বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের পাঁচপীর গুচ্ছ গ্রামের সামনের সড়কে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আটককৃত মতিউর রহমান উপজেলার ঠুমনিয়া (বগাদিঘী) গ্রামের মরহুম নইমতদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল পাঁচপীর গুচ্ছ গ্রামের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মতিউর রহমানের শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
https://slotbet.online/