• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য; জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আবু সাঈদ  গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী বাঁশখালী শেরবাজ চৌধুরী বাড়ী যুব সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন কোতয়ালী থানার অভিযানে মালিক ফিরে পেলেন ২ লাখ ৬০ হাজার টাকার অটো জীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার গাজীপুরে বিডি ক্লীনের ১০ বছর পূর্তি, পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সরব অংশগ্রহণ কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের নাম করে ব্যাঙ পোলাও বিক্রি মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা শেরপুরের গর্ব: UCLA-তে অধ্যয়নরত মাফরুহা রহমান ঈশা প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক সংস্থা ‘মেডকোয়ালিশন’ কালীপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ২ খরিয়া কাজির চর ইউনিয়নে জোরদার নির্বাচনী প্রচারণা: উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এরশাদ আলম জর্জের উদ্যমী গণসংযোগ! সৌদিআরব রিয়াদে প্রবাসী শ্রমিকদের বেতন নিয়ে পলাতক সোহাগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচনে শাহানাজ পারভীন সন্মানিত সদস্য পদে প্রার্থী ! জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন গাজীপুরে সংবাদকর্মীকে আটকে নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৫ তাহিরপুরে বিয়ের নৌকা ডুবির নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী উপজেলার সাধনপুরে “শুকতারা” আয়োজিত শর্ট-পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত ঈদেরদিনে ফেইসবুক টেটার্সকে কেন্দ্র করে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুঠপাট  আহত-৪ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকগণ নিয়ে মতবিনিময় সভা গাজীপুরে ঈদের নামাজ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত ৩ বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান প্রবাসে থেকে স্বামীর একাউন্টে১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতেই গৃহ বধূকে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ মোল্লার উদ্যোগে প্রবাসীদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে পিতার জানাযায় এমপি সুজন ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন ভুরুঙ্গামারীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এর বাড়িতে দুর্ধর্ষ চুরি কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমান-এ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট; ০২নং মথুরাপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী পরিমল চন্দ্র। *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** শজিমেক হাসপাতালে প্রধান সহকারী পদ বাগাতে ফরওয়ার্ডিং জালিয়াতির অভিযোগ আলোচনায় উচ্চমান সহকারী ও বঙ্গবন্ধু পরিষদের নেতা শাহীন। তাড়াশে ঈদুল অযাহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ জন ঈদগাঁওতে স্বনামধন্য মিষ্টান্ন পিউরিয়ার শাখা উদ্বোধন গাবতলীর কাগইলে ১ হাজার ৭৮৮ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন সহিংসতা ও গুজব প্রতিরোধে শ্রীমঙ্গলে তরুণ-প্রবীণদের সংলাপ। সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান  ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । তাড়াশে ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায়েদের মাঝে  ১০ কেজি করে চাল বরাদ্দের উদ্বোধন শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩জন,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। শোক সংবাদ ==================== গাজীপুরে টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন। বাঁশখালীতে ১১নং পুকুরিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। গাজীপুরে কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি। তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত আমির হোসেন। খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি সহায়তা প্রদান। নিখোঁজ বিজ্ঞপ্তি- শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন। বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী। লোকসানে সচল কালুরঘাট ফেরি, নতুন ইজারা প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা হাইকোর্টের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম নিয়ে বাড়ছে আলোচনা। গাজীপুরে রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। বালিয়াডাঙ্গী হাসপাতালে দীর্ঘ ৫ বছর পর পূনরায় সিজারিয়ান কার্যক্রম চালু। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান। ফেসবুক লাইভে সুনামগঞ্জের যুবদল নেতার আহাজারি। আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা মেলার উদ্বোধন।

নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

  • ঢাকা প্রেস ক্লাব বিশেষ প্রতিনিধি:

দেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা প্রেস ক্লাব। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে সংগঠনটি আশা প্রকাশ করেছে—নতুন সরকারের নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন ও আইনের শাসনের পথে আরও এগিয়ে যাবে। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা, জনমত প্রতিফলন, অনিয়ম-দুর্নীতি উন্মোচন এবং নীতি-নির্ধারণে জনস্বার্থের প্রশ্ন তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা নতুন সরকারের জন্য সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা একটি রাষ্ট্রের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কখনোই পরিপূর্ণতা পায় না। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা কেবল সাংবাদিক সমাজের দাবি নয়—এটি সংবিধানসম্মত নাগরিক অধিকার রক্ষারও অংশ। তারা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পর্যায়ে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মামলার ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা চাপ, সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে হামলা, মামলা বা সামাজিকভাবে হেনস্তার শিকার হতে হয়। এসব পরিস্থিতির অবসানে দ্রুত বিচার, আইনগত সুরক্ষা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা জরুরি। ঢাকা প্রেস ক্লাব নতুন সরকারের কাছে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে—

১. সারাদেশে কর্মরত সংবাদকর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আধুনিক ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।
২. সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানি বন্ধে কার্যকর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ সেল/টাস্কফোর্স গঠন করতে হবে।
৩. গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় যুগোপযোগী, সাংবাদিকবান্ধব আইনগত পরিবেশ সৃষ্টি এবং বিদ্যমান গণমাধ্যম-সম্পর্কিত আইনসমূহ পুনঃপর্যালোচনা করতে হবে।
৪. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবীমা ও আর্থিক সহায়তা তহবিল গঠন করতে হবে।
৫. পেশাজীবী সাংবাদিকদের জন্য সরকারি কল্যাণ তহবিল ও নিয়মিত ভাতা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করতে হবে।
৬. সরকারি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক বা অগ্রাধিকার সেবা ব্যবস্থা চালু করতে হবে।
৭. সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছ, সহজ ও দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করে তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।
৮. গণমাধ্যম সংশ্লিষ্ট আইন, নীতিমালা ও বিধিমালা প্রণয়নের আগে সাংবাদিক সমাজ ও পেশাজীবী সংগঠনের মতামত বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে।
৯. সব সাংবাদিকের জন্য স্বাস্থ্য বীমা ও জীবন বীমা চালু ও বাস্তবায়ন করতে হবে।
১০. মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধে প্রেস কার্ডের আইনি মর্যাদা নিশ্চিত করতে হবে।
১১. সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১২. সাংবাদিক নিয়োগে স্বচ্ছ নীতিমালা, পেশাগত যোগ্যতা ও নৈতিক মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।
১৩. ডিজিটাল ও অনলাইন সাংবাদিকদেরও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মতো সমান সুযোগ-সুবিধা ও স্বীকৃতির আওতায় আনতে হবে।
১৪. সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
১৫. সাংবাদিকদের জন্য পৃথক ও স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়ন করে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৬. দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৭. সব সাংবাদিকের জন্য ন্যূনতম বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
১৮. অস্থায়ী ও চুক্তিভিত্তিক সাংবাদিকদের চাকরি স্থায়ীকরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৯. নিহত ও আহত সাংবাদিকদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, পুনর্বাসন ও আজীবন সহায়তা প্রদান করতে হবে।
২০. সংবাদমাধ্যমে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃক শ্রম আইন লঙ্ঘন বন্ধ এবং শ্রম অধিকার নিশ্চিত করতে হবে।
২১. সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন ও দমনমূলক ধারা অপব্যবহার বন্ধ করে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা সংরক্ষণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে ভুয়া খবর, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরাপত্তা ও নীতিমালা স্পষ্ট করা, অনলাইন হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি। ঢাকা প্রেস ক্লাব মনে করে, রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সরকার, প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক থাকা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য—এটি রাষ্ট্র পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই গণমাধ্যমের স্বাধীন কণ্ঠস্বরকে ইতিবাচক দৃষ্টিতে দেখা এবং সমালোচনাকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে গ্রহণ করা উচিত।
নেতৃবৃন্দ নতুন সরকারের সার্বিক সফলতা কামনা করে বলেন, সাংবাদিক সমাজ দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। একই সঙ্গে স্বাধীন ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না—এমন দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করা হয়। শেষে ঢাকা প্রেস ক্লাব আশা প্রকাশ করে, নতুন সরকার সাংবাদিক সমাজের আস্থা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে এবং একটি গণমাধ্যমবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/