বগুড়ার গাবতলীতে ৬৫ জনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন।
বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর আকন্দ পাড়ায় মানব সেবা সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি একটি অসহায় পরিবারের বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল ইসলাম। তিনি বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। তিনি মানব সেবা সংগঠনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ মিলু ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আলামিন, সিঙ্গাপুর প্রবাসী বিপ্লব ইসলাম, পশু চিকিৎসক ইমরান, মেহেদী ইসলাম, জিহাদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে ৬৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয় এবং টিউবওয়েল স্থাপনের মাধ্যমে একটি পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
https://slotbet.online/