• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার । তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক। দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক: রূপপুরে শুরু হলো পারমাণবিক জ্বালানি লোডিং। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। সরকার কেবল গণভোটের রায় বাস্তবায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতেও ব্যর্থ: আসিফ মাহমুদ আদানির বন্ধ ইউনিট চালু, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠি সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল। বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ। তাড়াশে বজ্রপাতে ধান খেতে এক কৃষকের মৃত্যু  সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ। বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেফতার, জরিমানা ও কারাদণ্ড। দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী। চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন  ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ। দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন । টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে আগাম বন্যার সতর্কতা জারি। রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে_ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান; তারুণ্যের উচ্ছ্বাসে মুখর শ্রীমঙ্গল-উত্তর সাইটুলায় নাইট ফুটবলের মেগা ফাইনাল সম্পন্ন ছাতকে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার || ক্যান্সারে আক্রান্ত আনোয়ারের পাশে দাঁড়ানোর আহ্বান. শেরপুরে শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত: তরুণ প্রকৌশলী নুশানের সমন্বিত উদ্যোগ! সুনামগঞ্জে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের দ্রুত বোরো ধান কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চিকিৎসকের আচরণে ক্ষোভ: গাছা থানায় অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে । বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে . তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজারে মাদক ও জুয়া নিয়ন্ত্রণের জন্য, থানায় এলাকাবাসীর অভিযোগ দায়ের। দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ । সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল তাড়াশে শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য তাড়াশ মডেল মসজিদ জুম্মার নামাজের মধ্য দিয়ে চালু করা হয়েছে ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল আগামীর স্বপ্ন বাস্তবায়নে জনতার ভরসা—বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বাধা দিয়েও বাল্যবিয়ে ঠেকাতে পারলেন না ইউপি সদস্য; অভিযোগ—অনুরোধ উপেক্ষা করে গোপনে সম্পন্ন বিয়ে। বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী ভুরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি মাসে ৭০ হাজার টাকা প্রশাসন কে দেন! কে এই আশিক?

সত্য কথনে পিছপা কেন? মো. আসাদুজ্জামান

আমীর হোসেন স্টাফ রিপোর্টার / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

আমি রাজনীতির মাঠের একজন সাধারণ কর্মী। দেশবাসী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানেন মন্ত্রী, এমপি ও নেতাকর্মী মিলিয়ে ৫ আগষ্টের পরে প্রায় ৬২৬ জনকে ক্যান্টনমেন্টে আটক করা হয়েছিলো। ওবায়দুল কাদের সাহেবকে যশোর ক্যান্টনমেন্টে আটক করা হয়েছে এটা প্রচারিত হয়েছে গণমাধ্যমে ও টিভিতে। সুতরাং এসব নিয়ে কোনও বিতর্ক নেই।
এখন আবার কিছু ভিডিওতে যুবদল, ছাত্রদল, অমুকদলের নেতা ওপারে যেতে সহযোগিতা করেছেন বলে শোনা যাচ্ছে। এসব হলো মানুষের মতিগতি বা মনোযোগকে ডাইভার্ট করার অপকৌশল মাত্র। মূল বিষয় হলো, ক্যান্টনমেন্ট থেকে ছাড়া হলো কোন আইনে বা কার নির্দেশে? এ বিষয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য সব দল নিরব কেন? এর মানে “ভাসুরের নাম কেউ মুখে নিতে চায় না”।
দেখুন এই বিষয়ে আজ পর্যন্ত কোন উকিল ব্যারিস্টার হাইকোর্টে রিট বা প্রশ্ন তুললো না?
অথচ “টক শো” বা রাজনৈতিক মিটিং এ অনেক ঝড় তুলছে। খোদ অনেক সাবেক সামরিক আমলারাও।
আন্দোলনরত ছাত্র নেতৃত্ব ও উপদেষ্টাগণের উদ্দেশ্যে কিছু কথা
আন্দোলনরত ছাত্র নেতৃত্ব ও উপদেষ্টাগণের উদ্দেশ্যে কিছু কথা
বিস্তারিত পড়ুন
আবার গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ অথবা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দও এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন তুলছে না। বিষয়টি কি এতই স্পর্শকাতর? সত্য কথা বলার সৎ সাহস না থাকলে রাজনীতি করার কি দরকার?
