• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত

অনাদায়ী ঋণ ৬৫ হাজার কোটি টাকা

দৈনিক প্রতিবাদ / ৪৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

সরকারি ৩০ প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ১৮৩ কোটি টাকা আবার খেলাপি হয়ে গেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পুঞ্জীভূত বকেয়া ঋণের তথ্য সংগ্রহ করে অর্থনৈতিক সমীক্ষা, ২০২৪-এ এই হিসাব তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সক্ষমতা বাড়ানোর কথা বলা হলেও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এখনো ধারদেনা করেই চলছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণে বছর বছর বকেয়া বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ৫৯ হাজার ৭০০ কোটি টাকা। দেখা যাচ্ছে, গত এক বছরে রাষ্ট্র মালিকানাধীন ৩০ সংস্থার অনাদায়ী ঋণ বেড়েছে ৫ হাজার ৩৮৯ কোটি টাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এসব ঋণ নেওয়া হয়েছে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করে কে জানান, রাষ্ট্র মালিকানাধীন সংস্থাগুলোকে সরকারের পরামর্শেই ঋণ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ঋণ বকেয়া পড়ে থাকায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ওই অর্থ বিনিয়োগের বাইরে থেকে যাচ্ছে। এসব ঋণের বিপরীতে সময় সময় সরকারের পক্ষ থেকে কাগুজে বন্ড ছাড়া হলেও এর সুদের হার বিনিয়োগযোগ্য তহবিলের পরিচালন ব্যয়ের চেয়ে কম। ফলে ব্যাংকগুলোর লোকসানের কারণ হয়েও দাঁড়িয়েছে এই অনাদায়ী ঋণ।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঋণগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যার কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ১৭ হাজার ৭০৩ কোটি টাকা। গত অর্থবছর প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৮৭৮ কোটি টাকা। দ্বিতীয় শীর্ষ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যার কাছে ব্যাংকগুলোর পাওনা ৯ হাজার ৮৬৩ কোটি টাকা। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কাছে অনাদায়ী ঋণ ছিল ৮ হাজার ৫৬৯ কোটি টাকা। তৃতীয় শীর্ষ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি), যার কাছে ব্যাংকগুলোর অনাদায়ী ঋণের পরিমাণ ৮ হাজার ৫৯৭ কোটি টাকা। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির বকেয়া ঋণ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। এরপর যথাক্রমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ৮ হাজার ২৬ কোটি টাকা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৭ হাজার ৪৪৬ কোটি টাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন করপোরেশন (বিপিডিবি) ৬ হাজার ৭০২ কোটি টাকা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিসি) কাছে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ৪ হাজার ৪৮৬ কোটি টাকা। বাকি সংস্থাগুলোর মধ্যে বিজেএমসি, বিএসইসি, বিওজিএমসি, বিআইডাব্লিওটিসি, বিপিএ, বিডব্লিউডিবি, আরইবির অনাদায়ী ব্যাংকঋণের পরিমাণ হাজার কোটি টাকার নিচে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতার পর থেকেই অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভর্তুকি ও ব্যাংক ঋণে চলছে। এদের মধ্যে বিপিডিবি, টিসিবির মতো কিছু প্রতিষ্ঠান সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বলে তাদের ভর্তুকি ও ঋণ সহায়তা দরকার। তবে বিজেএমসির মতো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যাদের বছরের পর বছর ঋণসহায়তা দিলেও তা পরিশোধের সক্ষমতা অর্জন করতে পারেনি। ব্যবস্থাপনাগত অদক্ষতা, ট্রেড ইউনিয়নের হস্তক্ষেপ, স্বজনপ্রীতি করে অধিক জনবল নিয়োগ, মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থতাসহ নানা কারণে এসব প্রতিষ্ঠান বছরে পর বছর ধরে লোকসানী রয়ে গেছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্তন বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো নিয়ে সমস্যা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য উন্নয়নশীল দেশেও দেখা যাচ্ছে। এসব সংস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে কারও কারও পরামর্শ আছে। তবে ঢালাওভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া উচিত হবে না। