• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানিকর লেখার প্রতিবাদে কমলাপুরে সভা, সম্পাদক নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ

শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন সাধারণ কোনো আন্দোলন ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঘটিয়ে শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল। গতকাল গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তাকে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রণয় ভার্মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। তারা (বিশৃঙ্খলাকারী) তো আসলে শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। তিনি সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন।

এ সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান। প্রণয় ভার্মা বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের সরকার ও জনগণের ভিশন, অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, তার সাম্প্রতিক সফল সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে। যা অতীতের অর্জনকে সুসংহত করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা ব্লু-প্রিন্ট সৃষ্টি করেছে। হাইকমিশনার আরও বলেন, দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন, বাংলাদেশের ২০৪১ এবং ভারতের ২০৪৭ ভিশনের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সহযোগিতার একটা নতুন যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ও গ্রিন অংশীদারি, স্যাটেলাইটের যৌথ উন্নয়ন, ব্লু-ইকোনমি, ওশানোগ্রাফি, ফিনটেকসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে। আঞ্চলিক কানেকটিভিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চার দেশের (বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান) মধ্যে কানেকটিভিটি জোরালো করার জন্য আমার সব দরজা খোলা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

ভাবতে পারিনি এত তাজা প্রাণ যাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে… আমি কোনো দিন ভাবতে পারিনি, এই সময় এই ধরনের অবস্থা সৃষ্টি হবে, আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কষ্টের বিষয় হলো, যেখানে কোনো ইস্যুই ছিল না.. যে কোটা আমি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলাম… হাই কোর্টের রায়ে এটাকে যখন আবার নিয়ে আসা হয়, তখন আমরা সরকারের পক্ষ থেকে আপিল করি। আপিল বিভাগ হাই কোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই আবার সেই কোটা ফিরে আসে।

 

শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার ইস্যুতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করে সরকার। সব দাবি মানা হলো। তার পরও এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যা যা ঘটেছে, এত প্রাণ যাবে, এটা ভাবতেও পারিনি আমি। আমার দিক থেকে কোটা ইস্যুতে কোনো ঘাটতি রাখিনি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্থাপনা হয়তো পুনর্নির্মাণ করা যাবে, ফিরে পাওয়া যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল, তারা তো আর ফিরবে না।সরকারপ্রধান বলেন, আমি জানি না অপরাধটা কী আমাদের। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করল সেটাই আমার প্রশ্ন। সেখানে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি আপনজন হারালে কী কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে আছি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি। কারও দাবির অপেক্ষায় আমি থাকিনি। আগেই জুডিশিয়াল কমিটি করে দেওয়া হয়, আজকে আবার আমরা নির্দেশ দিয়েছি… আমরা একজন জজ সাহেবকে (বিচারপতি) দিয়ে (তদন্ত কমিটি) করেছিলাম। আমি বলেছি (কমিটিতে) আরও দুজন জজ সাহেবকে দিয়ে (অন্তর্ভুক্ত করে), আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তাদের (কমিটির) তদন্তের পরিধি বাড়ানো। প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে; তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। যেন এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা (করা যায়)। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিজের কোনো ঘাটতি ছিল না জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, আমি জানি, এখানে আমার কোনো ঘাটতি ছিল না। যারা (আন্দোলনকারী) বসেছিল (আলোচনায়), আমি তাদের দাবি মেনে নিয়েছি। আর তাদের দাবি মানব কী, যেটা আমি করে দিয়েছি (কোটা বাতিল) সেটাই তো, এটা তো আমারই করা (কোটা বাতিলের প্রজ্ঞাপন), ইস্যুটা তো আমারই। আপিল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। তার পরও এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পেছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। তিনি আরও বলেন, ওই একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের। প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করা হয়েছে; তাতে অনেক তাজা প্রাণ ঝরে গেছে। তিনি বলেন, জানি না, অপরাধটা কী ছিল আমার? যে ইস্যুটা নেই, সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাতে কে কী অর্জন করল, সেটাই আমার প্রশ্ন?

সরকারপ্রধান বলেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, আমি তো আরাম-আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি দেশকে একটু উন্নত করতে। যেটা সফলভাবে করতেও পেরেছি। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদাকে কেন নষ্ট করা হলো? সে প্রশ্ন উত্থাপন করে এর বিচারের ভার তিনি দেশবাসীর কাছে দিয়ে দেন।

১৯৮১ সালে বাংলাদেশে আসার পর থেকে গুলি, বোমা পুঁতে রেখে, গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীর ওপর বহুবার হত্যা প্রচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমি তো জীবনের পরোয়া করিনি। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। দেশকে দারিদ্র্যমুক্ত করার পাশাপাশি ভূমিহীন-গৃহহীনকে বিনামূল্যে ঘর করে দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে মানুষের জীবনযাপন আরও সহজ করে দেওয়াই আমার লক্ষ্য ছিল। কিন্তু যেসব জিনিস মানুষকে সেবা দেয়, সেগুলোই হামলাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হলো। আবেগতাড়িত কণ্ঠে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, আমি যেহেতু স্বজন হারিয়েছি। স্বজন হারানোর বেদনা আমি বুঝি। তাই যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। তিনি বলেন, তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। স্থাপনা যে ধ্বংস করেছে সেগুলো তো পুনর্গঠন করা যাবে। কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল, সেগুলো তো আমরা আর ফিরে পাব না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাত ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘জাতীয় মৎস্যপদক-২০২৪’ প্রদান করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর পুরস্কার প্রদান পর্বটি সঞ্চালনা করেন। পুরস্কার হিসেবে ছয়টি স্বর্ণ, আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক, সম্মাননা স্মারক এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জেলেদের মধ্যে স্মার্ট আইডি কার্ডও বিতরণ করেন। ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের মৎস্য খাতের উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/