• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্বাস্থ্য বিভাগকে ‘ভারপ্রাপ্ত’ মুক্ত চাই সিরাজগঞ্জবাসী

রিপোর্টারের নাম / ৫৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বে আছেন এডহক থেকে নিয়োগপ্রাপ্ত এক নন ক্যাডার মেডিকেল অফিসার। এই মেডিকেল অফিসার ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত হলেও তাদের চাকুরী ২০২৩সালে নিয়মিতকরণ করা হয়। নিয়মিতকরণের পূর্বেই ২০১৯ সালে তৎকালীন সাংসদ এর জোড়ালো লবিংয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ‘‘ভারপ্রাপ্ত’’ হিসেবে যোগদান করে। ভারপ্রাপ্ত হিসেবে যোগদান করার পর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে চলে নানা রকম দূর্নীতি। নবনিযুক্ত বিসিএস কর্মকর্তারা যোগদানের পরে দেখতে পান উপজেলা স্বাস্থ্য কার্যালয় পরিচালনা হয় মেডিকেল অফিসার দিয়ে, তখন নবনিযুক্ত বিসিএস কর্মকর্তা অন্যত্র বদলী নিয়ে চলে যেতে দেখা গেছে।

অপরদিকে এডহক থেকে নিয়োগপ্রাপ্তদের নেই কোন ফাউন্ডেশন ট্রেনিং। ফাউন্ডেশন ট্রেনিং না থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারন। প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। আজ সাড়ে ৪ বছরের অধিক সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিচালনা হওয়ায় স্বাস্থ্যকর্মীর মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। প্রায় ৫ বছরের মত সময় ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব থাকায় সরকারের ভাবমূতি ক্ষুণœ হচ্ছে বলে সিরাজগঞ্জবাসী মনে করছে।

সিরাজগঞ্জবাসী মনে করছে, এতদিন কেন ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। জনগণের মনে দেখা দিয়েছে নানা কৌতুহল। সিরাজগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য বিভাগকে ভারপ্রাপ্ত মুক্ত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সিরাজগঞ্জবাসী। তথ্যানুন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে ৩১ডিসেম্বর ২০১৯ইং তারিখ থেকে দায়িত্ব পালন করছেন নন বিসিএস, ২০১০ সালে এডহক থেকে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম মান সম্মান এর ভয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও অফিসের লেমপ্লেটে, অফিসের চিঠি আদান প্রদান সহ সকল কাগজপত্রে তার নামের পদবীতে ভারপ্রাপ্ত শব্দটি উল্লেখ করেন না। তবে তিনি এখনো মেডিকেল অফিসার পদটি ব্যবহার করে বেতন ভাতা উত্তোলন কর আসছেন। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলে আইনে ভারপ্রাপ্ত লিখতে বাধ্য হলেও, আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চলছেন এই মেডিকেল অফিসার। ২০২০ সাল থেকেই নবনিযুক্ত বিসিএস কর্মকর্তারা যোগদানের পরে দেখতে পান উপজেলা স্বাস্থ্য কার্যালয় পরিচালনা হয় মেডিকেল অফিসার দিয়ে, তখন নবনিযুক্ত বিসিএস কর্মকর্তা অন্যত্র বদলী নিয়ে চলে যেতে দেখা গেছে।

এছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৫% অলিখিত ট্যাক্স না দিয়ে যেকোন সম্মানি ভাতা হাতে পায় না বা উত্তোলন করতে পারে না স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পাওয়ার পরেও সরকারি বিভিন্ন কাজের জন্য সম্মানি ভাতা পেয়ে থাকে। সম্মানি ভাতা উত্তোলন করতে হিসাবরক্ষন কর্মকর্তাকে ১০%, কাজের অডিট ১০%, অফিস খরচ ১০% এবং কর্মকর্তার সম্মানি ৫% কর্তন করে স্বাস্থ্যকর্মীদের হাতে পৌছে সম্মানি ভাতার টাকা। এমন কি একবার করোনা টিকা প্রদান করার সময় সম্মানি ভাতা ব্র্যাকের কর্মকর্তারা স্বাস্থ্যকর্মীদের হাতে পৌছে দেওয়ার পরেও পুনরায় স্বাস্থ্যকর্মীদের নিকট থেকে সম্মানি ভাতা ফেরত নিতে দেখা গেছে।