অন্যদিকে জামায়াতের আমির তো ঘোষণা দিয়ে বসলেন, “জামায়াত আর সেনাবাহিনী ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। আবার ৫ই আগষ্টের পরে আমির সাহেব বললেন আমরা প্রতিহিংসা পরায়ন হবো না। সব মাফ করে দেয়া হলো। এই বিচারের ভার উনাকে কে দিয়েছে?
খোদ কালের কণ্ঠের অফিসে আমির সাহেব দলবল সহ স্বয়ং উপস্থিত হয়ে নিন্দা জ্ঞাপন করলেন এর কারন জনগণ নিশ্চয় বোঝে। অথচ এই পত্রিকার মালিক পক্ষ স্বৈরাচারী হাসিনাকে প্রকাশ্য মিটিং এ বলেছিলেন “পরপারেও আমরা আপনার সাথে থাকতে চাই “। এই জামায়াত ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মালেক মন্ত্রীসভায় ছিলেন। গোটা দেশ যখন পাকিস্তানি শত্রুর বিরুদ্ধে, ঠিক সে সময় জামায়াতিরা তাদের পক্ষ নিয়ে রাজাকার, আলবদর, আলশামস ইত্যাদি বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে এদেশের মানুষকে হত্যা করে মালামাল লুণ্ঠন করে এবং মা বোনের ইজ্জত তুলে দেয় পাক বাহিনীর হাতে।
১৪ ডিসেম্বর ৭১ বুদ্ধিজীবীদের নামের তালিকা সরবরাহ করে পাক বাহিনীকে এবং অনেককে ধরিয়ে দেয় হত্যার জন্য। এরা আবার দাবী করে এরা নাকি দেশপ্রেমিক। মানুষ এইসব রাষ্ট্রদ্রোহীদের ভুলে নাই। ভুলবেনা। ইতিহাস চিরকাল সাক্ষী দেবে। এ কারণেই এরা পাকিস্তানে প্রতিষ্ঠিত হতে পারেনি আজও। আইয়ুব খাঁনও এদের রাজনীতি বন্ধ করেছিল। কুরআনে কোথাও জামায়াতে ইসলাম বলে শব্দ নেই।
৫ই আগষ্টে ও তারপরে দল বেঁধে রাজনৈতিক দলগুলো, বিপ্লবী ছাত্রনেতৃবৃন্দ, জনাব আসিফ নজরুল জুনায়েদ সাকীসহ অনেকেই জেনারেল ওয়াকার সাহেবের ওখানে গেলেন মিটিং করলেন। সকলেই সেনাবাহিনীর প্রসংসায় একেবারে গদগদ। সরকার গঠন সংক্রান্ত আলোচনা করলেন। ৮ ই আগষ্ট সরকার গঠন করলেন। বেশ ভালো কথা। কেউ কেউ খুশি হলেন আবার কেউ কেউ নিরাশ হলেন সরকারে জায়গা না পেয়ে।
নতুন বছরে জনগণের প্রত্যাশা
নতুন বছরে জনগণের প্রত্যাশা
বিস্তারিত পড়ুন
পরবর্তীতে আবার কেউ কেউ বলছেন বিপ্লবী সরকার গঠন বা ঘোষণা না করা ভুল হয়েছে। যারা বলছেন তাদের পরিবারের কেউ আবার সরকারেও আছেন। অথচ মাঠে ময়দানে আবার সমালোচনা করছেন। এটা কি দ্বিচারিতা বা ডাবলস্টান্ডার্ড নয়?
অল্পবয়স্ক বা অপরিপক্ক অনভিজ্ঞ ছাত্রদেরকে বুদ্ধিশুদ্ধি দিয়ে যারা তাদরকে বিপথগামী করছেন তাদের বিচার করবে কে? নিশ্চয়ই ইতিহাস একদিন তাদের বিচার করবে।
তিনদিন তো দেশে কোন সরকার ছিলো না। আরেকটু অপেক্ষা করে বিপ্লবী সরকার গঠন করলে কি স্বাধীনতা স্বার্বভৌমত্ব হারিয়ে যেতো? নিশ্চয়ই না।
কার ইশারায় কেন তাড়াহুড়ো করে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো জনগণের কাছে তা পরিষ্কার নয়।এতো অপরিপক্ক অনভিজ্ঞ ও অদক্ষ উপদেষ্টা পরিষদ কেন কার প্রস্তাবে বা কাদের প্রস্তাবে গঠিত হলো জনগণ তা জানতে চায়?
