নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক হয়রানি এবং সম্পত্তি দখলের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কমিটি। একই সঙ্গে সংগঠনটি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার বলেন, অভিযোগ অনুযায়ী ২০২২ সাল থেকে যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীন ও তাঁর পরিবার ধারাবাহিকভাবে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ প্রশাসন কয়েকবার তাঁর বসতবাড়িতে হামলা ও অভিযান
চালায়। একই সময়ে তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো জবরদখল করা হয় এবং তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা গায়বি মামলা দায়ের করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের এ নিপীড়নের ধারাবাহিকতায় গত ৩ মার্চ ২০২৫ সালে নিজামুদ্দীনের পরিবারের সদস্যদের নিজস্ব বসতবাড়ি থেকে মারধর করে জোরপূর্বক বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে পরিবারটি নিজস্ব বাড়িঘর ও সম্পত্তি থেকে বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে যুক্তরাজ্যে অবস্থানরত নিজামুদ্দীনও দেশে ফিরতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন তাদের বিজ্ঞপ্তিতে দাবি করে, ২০২২ সাল থেকে নিজামুদ্দীন ও তার পরিবারের উপর চলমান নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি Systematic Abuse বা Systematic Persecution.
যা একজন নাগরিকের মৌলিক মানবাধিকার, নিরাপত্তা ও সম্পত্তির অধিকারের পরিপন্থী।
সংগঠনটি আরও জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজামুদ্দীনের পরিবারের পক্ষ থেকে একাধিকবার সংবাদ সম্মেলন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজামুদ্দীন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও বর্তমান সময়েও তিনি ও তাঁর পরিবার হয়রানি ও হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন যায়গায়
বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পাশাপাশি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিজামুদ্দীনের বিরুদ্ধে এসব ঘটনার অন্যতম কারণ হলো তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে পৃথক পৃথক দুইটি
খোলা চিঠি লিখেছিলেন। সংগঠনের ভাষ্য অনুযায়ী, ওই চিঠিগুলোতে তিনি মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসনের পক্ষে মতামত তুলে ধরেছিলেন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করেছিলেন। কিন্তু বর্তমান বিএনপি ও পুলিশ প্রশাসন নিজামুদ্দীনের এই খোলা চিঠি গুলো মেনে নিতে পারছেনা বিধায় নিজামুদ্দীনের লাইফ বাংলাদেশে ঝুঁকিতে পড়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কমিটি, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিজামুদ্দীনের পরিবারকে তাঁদের নিজস্ব বসতবাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়া, দখলকৃত সম্পত্তি ফেরত নিশ্চিত করা এবং যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীন যাতে নিরাপদে দেশে ফিরে সম্মানের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকের জীবন, সম্পত্তি, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
https://slotbet.online/