শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাসান ইকবাল শহিদের রূহের মাগফেরাত কামনায় এক আবেগঘন পরিবেশে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০ দশক ও পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি শরিফুল ইসলাম আলমের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুবের আহ্বানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফছার আলী ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক মির্জা মোস্তফা জামান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন।
এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, মরহুম হাসান ইকবাল শহিদ ছিলেন একজন আদর্শবান ও রাজপথের লড়াকু সৈনিক। দলের ক্রান্তিলগ্নে এবং ছাত্ররাজনীতিকে বেগবান করতে তাঁর অবদান দল চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে – তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মরহুমের রেখে যাওয়া আদর্শ বুকে ধারণ করে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মরহুম হাসান ইকবাল শহিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।
https://slotbet.online/