মাত্র কয়েকদিন আগে দৈনিক নিউ এইজ এর সম্পাদক জনাব নূরুল কবির সাহেব সাক্ষাৎকার নিলেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের।
এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা মহোদয় বললেন, “আমি রাজনৈতিক অঙ্গনের লোক না। রাজনৈতিক বিষয়ে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না, মানুষের পারসেপশন আপনাদের সম্পর্কে এরকম”। তার উত্তরে তিনি বললেন, আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণের।
জনগণ জানে আপনাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু ওই কথায় তো চিড়ে ভিজবে না। ৫ মাস চলে গেছে কিন্তু আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না কেন? এর সুনির্দিষ্ট জবাব জনগণ জানতে চায়।
আপনার নোবল প্রাইজ বা থ্রিজিরো থিউরি দিয়ে তো মানুষের পেট ভরবে না? কথাগুলো কষ্টদায়ক কিন্তু মানুষের কষ্ট এর চেয়ে বেশি।
সবচেয়ে ভালো হয় আপনি ক্ষুদে মাঝারি রিটেইলার, সাপ্লাইয়ার, ইম্পোর্টারদের ডাকুন ও তাদের সাথে পরামর্শ করুন। রাস্তঘাটের চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, কর্মকর্তা ও সেনাসদস্য নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করুন। ম্যাস-মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা ও উদ্বুদ্ধকরন কর্মসূচি নিন।পদত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান নয়। কাপুরুষতা মাত্র।
কর্মকর্তাদের ভয়ভীতির কথা না বলে উদ্বুদ্ধ করুন। সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার শক্তি যোগান দিন। কোনো দলমতের দিকে ঝুঁকে না পড়ে নিরপেক্ষভাবে ক্ষমতা প্রয়োগের সাহস দিন। যারা দখলদারি চাঁদাবাজি করছে তাদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিন।
তারপরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন প্রয়োগে কিছুটা পিছুটান থাকবে, কেননা তারা এসবের পূর্বে সরকারের স্থায়িত্ব নিয়ে ভাবে। তারা মনে করে এইদিন দিন নয় আরো দিন আছে। আর লুটেরা পক্ষ পার্শ্বে থেকে বলে দেখে নিবো তোমাকে। চাকুরীজীবিরা অধিকাংশই সাধারণ কৃষক শ্রমিক পরিবারের ছেলে তাদের ঘাড়ে কয়টা মাথা আছে? রাষ্ট্রের সব অঙ্গগুলোতো ভেঙ্গে পড়েছে, পঁচে গেছে। সুতরাং এগুলোকে ঠিক করতে হলে যথেষ্ট সময় দরকার। নিদেনপক্ষে পাঁচ বছর। কিন্তু সে সুযোগ কি যারা ক্ষমতায় যেতে চায় তারা দেবে? নিশ্চয় না। কারন তারা ইতোমধ্যে দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য দরকার হলে আরেকবার সংগ্রাম করতে হবে বলে কর্মীদের তৈরী হতে বলছেন।
এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্রনেতারা চব্বিশের আগষ্ট ঘোষণা চেয়ে আল্টিমেটাম দিয়েছে সরকারকে। অথচ তাদেরই সমর্থিত সরকার যেখানে তাদের প্রতিনিধি আছে। কতবড় বৈপরীত্য তা আপনারা বুজতেই পারছেন।
ছাত্ররা দল গঠনের ঘোষণা যদি না দিতো তাহলে পরিস্থিতি হয়ত বা তাদের অনুকুলে থাকতো। তারা সরাসরি ক্ষমতায় যেতে চায় এবং রাষ্ট্র-সংস্কার বাস্তবায়ন করতে চায়।
তাদের যুক্তি দলীয় সরকার ক্ষমতায় গেলে সংস্কার সম্ভব নয়।কারণ অতীত অভিজ্ঞতা তাই বলে বরং রাষ্ট্র ব্যাবস্থায় বা সংবিধানে জনগণের যেটুকু অধিকার ছিল তাও কার্টেল করতে চায়। অন্ততঃ বাংলাদেশের ইতিহাস তো তাই বলে। শংকা বা ভয়টা এই জায়গায়।
আরো ভয়ংকর বিষয় হলো ছাত্ররা অধিকার আদায়ের আন্দোলন কি করতেই থাকবে? তাহলে তাদের লেখাপড়া, ক্যারিয়ার প্ল্যান, পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদির কি হবে?
