• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি

অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা

মোঃ সাব্বির হোসেন,সহ-বার্তা সম্পাদক / ৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আবির সিকদার (বিএম কলেজ),

দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) ছাত্রদের একমাত্র আবাসন ‘কবি জীবনানন্দ দাস হোস্টেল’। দূর-দূরান্ত থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানরা একটু কম খরচে পড়াশোনা ও থাকার আশায় এই হোস্টেলে সিট নেন। কিন্তু বর্তমানে এই ছাত্রাবাসটি সাধারণ শিক্ষার্থীদের জন্য এক নীরব নিপিড়নে পরিণত হয়েছে। ডাইনিংয়ের নামে রমরমা ব্যবসা, পুষ্টিহীন খাবার সরবরাহ এবং কতিপয় অছাত্র ও সিনিয়রদের স্বেচ্ছাচারিতায় সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন ও স্বাস্থ্য এখন চরম হুমকির মুখে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেলের ডাইনিং চালু করার পেছনে শিক্ষার্থীদের কল্যাণের চেয়ে কতিপয় (অছাত্র) সিনিয়রের আর্থিক স্বার্থই বেশি প্রাধান্য পায়। যখনই কিছু সিনিয়র শিক্ষার্থীর অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখনই ডাইনিং চালুর তোড়জোড় শুরু হয়। সাধারণ ছাত্রদের ডেকে নামমাত্র বৈঠক করে নিজেদের পছন্দের অনুগত কাউকে ডাইনিং ম্যানেজার নিয়োগ দেওয়া হয়। এরপর জারি করা হয় কঠোর নিয়ম হোস্টেলে থাকতে হলে ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক। মূলত, ডাইনিংয়ের ব্যবসাকে টিকিয়ে রাখতেই এই নিয়ম চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। কতিপয় সিনিয়রের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের ভয়ে জুনিয়র শিক্ষার্থীরা এর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

হোস্টেলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে ক্ষোভের শেষ নেই । দুপুরের খাবার সরবরাহের সাধারণ নিয়ম ভঙ্গ করে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৩:৩০ মিনিটের আগে খাবার দেওয়া হয় না, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও রুটিনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী খাবারের মেনু বিশ্লেষণ করে দেখা গেছে, দুপুরের মাংসে নামমাত্র পিস (১০০ গ্রাম মাংসকে ৪-৫ টুকরো করা) অথবা শুধু আলু আর ঝোল জোটে শিক্ষার্থীদের কপালে। আর মাছের দিনগুলোতে বাজারে সবচেয়ে কমদামী পাঙ্গাস মাছের সাথে গাটি কচু, মূলা বা পেঁপের মতো সবজি মিশিয়ে নাম মাত্র মসলা, তেল ও হলুদ ছাড়া রান্না করা হয়। রাতের খাবারেও জোটে কমদামী সবজির মিক্সড তরকারি, যা মুখে দিলে মনে হয় কেবল পানি দিয়ে সেদ্ধ করা। মিল চার্জ দেওয়ার পর অধিকাংশ সাধারণ শিক্ষার্থীর বাইরে থেকে ভালো কিছু কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। বাধ্য হয়ে এই পুষ্টিহীন খাবার খেয়ে অনেক শিক্ষার্থীই শারীরিক অসুস্থতায় ভুগছেন।
এসব বিষয়ে কবি জীবনানন্দ দাস হোস্টেলের তত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার পাল স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাইনিংয়ের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বলেন, “মাত্র ৮০ টাকায় ৩ বেলা খাবার দেওয়া হয়। এত অল্প টাকায় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সম্পূর্ণ পুষ্টিকর খাবার হয়তো দেওয়া সম্ভব হয় না। এছাড়া এই টাকার মধ্যেই রান্নার জ্বালানি খরচও অন্তর্ভুক্ত থাকে।”
​হোস্টেলে বর্তমানে ১২০-১৩০ জন শিক্ষার্থী নিয়মিত থাকার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, “ডাইনিং নিয়মিত চালু রাখতেই শিক্ষার্থীদের ডাইনিংয়ে খাওয়ার জন্য বলা হয়, তা না হলে ডাইনিং বন্ধ হয়ে যাবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, মাস্টার্স শেষ করার ৩-৪ বছর পার হয়ে গেলেও অনেকে এখনো অবৈধভাবে হোস্টেলের রুম দখল করে আছেন। শুধু তাই নয়, হোস্টেলের পুকুরে মাছ চাষ করা, আঙিনায় শাক সবজি চাষ করে ব্যক্তিগত কাজে বা পরিচিতদের বাসায় পাঠানো এবং ডাইনিংয়ে নিয়মিত বিনামূল্যে খাওয়ার মতো অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমান ডাইনিং ব্যবস্থাপনায় থাকা ম্যানেজাররাও এই সিন্ডিকেটের চাপের মুখে অসহায় বলে জানা যায়।
হোস্টেলে অছাত্রদের অবৈধ অবস্থানের বিষয়ে তত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার পাল সত্যতা নিশ্চিত করে জানান, “হ্যাঁ, বেশ কিছু শিক্ষার্থী রয়েছে যাদের ছাত্রত্ব নেই কিন্তু হোস্টেলে বসবাস করছেন। তাদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা হোস্টেল ছাড়ছেন না। কিছু শিক্ষার্থী চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাই তাদের প্রতি আমরা মানবিকতা দেখাচ্ছি। কিন্তু কিছু শিক্ষার্থীর অনেক আগেই ছাত্রত্ব শেষ হলেও তারা এক প্রকার জোর করেই হোস্টেলে বসবাস করছেন এবং তারা রাজনৈতিক ক্ষমতা দেখান।”
এই সামগ্রিক অব্যবস্থাপনা, ডাইনিং সিন্ডিকেট এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অছাত্রদের হোস্টেল দখল করে রাখার বিষয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, হোস্টেলের তত্ত্বাবধায়কের এই অসহায়ত্ব এবং অধ্যক্ষের নীরবতার সুযোগ নিয়ে অছাত্ররা হলের পরিবেশ আরও বিষিয়ে তুলছে। কবি জীবনানন্দ দাস হোস্টেলের এই ডাইনিং সিন্ডিকেট ভাঙতে এবং রাজনৈতিক প্রভাব খাটানো অছাত্রদের দ্রুত হলমুক্ত করতে কলেজ প্রশাসনের অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/