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে পৃথক পৃথক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুগার মিল বা বিজেএমসির মতো কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো আর কখনোই লাভজনক করা সম্ভব হবে না। এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেতে পারে। আবার বিসিআইসি, টিসিবি, বিপিসির মতো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে লাভজনক করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সরকারি ৩০ প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ১৮৩ কোটি টাকা আবার খেলাপি হয়ে গেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পুঞ্জীভূত বকেয়া ঋণের তথ্য সংগ্রহ করে অর্থনৈতিক সমীক্ষা, ২০২৪-এ এই হিসাব তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সক্ষমতা বাড়ানোর কথা বলা হলেও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এখনো ধারদেনা করেই চলছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণে বছর বছর বকেয়া বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ৫৯ হাজার ৭০০ কোটি টাকা। দেখা যাচ্ছে, গত এক বছরে রাষ্ট্র মালিকানাধীন ৩০ সংস্থার অনাদায়ী ঋণ বেড়েছে ৫ হাজার ৩৮৯ কোটি টাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এসব ঋণ নেওয়া হয়েছে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করে জানান, রাষ্ট্র মালিকানাধীন সংস্থাগুলোকে সরকারের পরামর্শেই ঋণ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ঋণ বকেয়া পড়ে থাকায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ওই অর্থ বিনিয়োগের বাইরে থেকে যাচ্ছে। এসব ঋণের বিপরীতে সময় সময় সরকারের পক্ষ থেকে কাগুজে বন্ড ছাড়া হলেও এর সুদের হার বিনিয়োগযোগ্য তহবিলের পরিচালন ব্যয়ের চেয়ে কম। ফলে ব্যাংকগুলোর লোকসানের কারণ হয়েও দাঁড়িয়েছে এই অনাদায়ী ঋণ।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঋণগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যার কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ১৭ হাজার ৭০৩ কোটি টাকা। গত অর্থবছর প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৮৭৮ কোটি টাকা। দ্বিতীয় শীর্ষ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যার কাছে ব্যাংকগুলোর পাওনা ৯ হাজার ৮৬৩ কোটি টাকা। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কাছে অনাদায়ী ঋণ ছিল ৮ হাজার ৫৬৯ কোটি টাকা। তৃতীয় শীর্ষ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি), যার কাছে ব্যাংকগুলোর অনাদায়ী ঋণের পরিমাণ ৮ হাজার ৫৯৭ কোটি টাকা। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির বকেয়া ঋণ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। এরপর যথাক্রমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ৮ হাজার ২৬ কোটি টাকা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৭ হাজার ৪৪৬ কোটি টাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন করপোরেশন (বিপিডিবি) ৬ হাজার ৭০২ কোটি টাকা এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিসি) কাছে ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ৪ হাজার ৪৮৬ কোটি টাকা। বাকি সংস্থাগুলোর মধ্যে বিজেএমসি, বিএসইসি, বিওজিএমসি, বিআইডাব্লিওটিসি, বিপিএ, বিডব্লিউডিবি, আরইবির অনাদায়ী ব্যাংকঋণের পরিমাণ হাজার কোটি টাকার নিচে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতার পর থেকেই অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভর্তুকি ও ব্যাংক ঋণে চলছে। এদের মধ্যে বিপিডিবি, টিসিবির মতো কিছু প্রতিষ্ঠান সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বলে তাদের ভর্তুকি ও ঋণ সহায়তা দরকার। তবে বিজেএমসির মতো কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যাদের বছরের পর বছর ঋণসহায়তা দিলেও তা পরিশোধের সক্ষমতা অর্জন করতে পারেনি। ব্যবস্থাপনাগত অদক্ষতা, ট্রেড ইউনিয়নের হস্তক্ষেপ, স্বজনপ্রীতি করে অধিক জনবল নিয়োগ, মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থতাসহ নানা কারণে এসব প্রতিষ্ঠান বছরে পর বছর ধরে লোকসানী রয়ে গেছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্তন বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো নিয়ে সমস্যা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য উন্নয়নশীল দেশেও দেখা যাচ্ছে। এসব সংস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে কারও কারও পরামর্শ আছে। তবে ঢালাওভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া উচিত হবে না। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে পৃথক পৃথক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুগার মিল বা বিজেএমসির মতো কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো আর কখনোই লাভজনক করা সম্ভব হবে না। এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেতে পারে। আবার বিসিআইসি, টিসিবি, বিপিসির মতো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে লাভজনক করার উদ্যোগ নেওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/