• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার । গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ বাতিল। বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে পেট্টোল ও অকটেন ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত- গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ নীলফামারীতে আধুনিক কৃষি সম্প্রসারণে দৃশ্যমান সাফল্য তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। চাচিকে নিয়ে ভাতিজা উধাও চারিদিকে আলোচনার ঝড়। গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” আমি বিএনপির নেতা, আমার দল ক্ষমতায়- ‘ধর ধর’ বলেই হামলা ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার । তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক। দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক: রূপপুরে শুরু হলো পারমাণবিক জ্বালানি লোডিং। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। সরকার কেবল গণভোটের রায় বাস্তবায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতেও ব্যর্থ: আসিফ মাহমুদ আদানির বন্ধ ইউনিট চালু, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠি সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল। বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ। তাড়াশে বজ্রপাতে ধান খেতে এক কৃষকের মৃত্যু  সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ। বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেফতার, জরিমানা ও কারাদণ্ড। দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী। চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন  ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ। দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন । টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে আগাম বন্যার সতর্কতা জারি। রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে_ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান; তারুণ্যের উচ্ছ্বাসে মুখর শ্রীমঙ্গল-উত্তর সাইটুলায় নাইট ফুটবলের মেগা ফাইনাল সম্পন্ন ছাতকে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার || ক্যান্সারে আক্রান্ত আনোয়ারের পাশে দাঁড়ানোর আহ্বান. শেরপুরে শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত: তরুণ প্রকৌশলী নুশানের সমন্বিত উদ্যোগ! সুনামগঞ্জে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের দ্রুত বোরো ধান কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চিকিৎসকের আচরণে ক্ষোভ: গাছা থানায় অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে । বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে . তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজারে মাদক ও জুয়া নিয়ন্ত্রণের জন্য, থানায় এলাকাবাসীর অভিযোগ দায়ের। দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ । সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল তাড়াশে শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য তাড়াশ মডেল মসজিদ জুম্মার নামাজের মধ্য দিয়ে চালু করা হয়েছে ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল আগামীর স্বপ্ন বাস্তবায়নে জনতার ভরসা—বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। বর্ণিল আয়োজনে বাঁশখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে আখেরে ভালো হবে না: রাজশাহীতে রিজভী

মোঃ সুজন আহাম্মেদ ব্যুরো চিফ রাজশাহী / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ সুজন আহাম্মেদ
ব্যুরো চিফ রাজশাহী

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে আখেরে ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির একটি প্রতিনিধিদল। ভুবন মোহন পার্কে বক্তব্য শেষে তাদের আর্থিক অনুদান দেয় দলটি।

রুহুল কবির রিজভী বলেন, ‘যাঁরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাঁদের বলে রাখি। আপনারা আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু তাঁর কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আপনাদের জন্য আখেরে ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়। ১৮ কোটি মানুষ। এটা পাশের দেশের নীতিনির্ধারকদের মনে রাখতে হবে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কী কথা বলছেন? বাংলাদেশের মানুষ অদম্য সাহসী ও বীরের জাতি। এরা কীভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। অত্যন্ত মনোযন্ত্রণা; তাদের অত্যন্ত মন খারাপ। তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি।’

রুহুল কবির রিজভী বলেন, ‘এই আবু সাঈদ, মুগ্ধ, সাকিব—এদের আত্মত্যাগ, রক্তের আলপনার মধ্য দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দানব শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদের বলেছিলেন, বঙ্গবন্ধুকন্যা পালায় না। কিন্তু বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, কর্মী সবাইকে বিপদে ফেলে প্লেনে চলে গেলেন ভারতে। হায়রে তার দলের প্রতি, আওয়ামী লীগের প্রতি মায়া। কিন্তু আমার নেত্রী খালেদা জিয়াকে কেউ এই বাংলা থেকে সরাতে পারেনি। আর উনি সুড় সুড় করে পালিয়ে গেলেন ভারতে।’

রিজভী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে, যারা শেখ হাসিনার ১৫-১৬ বছর ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিবাদ-লুণ্ঠনে সহায়তা করেছে, তারা একটি বিপ্লবী সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে, তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে।

শেখ হাসিনার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এটা কিসের উন্নয়ন! উনি কী উন্নয়ন করেছেন? উনি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী, লোকজনদের কালোটাকা বানানোর সুযোগ দিয়েছেন। সেই কালোটাকা তাঁরা বিদেশে রেখে দিয়েছেন। কিন্তু হাসিনা ভুলে গেছেন, বিপদে পড়লে ঘনিষ্ঠজনেরাও এগোয় না।

রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা এম রশিদুজ্জামান (মিল্লাত), আশরাফ উদ্দিন (বকুল), আলমগীর কবীর, আহ্বায়ক আতিকুর রহমান (রুমন), বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন (পুতুল), মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/