শরীফ আহমেদ, তাড়াশ প্রতিনিধিঃ
জীবনযুদ্ধে ক্লান্ত এক অসহায় বাবার পাশে দাঁড়ালেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান । মানবিক সহায়তা, খাবার প্রদান এবং চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রম্নতি দিয়ে তিনি প্রমাণ করলেন—প্রশাসনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা নয়, মানবিক সহানুভূতির হাত বাড়ানোও।
সংবাদকর্মীরা বিষয়টি ইউএনও নুসরাত জাহানকে
জানালে তিনি নিজে সরেজমিনে গিয়ে ওই বাবার খোঁজখবর নেন। তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী, নগদ সহায়তা করেন। প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে বৃদ্ধার জন্য সরকারি সুবিধা ও ঘরের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। জানা গেছে, তাড়াশ পৌর শহরের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো সাইফুল ইসলাম (৬০) নামের একজন বৃদ্ধ।
এ পাড়া ও পাড়ায় ঘুরে ঘুরে একবেলা খাবারের ব্যবস্থা করেন। এই বয়সেও কখনো কখনো মাঠেও কাজ করতে হয় তাকে। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে আসলে উপজেলা ইউএনওকে অবগত করলে তিনি এসময় তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ সহায়তা করেন। প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে বৃদ্ধ জন্য সরকারি সুবিধা, ঘর ও চিকিৎসার ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
এলাকাবাসী ইউএনও’র এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা যদি এমনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে কেউ একা থাকবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আজ এই সাইফুল ইসলামের বাড়িতে এসে যা দেখলাম তা সত্যিই দুঃখজনক। আমরা সর্বদা এই সাইফুল ইসলামের পাশে থাকতে চাই। প্রশাসনের দায়িত্ব শুধু উন্নয়ন নয়, একজন মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বড় অর্জন। আমরা চেষ্টা করছি এই সাইফুল ইসলামের পাশে থাকতে।
https://slotbet.online/