সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি-ব্লকে নিয়মিত টহল চলাকালে তাকে আটক করে এপিবিএনের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের পি-ব্লক থেকে আবদুল মালেককে আটক করে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল ৪টার দিকে তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে সিআইসি ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান সরকারি আদেশ অমান্য করে ক্যাম্পে অবৈধভাবে ইট, বালু ও সিমেন্ট বিক্রির অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আবদুল মালেককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আবদুল মালেক নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি-ব্লকের বাসিন্দা। তার এমআরসি নম্বর-৩৩৯৫৮। পিতার নাম আবুল বশর এবং মায়ের নাম আয়েশা খাতুন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
https://slotbet.online/