• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জ বাহুকা কলেজে অবৈধ নিয়োগে ১৪ বছর যাবত ৭ প্রভাষকের কোটি কোটি টাকা সরকারী বেতন উত্তোলণ

রিপোর্টারের নাম / ৫৩৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

পত্রিকায় নিউজ প্রকাশের পর দৌড়ঝাপ, মিথ্যা প্রপাগান্ডায় প্রচারে ব্যস্ত ৭ প্রভাষক
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা কলেজের ৭ জন প্রভাষক কলেজের সভাপতি-ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নিয়ে এমপিওভুক্তকরনের মাধ্যমে ১৪ বছর যাবত চাকুরী করে যাচ্ছেন। প্রভাষকগন সরকারী কোষাগার থেকে সাড়ে তিন কোটি টাকা বেতন ভাতা উত্তোলন করেছেন। অবৈধ নিয়োগপ্রাপ্ত ৫জন পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। ১১ বছর আগে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে জেলা প্রশাসন তদন্তে সত্যতা পেলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ২০০৪ সালে ৫ মে বাহুকবা কলেজটি এমওিভুক্ত হলেও মাত্র ১৩ দিন পর ১৭ মে এমপিওভুক্ত বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করলে হাইকোর্ট ২০০৭ সালে কলেজটির বৈধভাবে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্ত করনের নির্দেশসহ বেতনভাতা প্রদানের নির্দেশ প্রদান করেন। ২০০৮ সালের ২মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক-৩) বেনজীর আহাম্মদ কলেজের অধ্যক্ষসহ ১৯ জন শিক্ষক/কর্মচারী ২০০০ সালে নিয়োগ পেলেও অভিজ্ঞতা, কাম্য যোগ্যতা, শিক্ষার্থী না থাকা ও বিধিসম্মত নিয়োগ না হওয়ায় তাদের এমপিওভুক্ত বাতিল করেন। ১৯ জনের মধ্যে ওই সময়ে অধ্যক্ষ শাহীন আখতার ১২ বছরের অভিজ্ঞতা না থাকায় তিনি চাকুরী ছেড়ে চলে যান। নিয়োগ বাতিল হলেও আব্দুল হালিম অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষকের দায়িত্ব নিয়ে আব্দুল হালিমসহ ৪ জন প্রভাষক যথাক্রমে-সমর কুমার মন্ডল, মিজানুর রহমান, বাচ্চু কুমার ঘোষ ও জুলফিকার আলী ভুট্টো মিলেমিশে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াই ওই সময়ের কলেজের সভাপতি, ডিজির প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্যসহ সবার স্বাক্ষর জাল-জালিয়াতি করে ২০০৪ সালের ভুয়া নিয়োগ দেখিয়ে এবং হাইকোর্টসহ শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনার তথ্য, ২০০০ সালের নিয়োগের তথ্য গোপন রেখে কাজগপত্র শিক্ষা মন্ত্রনালয়ে প্রেরণ করেন। ভুয়া নিয়োগেই ২০১০ সালে এই ৫জন প্রভাষক এমপিওভুক্ত হন এবং সরকারী বেতন উত্তোলন শুরু করেন। একই ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়াই কলেজের সভাপতি, ডিজির প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্যসহ সবার স্বাক্ষর জাল-জালিয়াতি করে ভুয়া নিয়োগ দেখিয়ে ফারহানা আফরোজ ও বকুল খাতুনকে প্রভাষক পদে ২০০৫ সালে নিয়োগ দেন এবং এমপিওভুক্ত করেন। জাল-জালিয়াতির বিষয়টি নিয়ে ২০১০ সালের ১০নভেম্বর গভর্নিং বডির সভাপতি আমিনুল ইসলাম সাত্তার শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মামুন ২০১১ সালের ৯ জানুয়ারী সিরাজগঞ্জ জেলা প্রশাসককে তদন্ত পুর্বক মতামতসহ প্রেরনের নির্দেশ দেন। জেলা প্রশাসন ১১ সালের ১১ জুলাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম ও অভিযোগকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদান করতে বলেন। ওই সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম কলেজের সভাপতি আমিনুল ইসলাম সাত্তার ও ডিজির প্রতিনিধিসহ নিয়োগ বোর্ডের সদস্যদের স্বাক্ষরসহ সকল জালিয়াতিসহ পত্রিকায় বিজ্ঞপ্তি না দেয়ার বিষয়টি স্বীকার করে ৫জনকে জাল নিয়োগ দেখিয়ে মন্ত্রনালয় প্রেরনপুর্বক এমপিওভুক্ত করা হয়েছে বলে লিখিত বক্তব্যের মাধ্যমে তদন্ত কমিটির কাছে জমা দেন। এছাড়া একই ভাবে ২০০৫ সালে ফারহানা আফরোজ ও বকুল খাতুনকে প্রভাষক পদে নিয়োগ জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে লিখিত বক্তব্যে তুলে ধরেন। তবে ওই সময় অজ্ঞাত কারনে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি এবং শিক্ষা মন্ত্রনালয়ও কোন ব্যবস্থা গ্রহন করেনি। বিষয়টি অত্যন্ত কৌশলে ধামাচাপা দেয়া হয়েছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ পাওয়ায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অন্যদিকে, শাক দিয়ে মাছ ঢাকতে কলেজের প্রভাষক মোছা. আমেনা খানম (মনো বিজ্ঞান), প্রভাষক সমর কুমার মন্ডল (হিসাব বিজ্ঞাপন), মিজানুর রহমান (সাচিবিক বিদ্যা), বাচ্চু কুমার ঘোষ (জীব বিজ্ঞান), জুলফিকার আলী ভুট্টো ( ইসলামের ইতিহাসি), আব্দুল হালিম (ব্যবসায় উদ্যোগ) নিজেদের অবৈধ চাকুরী বাঁচাতো নানা কুটকৌশল দৌড়ঝাপ শুরু করেছেন। স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নামে একটি কলামে নিজেরাও স্বীকারোক্তি দিয়েছেন অধ্যক্ষসহ ১৯জন শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্ত করা সম্ভব নয় বলে আপত্তি দেন শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক-৩) বেনজীর আহমেদ। পরবর্তীতে আপত্তির স্বপক্ষে যুক্তি দেখিয়ে বৈধভাবে এমপিওভুক্ত হন। কিন্তু তাদের আপত্তির স্বপক্ষের যৌক্তির পৃষ্ঠা পর্যবেক্ষন করে দেখা যায়, তারা আপত্তির উত্তলে উল্লেখ করেছেন তাদের নিয়োগ হয়েছে ২০০৪ সালে হয়েছে। যা সম্পুর্ন জালজালিতির মাধ্যমে করা হয়েছে। অথচ কলেজের অরজিনাল নথিপত্র দেখা যায়, তারা ২০০০ সালে নিয়োগ পেয়েছে। এছাড়াও প্রতিবাদটিতে কলেজের প্রভাষক আশুতোষকে নিয়েও নানা ধরনের মিথ্যাচার করা হয়েছে।