ঘটনাটি বিল ভাতা উত্তোলন ও স্বাস্থ্যকর্মীদের সম্মানি ভাতা পৌছে দেওয়ার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে নন ক্যাডার মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম ঘটিয়ে থাকেন। তথ্যানুসন্ধানে আরোও জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছর থেকে অদ্যাবধি পর্যন্ত সদর উপজেলার ৪৭টি কমিউনিটি ক্লিনিকে প্রতি বছর পরিস্কার পরিচ্ছন্নতা বিল ২লাখ ৮২ হাজার, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার আপ্যায়ন বিল ৪৭ হাজার, পরিবহন বিল ১লাখ ৪১ হাজার, স্টেশনারী বিল ৯৪ হাজার টাকা বরাদ্দ পেয়ে থাকে। মোট বিলের সরকারি ভ্যাট ব্যতিত মোট বিলের ৫লাখ ৬৪ হাজার টাকার উপর ২লাখ টাকা নিজের পকেটে তোলেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে নন ক্যাডার মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম। এছাড়া করোনা টিকা প্রদানের বিল, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, জাতীয় কৃমিনসপ্তাহ, মাতৃদুগ্ধ সপ্তাহ সহ সকল সম্মানির ভাতার বিলে ৩৫% কর্তন করে প্রদান এই কর্মকর্তা।

এছাড়াও ডা: জাহিদুল ইসলাম এর যোগদানের পর থেকে ৪ মাস পরপর পিকনিক, বিদায় অনুষ্ঠান, পিটুলী ভোজ, ইফতারি, ফল উৎসব এর নামে উপজেলার সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক ও অফিস কর্মচারীদের কাছে জনপ্রতি নির্দিষ্ট টাকার পরিমাণ বসিয়ে চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে কর্মক্ষেত্রে ভুলত্রুটি, ক্লিনিকের আগমন-প্রস্থান এর ৫-১০ মিনিট কমবেশি হলে বিভিন্ন ধরনের চিঠি দিয়ে বরখাস্তের ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এখানে তিনি ক্ষ্যান্ত নন, চাঁদা ও বিলের কর্তনের বিষয়ে কেউ মুখ খুললে তাকে বরখাস্ত করা হবে মর্মে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এছাড়াও পিকনিক, বিদায় অনুষ্ঠান, পিটুলী ভোজ, ইফতারি, ফল উৎসবে চাঁদা প্রদান করার পরেও তার অসৌজন্যমূলক আচারণ, অসুলভমূলক কথাবার্তা না শোনার জন্য অনুষ্ঠানে আসতে চাই না। কিন্তু ক্ষমতার দাপট দেখানোর জন্য তার অসৌজন্যমূলক আচারণ, অসুলভমূলক কথাবার্তা শোনার জন্যই মোবাইল ফোনের মাধ্যমে বরখাস্তের ভয়ভীতি প্রদর্শন করে অনুষ্ঠানে আসতে বাধ্য করেন। যদি কোন ব্যক্তি না আসে তবে তাকে কৈফিয়ত তলব করে থাকেন। সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিকে ২০২৩ নভেম্বর ২দিন ও ২০২৪ সালে মার্চ মাসে পুষ্টি বিষয়ে ২দিন ব্যাপী মা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বরাদ্দ প্রদান হয়।

২০২৩ নভেম্বর ২দিনব্যাপী মা সমাবেশের ১০লাখ ৯৭হাজার ১’শ টাকার আত্মসাত ও চলতি বছরে ফেব্রুয়ারী মাসের শেষের দিক থেকে মার্চের ১০ তারিখের মধ্য মা সমাবেশ অনুষ্ঠিত না করে ১৪মার্চ ২০২৪ইং তারিখে ১০লাখ ৯৭হাজার ১’শ টাকা বরাদ্দের বিল ভাউচার স্বাক্ষর করে সিরাজগঞ্জ জেলা হিসারক্ষন কর্মকর্তা বরাবর জমা প্রদান করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জাহিদুল ইসলাম। ইতিমধ্য ১ম দফায় ২০২৩ নভেম্বর ২দিনব্যাপী মা সমাবেশের ১০লাখ ৯৭হাজার ১’শ টাকা ও ২য় দফায় ১০লাখ ৯৭হাজার ১০০টাকা আত্মসাত করেছেন বলে স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/