এমনিতেই কোয়ালিটি শিক্ষা তো উধাও প্রায়। একটা পুরো জেনারেশন নষ্ট প্রায় (এটা আমার ব্যাক্তিগত মতামত)। ছাত্রদেরকে আমরা কোয়ালিটি শিক্ষা, সুশিক্ষা দিয়ে গড়ে না তুলতে পারলে বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে না, বিশ্ব জব মার্কেটে কম্পিটিশন করতে পারবে না। অন্যদিকে ইন্ডিয়ার দিকে তাকালে আমরা দেখবো তারা জাতিসংঘের বিভিন্ন অরগানে, আই,এম,এফ বা ওয়ার্ল্ড ব্যাংক, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে লিড দিচ্ছে। তাছাড়া মাইক্রোসফট ,আমাজন, টেসলা, ফেইসবুক সহ অসংখ্য ওয়ার্ল্ড ফেমাস কোম্পানির সিও হিসেবে কাজ করছে।
সুতরাং শুধু শুধু ভারত বিরোধী কথা বলে সাময়িক সস্তা পপুলারিটি অর্জন করা সম্ভব হলেও আমরা তাদেরকে ডিঙ্গাতে পারবো না। তাছাড়া পৃথিবীর বড়বড় অর্গানাইজেশনে বা কোম্পানিতে তারা মিড লেভেল বা লোওয়ার মিড লেভেল ম্যানেজারিয়াল পজিশনগুলো অর্জন করেছে। সুতরাং আমাদেরকে ভারতের আধিপত্যকে খর্ব করতে হলে শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করতে হবে। আর ছাত্রদের অতিশীঘ্র পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। অন্যথায় আমরা আরো তিমিরে ডুবে যাবো।
পরিশেষে একটি স্পর্শকাতর বিষয়ে মতামত রেখে শেষ করছি।
সেনা কর্মকর্তা বা লিডারগণ দূরে বসে সব দেখছেন। ইতোমধ্যে অল্প সময়ের জন্য তারা মেজিস্ট্রেসি পাওয়ার পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাও দখলদারী চাঁদাবাজি কমছে না।
তাহলে প্রশ্ন আসে, তারা কি ঠিকমতো দায়িত্ব পালন করছেন না? অতীতে সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলো কিন্তু এ রূপ প্রশ্ন উঠেনি। তাহলে আজ এ প্রশ্ন আসছে কেন? স্বভাবতই জনগণ মনে করে নিশ্চয়ই কোথাও কোনো গ্যাপ আছে?
সেনাবাহিনী দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক। অতীত সরকারগুলো বিশেষ করে হাসিনা সরকার তাদেরকেও নৈতিকভাবে দূ্র্বল করেছে। তাদের গৌরবের অতীত কিছুটা ম্লান হয়েছে, বিতর্কিত হয়েছে। বিডিআর বিদ্রোহকে সচেতন জনগণ ও সেনাবাহিনীর বৃহত্তর অংশ ষড়যন্ত্র মনে করে। অতীতের তদন্ত রিপোর্ট গুলো মানুষ বিশ্বাস করে না বরং মনে করে আই-ওয়াশ।
তবে এবারে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আছে বিশেষ করে কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের প্রতি। কেননা তিনি সাহসী, সৎ, অভিজ্ঞ এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন বীর মুক্তিযোদ্ধা।
জনগণ ও স্বজনহারা সেনা পরিবারগণ এবার হয়তবা সঠিক মূল্যায়ন ও রিপোর্ট পাবেন।
লেখক: মোঃ আসাদুজ্জামান আহবায়ক-কাঙ্খিত বাংলাদেশ ও সাবেক কর কমিশনার।

(আমার এই লেখাটি ২৪-এর অভ্যুত্থানে ও বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/