ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাইল্ড সেফটিনেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সামাজিক অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানানো হয়।
https://slotbet.online/