এ বিষয়ে কলেজের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সাত্তার জানান, সকলের স্বাক্ষর জাল-জালিয়াতি করে নিয়োগ ও এমপিভুক্তিকরনের বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাছে সাবেক তৎকালীন অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম নিজ হাতে লিখিত বক্তব্যের মাধ্যমে স্বাক্ষর জাল-জালিয়াতি করে নিয়োগ দেয়া হয়েছে মর্মে স্বীকার করে তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। কিন্ত ১৩ বছর পার হলেও কেন কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি তা বলতে পারছি না।
এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, যতদুর জানি এই ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের এবং তদন্ত হয়েছে। তবে কি কারনে কোন ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে পারিনি।
তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম ওই ৭জনের পক্ষে জানান, কাগজ-পত্র সঠিক দেখানোর কারনেই মন্ত্রনালয় তাদের এমপিওভুক্ত করেছিল। তবে জেলা প্রশাসনের তদন্তে জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ দেয়ার বিষয়টি লিখিতভাবে স্বীকারের বিষয়ে বলেন, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলব।
কলেজে তদন্তে এসে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ-৩) আলমাছ উদ্দিন জানান, ৭ জন প্রভাষকের ভুয়া নিয়োগের মাধ্যমের এমপিভুক্তকরনের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/