শরীফ আহমেদ তাড়াশ প্রতিনিধি,:
সিরাজগঞ্জের তাড়াশে ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, আব্দুল বারিক খন্দকার, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ”ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ। তারই ধারাবাহিকতায় তাড়াশে এই মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সাথে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। তাড়াশ উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১৯-০৫-২০২৬-
https://slotbet.online/