মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার উজারপাড়া বহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনা জেলার মদন থানা এলাকার গোবিন্দশ্রী গ্রামের মো. আমির মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন।
রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।
মঙ্গলবার (১২ মে) ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে শুভকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তারিখ-১২/০৫/২০২৬ খ্রি.
https://slotbet.online/