নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ‘voiceforhumanity24.com’-এ মানহানিকর ও কুরুচিপূর্ণ লেখালেখির প্রতিবাদে রাজধানীতে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার কমলাপুর রেল স্টেশনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা নিউজ পোর্টালটির সম্পাদক নিজামুদ্দীন এর তীব্র সমালোচনা করে বলেন, সাংবাদিকতার নামে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই বরদাশত করা হবে না।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা আব্দুর রহমান, খালেদ মিয়া, মোস্তফা সারওয়ার, নুরুল আলম এবং বাবুল পালসহ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বিতর্কিত পোর্টাল ‘voiceforhumanity24.com’-এর সকল কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানান। একই সাথে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে সম্পাদক নিজামুদ্দীনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও উপযুক্ত বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
https://slotbet.online/