সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি:
৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন।
সিরাজগঞ্জের তাড়াশে (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে মানববন্ধন ও বিভিন্ন দাবি তুলে ধরেন সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্মচারী।
বিক্ষোভে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানায়, কিন্তু এখনো গেজেট বাস্তবায়ন হয়নি। দ্রুত গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
বক্তব্যে বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি কম্পিউটার কাম সহকারী জাহাঙ্গীর হোসেন কাজল, সাধারণ সম্পাদক অফিস সহায়ক মো: সানোয়ার হোসেনের নেতৃত্বে, তাড়াশ উপজেলার সরকারি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
https://slotbet.online/