• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড উখিয়ায় অপহরণ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড ১৯ মামলার তাড়াশের কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার বাঁশখালীতে ৩৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: নেপথ্যে জড়িত অন্য সহযোগীকে মামলা টেকনাফে অস্ত্রসহ ‘করিম ডাকাত’ আটক, অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, আটক ১৭ শেখ রাসেল দিবস: আলোকময় শৈশব ও কালজয়ী মানবিক চেতনা** ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিক হত্যার বিচার দাবিতে বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক টেকনাফে নিখোঁজ ১২ বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ৪৯ মণ্ডপে ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন সিরাজগঞ্জ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারিসেবা স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রসবসেবার সুযোগ, কমবে প্রসূতিদের ভোগান্তি; বকশীগঞ্জে বিপুল পরিমাণ মার্কিন জাল ডলারসহ দুই যুবক আটক। বকশীগঞ্জে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার লন্ডনে প্রবাসীদের মিলনমেলা: বিমান ভাড়া হ্রাস ও যাত্রী হয়রানি বন্ধের দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যে টেকনাফে দুই ওয়ারেন্টে আসামি গ্রেপ্তার তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভা ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলক সভানয় ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নসহ নানা দাবি, পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ মীরজাফর, মোশতাকের পর ড. ইউনূস: ঘৃণাভরে উচ্চারিত নামের তালিকায় নতুন সংযোজন সন্তানদের প্রতি খেয়াল রাখুন: একটি সুন্দর ভবিষ্যতের পূর্বশর্ত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত: অসুস্থ তানজিমের পাশে জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচর জোনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ কক্সবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস প্রশাসনের মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেহেলীতে চেয়ারম্যান পদে লড়বেন সাদরুল আমীন। বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিসেস ফারজানা শেখ সুমি বর্ষসেরা আলোকিত নারী সম্মাননায় মনোনীত

স্টাফ রিপোর্টার:: / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

নারীর ক্ষমতায়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে আত্মপ্রত্যয়ী সফল নারী শিল্পোদ্যোক্তা সুমি’স হট কেক এর সফল উদ্যোক্তা মিসেস ফারজানা শেখ সুমি জাতীয় জাগো নারী ফাউন্ডেশন কর্তৃক বর্ষসেরা আলোকিত নারী আজীবন সম্মাননা ২০২৪ এ মনোনীত হয়েছেন।

 

খুব শীঘ্রই জাঁকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আজীবন সম্মাননা ২০২৪ প্রদান করা হবে।
দেশবরেণ্য ও বর্ষসেরা আলোকিত নারী হিসেবে আজীবন সম্মাননায় মনোনীত বরেণ্য সমাজসেবী ও সার্থক নারীউদ্যোক্তার প্রতিকৃত মিসেস ফারজানা শেখ সুমি দেশের সুবিখ্যাত বেকারি শিল্প
সুমি’স হট কেক-এর সফল উদ্যোক্তা।

 

অত্যন্ত বিনয়ী ও দৃঢ়চেতা সুমি, ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা জীবন কাটে স্বনামধন্য স্কুল, শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয়ে। শৈশব কেটেছিল অভিজাত গুলশান ও বনানি এলাকায়। তাঁর বাবা একজন সুপ্রতিষ্ঠিতও স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজহিতোষী ছিলেন। জীবনের শুরু থেকেই সুমি অত্যন্ত কর্মঠ এবং উদ্ভাবনী ব্যক্তিত্বের অধিকারী। ছোটবেলা থেকে তিনি তার বোনদের সঙ্গে রান্নাঘরে বিভিন্ন ধরনের খাদ‍্য সমূহের রন্ধন প্রণালী পরীক্ষা-নিরীক্ষা করতেন এবং বিকেলের পারিবারিক চায়ের আড্ডায় প্রশংসিত হতেন যা তার উদ্ভাবনী স্পৃহাকে আরও উজ্জীবিত করে তুলতো।
মূলতঃ তার রন্ধনযাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে।

 

একজন বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রী হিসেবে যখন বাচ্চার জন্মদিনের কেক কিনতে গিয়েছিলেন, তখন তিনি লক্ষ্য করেন, প্রচলিত বাজারে কেকের মূল্য এবং মান কোনটাই সংগতিপূর্ণ নয়। তখন তিনি নিজেই বাচ্চাদের জন্য কেক বানাতে শুরু করেন। কেকের স্বাদ ও মান আত্মীয়স্বজন ও সিনিয়র অফিসারদের কাছে খুবই পছন্দ হয়। তারা সুমিকে বিমান বাহিনীর ক্যান্টিনে তার বেকারি আইটেমগুলো সরবরাহ করার পরামর্শ দেন। মূলতঃ সেখান থেকেই তাঁর ব্যবসায়িক জীবনের হাতেখড়ি। ঘরে বসেই তিনি ২-৩ জন মহিলা সহকারী নিয়োজিত করে বিভিন্ন রকম বেকারি আইটেম প্রস্তুত করে সরবরাহ শুরু করেন।তিনি বাংলাদেশে বেকারি শিল্পে প্রবেশ করা প্রথম সফল নারী ছিলেন।

 

