• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সালাউদ্দিন কাদের চৌধুরী: একজন সাহসী বিরোধী কণ্ঠ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এবং ইতিহাসের কাঠগড়ায় এক বিতর্কিত বিচার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ২ বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার উখিয়ায় আয়াছ হত্যা মামলারপলাতক আসামি গ্রেপ্তার, আরসা সদস্য বলে দাবি পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২

বিডিআরইএন ও হুয়াওয়ের আয়োজনে স্মার্ট এডুকেশন কর্মশালা

দৈনিক প্রতিবাদ / ৫০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বাংলাদেশের এনআরইএন) এবং হুয়াওয়ে যৌথভাবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগিতায় সম্প্রতি একটি দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে। “ফর্টিফায়িং দ্য ফিউচার: বিল্ডিং এ সিকিউর অ্যান্ড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক এই কর্মশালায় বাংলাদেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় থেকে আইটি প্রধান, বিভাগীয় প্রধান ও নেটওয়ার্ক প্রকৌশলীরা যোগদান করেন। পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ন্যাশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্পের অংশ হিসেবে স্মার্ট শিক্ষার রূপান্তরকে ত্বরান্বিত করা।

হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেটওয়ার্ক বিভাগের চীফ টেকনোলজি অফিসার ও প্রিন্সিপাল আর্কিটেক্ট ভিক্টর ল্যাপিয়ান এই কর্মশালায় শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একাধিক সেশন পরিচালনা করেন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা স্মার্ট ক্যাম্পাসের বর্তমান ট্রেন্ড, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতির উপর এর প্রযুক্তিগত প্রভাব সম্পর্কেও ধারণা পেয়েছেন। এটি শিক্ষাক্ষেত্রকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার পাশাপাশি সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব)

ও বিডিআরইএন-এর ভাইস-চেয়ারপারসন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (আইএমসিটি) ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও এমডি অ্যালেন লিউ, বিডিআরইএন-এর সিইও মোহাম্মদ তাওরিত, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. জহিরুল ইসলাম। হুয়াওয়ে, বিডিআরইএন ও স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা, বিশেষ করে স্নাতক পর্যায়ের শিক্ষা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষাখাতের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বড় দায়িত্ব রয়েছে। পাশাপাশি উচ্চ শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর আনতে বিডিআরইএন-কে একটি ট্রাস্ট হিসাবে গঠন করা হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয় যে, হুয়াওয়ে এবং স্মার্ট টেকনোলজিসের-এর মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে এবং বিডিআরইন-এর সাথে এই কর্মশালার আয়োজন করার জন্য কাজ করছে। এটি উচ্চ শিক্ষার ডিজিটাল রূপান্তরকে সহজতর ও ত্বরান্বিত করবে। এছাড়া এটি আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রকৌশলী ও নীতি-নির্ধারকদেরকে ধারণা পেতে সাহায্য করবে।”

ডক্টর সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, “উচ্চ শিক্ষায় ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করে সহায়ক নীতি প্রণয়নে ইউজিসি-এর প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। বিডিআরইএন ও হুয়াওয়ে আয়োজিত এই কর্মশালা ভবিষ্যতের দিকে অগ্রগতীর একটি প্রতীক, যেখানে শিক্ষা সংযুক্ত, বুদ্ধিবৃত্তিক ও সম্পূর্ণভাবে উন্মুক্ত। এই ধরনের উদ্যোগ শিক্ষার উৎকর্ষের অগ্রভাগে যেতে বাংলাদেশকে  সাহায্য করবে।”

মোহাম্মদ তাওরিত বলেন, “বিডিআরইএন বাংলাদেশে স্মার্ট শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোকে একটি স্মার্ট ডিজিটাল স্পেসে সংযুক্ত করা, যেখানে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি শিক্ষা উপকরণ ব্যবহারে সুযোগ পাবে। হুয়াওয়ের মতো আইসিটি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় এবং নীতি-নির্ধারকদের এই সহযোগিতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মশালা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আয়োজন করা হয়েছে। এই ধরনের আলোচনায় হুয়াওয়ের অংশগ্রহণকে আমরা সাধুবাদ জানাই। আজ আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, তা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে সাহায্য করবে।”

অ্যালেন লিউ বলেন, “বর্তমানে সবকিছুর কেন্দ্রে রয়েছে ডিজিটাল রূপান্তর। হুয়াওয়ে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের উন্নত মানের কারিগরি সহযোগিতা এই দূরদর্শী লক্ষ্য অর্জনের প্রতিটি ক্ষেত্রকে ত্বরান্বিত করবে। হুয়াওয়ের অভিনব সল্যুশনের মাধ্যমে আমরা স্মার্ট শিক্ষার সম্ভাবনাকে ব্যবহার করার পাশাপাশি সুন্দর আগামী তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাক, যাতে করে সে স্মার্ট এই যুগে নিজেকে  বিকশিত করতে পারে।”

এই পর্যন্ত ৮০টিরও বেশি দেশে এবং ২,৮০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে হুয়াওয়ে এবং পৌঁছে দিয়েছে স্মার্ট এডুকেশন সল্যুশন। প্রযুক্তির মাধ্যমে  ধারাবাহিক শিক্ষা বিষয়ক উদ্ভাবন, বুদ্ধিবৃত্তিক শিক্ষার প্রসার এবং মেধাবীদেরকে প্রয়োগিক ক্ষেত্রে দক্ষ করে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/