গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ।
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকায় এক নারীকে বাসায় ঢুকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী তমা আক্তারের অভিযোগ, তিনি জাঝর এলাকায় একটি ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করেন। একই বাসার অপর ভাড়াটিয়া ফারুক মিয়া দীর্ঘদিন ধরে বহিরাগত লোকজন এনে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে ফারুক মিয়া ও তার সহযোগীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
অভিযোগে বলা হয়, গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক মিয়া, সুজয় চক্রবর্তীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাসায় প্রবেশ করে। এ সময় তারা তমা আক্তারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে আঘাত করে এবং চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। একই সঙ্গে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এসময় তার চিৎকারে মা ও ছোট বোন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
ঘটনার পর আহতরা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ভুক্তভোগী গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/