অল্প সময়ের মধ‍্যেই তার এই উদ‍্যোগ প্রশংসিত হতে শুরু করে এবং তার গন্ডি স্থানীয় পরিসর অতিক্রম করে সরকারী উর্ধতন মহল তথা কূটনৈতিক অংগনে বিস্তৃতি লাভ করতে থাকে। এসময় বিমান বাহিনীর মহিলা সংগঠনের পক্ষ হতে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ‍্যে কর্তৃপক্ষের পরামর্শে ও অনুরোধে তিনি মহিলাদের জন‍্য বেকিং প্রশিক্ষন কার্যক্রম শুরু করেন এবং কিছুদিনের মাঝেই উল্লেখযোগ‍্য সংখ‍্যক নারীদের প্রশিক্ষনের মাধ‍্যমে স্বাবলম্বী করে তোলেন।

 

এখন তার প্রতিষ্ঠান, সুমি’স হট কেক লিমিটেড ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ৪২টি আউটলেট সফলতার সাথে চালাচ্ছে। কেকের মধ্যে বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট, মাড কেক, ভ্যানিলা, চকলেট এবং অন্যান্য ফ্লেভার রয়েছে। এছাড়াও অন্যান্য বেকারি পণ্য যেমন ব্রেড, মাফিন, বিস্কুট এবং ফাস্ট ফুড আইটেম যেমন পিজ্জা, বার্গার, স্যামোসা, সিঙ্গারা ইত্যাদিও তৈরি ও সরবরাহ করে থাকে। বর্ষসেরা আলোকিত নারী সুমি আজ অত্যন্ত গর্বিত যে তিনি মহিলাসহ পাঁচশতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তিনি নিজেও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময়ে বাংলাদেশ, ভারত, তুরস্ক এবং থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সুমির মূলনীতি হলো, সবার জন্য মানসম্পন্ন সুস্বাদু খাবার সাশ্রয়ী মূল্যে তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া।

 

ফারজানা শেখ সুমি তার কর্মনৈপুণ্য.. এবং অর্জনের জন্য বিভিন্ন সময়ে নানা সম্মানে ভূষিত হয়েছেন: ১৯৯৪ ও ১৯৯৫ সালে পর্যটন বেকারি অ্যাওয়ার্ড, ২০১৫ সালে ফুডি’স চয়েস অ্যাওয়ার্ড, ২০১৭ সালে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড, ২০১৬ সালে রন্ধনশিল্পী অ্যাওয়ার্ড, ২০১৮ সালে পাঠাও পাবলিক রিভিউ অ্যাওয়ার্ড।

 

একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তাঁর সফল যাত্রা আই, বি, এ ; ব্র‍্যাক ; নর্থ সাউথ ; আই, ইউ, বি সহ বাংলাদেশের বিভিন্ন সম্মানিত বিশ্ববিদ্যালয় সমূহের ব‍্যাবসা প্রশাসন পাঠ‍্যসূচীতে ‘মডেল কেস স্টাডি’ হিসাবে সন্নিবেশিত করা আছে। উচৃচর বর্ষের ছাত্র-ছাত্রীরা তাদের গবেষনার বিষয়বস্তু হিসাবে এখন ‘সুমি’স হটকেক চর্চা ও অধ্যায়ন করে থাকে।

 

প্রসংগত উল্লেখযোগ‍্য যে সুমির এই সাফল‍্য গাঁথর সুদীর্ঘ যাত্রাপথে প্রতিনিয়ত পাশে থেকে সহযোগিতার হাত যিনি প্রসারিত করেছেন তিনি আর কেউ নন তার জীবনচলার অনুপ্রেরণাকারী ও চিরসংগী স্বামী অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শেখ মোহাম্মদ শাহজাহান।

 

সাংসার জীবনেও একজন সফল ও সার্থক নারী রত্নগর্ভা জননী । আলোকিত নারী সুমি তিন সন্তানের জননী। তাদের সুন্দর জীবন আলোকিত করে আছে দু’টি ছেলে ও এক মেয়ে।তারা প্রত্যেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে ‘ডিপ্লোমা ডি প্যাটিসেরি’ সম্পন্ন করে। বড় ছেলে ভারতের ‘লা ভন্-এ বেকারি এন্ড প্যাটিসেরি’ এবং ইতালিতে ‘অ্যাকাডেমিয়া ইতালিয়ানা শেফ’ এ পড়াশোনা করেন।

 

দ্বিতীয় পুত্র এবং কন্যা উভয়ই যথাক্রমে লন্ডন এবং ইস্তাম্বুলের ‘লে কর্ডন ব্লু’ তে তাদের ‘ডিপ্লোম ডি প্যাটিসেরি’ অর্জন করেছেন। তারা উভয়ে পারিবারিক ব্যবসায় দক্ষতা ও অবদান রাখতে বর্তমানে সুমি’স হট কেক লিমিটেডে যোগ দিয়েছে। বিশেষভাবে উল্লেখ‍্য যে সুমির শ্বশুর বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। যিনি তদানিন্তন পাকিস্তান, বাংলাদেশ এবং রাজকীয় ইরানি বিমান বাহিনীতে গর্বিত সদস‍্য হিসাবে যথেষ্ট অবদান রেখেছেন, প্রাথমিক অবস্থায় সুমি’স হট কেক গড়ে তুলতে তিনি এ উদ‍্যোগে মূখ‍্য পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেন।

 

জাতীয় কবি কাজী নজরুল এর ভাষায় বলতে হয় “সেদিন সুদূরে নয়, যেদিন ধরণী গাহিবে পুরুষের সাথে নারীর ও জয় । কিংবা বিশ্বে যা কিছু মহান সৃষ্ঠি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বেগম রোকেয়ার দেখানো পথ পাড়ি দিয়ে সুমি আজ সারাদেশের হাজার হাজার নারী উদ্যোক্তার এক সফল আইডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/