত্তর সুন্নী জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ শরীফ।
https://slotbet.online/