• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে নজমুল হুদা মিঠু’র ব্যাপক জনপ্রিয়তা ও গণজোয়ার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী জন্মোউৎসব শুরু শাহজাদপুরে।  জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত। এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান নির্বাচিত । চট্টগ্রামের ৩৩০ শীর্ষ দুষ্কৃতকারীর তালিকার ৫ নম্বরে শফি মোস্তফা: প্রশাসনের নাকের ডগায় ঘুরেও অধরা গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল প্রকাশিত সংবাদের প্রতিবাদ সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার । গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ বাতিল। বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে পেট্টোল ও অকটেন ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত- গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার গাজীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ভাওয়াল উদ্যানে এসটিএস নির্মাণ বন্ধ নীলফামারীতে আধুনিক কৃষি সম্প্রসারণে দৃশ্যমান সাফল্য তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। চাচিকে নিয়ে ভাতিজা উধাও চারিদিকে আলোচনার ঝড়। গাজীপুরে বাসায় ঢুকে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ। “আল-ইযহার আইডিয়াল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পবিত্র কুরআন ছবক প্রদান অনুষ্ঠান-২০২৬ 📖🎓✨” আমি বিএনপির নেতা, আমার দল ক্ষমতায়- ‘ধর ধর’ বলেই হামলা ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। সাংবাদিক আব্দুল হামিদ খানের রোগমুক্তি কামনায় গাজীপুরে মিলাদ ও প্রার্থনা সভা। ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা। মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু । ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ। পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন। শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন । ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন || আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার। ইসলামপুরে ইউপি সদস্য কসাই নুর মোহাম্মদের অমানবিক নির্যাতনে সেলিম বাবু মৃত্যু:খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান মো: তারিকুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ শহিদুল ইসলাম মোশাররফ।  খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’ সহ নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; ১০টার পর স্কুল, ১১টা পর্যন্ত নেই শিক্ষক—নীলফামারীর আরাজী দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম শেরপুরে এসএসএস-এর ৮৭৩তম মাঝপাড়া শাখার যাত্রা শুরু তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার । তাড়াশে দুই দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক। দেশের বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক: রূপপুরে শুরু হলো পারমাণবিক জ্বালানি লোডিং। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ; খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত। সরকার কেবল গণভোটের রায় বাস্তবায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতেও ব্যর্থ: আসিফ মাহমুদ আদানির বন্ধ ইউনিট চালু, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত তাড়াশ পুকুর সংস্কার করতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠি সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল। বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ। তাড়াশে বজ্রপাতে ধান খেতে এক কৃষকের মৃত্যু  সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ। বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেফতার, জরিমানা ও কারাদণ্ড। দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী। চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন  ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ। দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন । টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে আগাম বন্যার সতর্কতা জারি। রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে_ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান; তারুণ্যের উচ্ছ্বাসে মুখর শ্রীমঙ্গল-উত্তর সাইটুলায় নাইট ফুটবলের মেগা ফাইনাল সম্পন্ন ছাতকে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার || ক্যান্সারে আক্রান্ত আনোয়ারের পাশে দাঁড়ানোর আহ্বান. শেরপুরে শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত: তরুণ প্রকৌশলী নুশানের সমন্বিত উদ্যোগ! সুনামগঞ্জে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের দ্রুত বোরো ধান কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চিকিৎসকের আচরণে ক্ষোভ: গাছা থানায় অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের। পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে । বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে . তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া, ৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজারে মাদক ও জুয়া নিয়ন্ত্রণের জন্য, থানায় এলাকাবাসীর অভিযোগ দায়ের। দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু। সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ । সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা। সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল তাড়াশে শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা: মব সৃষ্টির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য তাড়াশ মডেল মসজিদ জুম্মার নামাজের মধ্য দিয়ে চালু করা হয়েছে ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর

শেখ হাসিনার দিল্লি সফরের তিন প্রধান কারণ

রিপোর্টারের নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সফরে শুক্রবার (২১ জুন) দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে তিনটি বড় পরিবর্তনের কারণে ২৬ ঘণ্টার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি, ভারতে সরকার গঠনে বড় পরিবর্তন এবং ক্রমপরিবর্তনশীল আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এই সফরে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্কের কাঠামো নির্ধারণ হবে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা।

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং এটি থেকে উত্তরণের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের।

ভারতের লোকসভা নির্বাচনের পর জোটবদ্ধভাবে বিজেপি সরকার গঠন করার কারণে স্বাভাবিকভাবে শরিক দলগুলোর ওপর কিছুটা নির্ভর করতে হবে নরেন্দ্র মোদিকে। এই পরিস্থিতি ২০১৪ ও ২০১৯ থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ তখন এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ ছিল।

ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অস্বস্তিকর সম্পর্কের কারণে এ অঞ্চলের ভূ-রাজনীতি এখন জটিল আকার ধারণ করেছে। বাংলাদেশ ও চীনের সম্পর্কের মাত্রা এবং গভীরতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ওপরে বর্তমানে প্রভাব ফেলে। ফলে এখানে ভারসাম্য রক্ষা করা ক্রমেই জটিল হয়ে পড়ছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক একজন কূটনীতিক বলেন, ‘দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়, যেমন- পানি, সীমান্তে হত্যা, বাণিজ্য, কানেক্টিভিটি, বিদ্যুৎ, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা চলমান ঘটনা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি, ভারতের রাজনীতি ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি—এই তিন ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনটি বিষয়ই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আমার ধারণা, তিনটি বিষয় নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা স্বাভাবিক কারণেই হতে পারে’, বলেন এই সাবেক কূটনীতিক।

বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন

কোভিড পরিস্থিতির মাঝেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা ভঙ্গুর হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে শুরু করে বিভিন্ন উৎস থেকে আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করছে সরকার।

এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য চীনের কাছ থেকে বড় ধরনের আর্থিক সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ। ভারত সফরের পরই চীনে যাবেন শেখ হাসিনা এবং সেখানে বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’

‘বিপুল পরিমাণ আর্থিক সহায়তার বিনিময়ে চীনের দাবি-দাওয়া কী হবে এবং সেটির কারণে চীনের প্রভাব বলয়ে বাংলাদেশ কতটুকু ঢুকে যেতে পারে—তা নিয়ে ভারতের উদ্বিগ্ন থাকা স্বাভাবিক’, জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সামগ্রিক নিরাপত্তা, বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য এ অঞ্চলে চীনের প্রভাব বলয় বৃদ্ধি, ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে।’

আরেকজন কূটনীতিক বলেন, ‘ভারতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে—তাদের নিরাপত্তা এবং বাংলাদেশে চীনের প্রভাব বাড়লে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে (ভারতের) অস্থিরতা দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের গভীরতা ও মাত্রার বিষয় নিয়ে ভারত তার অবস্থান পরিষ্কার করতে পারে। অপরদিকে বেইজিং নিয়ে ঢাকা কী ভাবছে—সেটিও বলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের, বলেন তিনি।

ভারতের রাজনৈতিক পটপরিবর্তন

জোটবদ্ধভাবে ভারতে সরকার গঠন করেছে বিজেপি। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি এবং বিহারের নিতীশ কুমারের জনতা দলের (ইউনাইটেড) ওপর অনেকটা নির্ভর করছে ভারত সরকারের ভাগ্য। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণভাবে নিজেদের সক্ষমতা দেখানোর জন্য বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশের সহায়তা চাইতে পারে বিজেপি।

বাংলাদেশের আরেকজন সাবেক কূটনীতিক এ বিষয়ে বলেন, ‘২০১৪ সালে ২৮২ এবং ২০১৮ সালে ৩০৩ আসন পেয়ে এককভাবে সরকার গঠন করেছিল বিজেপি। এবার এককভাবে আসন সংখ্যা ২৪০-এ নেমে আসার কারণে জোটবদ্ধভাবে সরকার গঠন করেছে বিজেপি।’

শরিক দলগুলো এবং গোটা ভারতের কাছে স্বাভাবিকভাবে নিজেদের সবল প্রমাণ করার জন্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি বড় করে দেখাতে চাইবে বিজেপি বলে মনে করেন এই সাবেক কূটনীতিক।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি উভয়ই ঝানু রাজনীতিবিদ এবং তাদের সরকার পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিজেপির অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিবেশীকে কাছে পাওয়ার বিষয়টি নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা এবং এ বিষয়ে বাংলাদেশের পূর্ণ সহযোগিতা চাইতে পারেন নরেন্দ্র মোদি।’

আঞ্চলিক ভূ-রাজনীতি

ভারতের সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্কে অস্বস্তি রয়েছে এবং সেটি গোপন বিষয় নয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে বড় দেশ হিসেবে ভারতের স্বাভাবিক একটি প্রভাব-বলয় আছে। কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ওই প্রভাব বলয়ে ভাগ বসাতে চায়, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রভাব বলয় বাড়ানোর জন্য আগের যেকোনও সময়ের চেয়ে চীন এখন অনেক বেশি তৎপর। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের। অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপে বড় ধরনের সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা করছে চীন।’

সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে ডোকলাম সংঘর্ষের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের। বেইজিং বা অন্য যেকোনও দেশের কারণে এই সম্পর্কে ভিন্ন কোনও প্রভাব পড়ুক, এটি ভারতের কাম্য নয়।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীন প্রথমে আগ্রহ প্রকাশ করে। পরবর্তী সময়ে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করার জন্য ভারতও আগ্রহ দেখায় এবং তারা বাংলাদেশকে বিষয়টি জানায়।

শহীদুল হক আরও বলেন, ‘ভারত ও চীনের পাশাপাশি জাপানও এ অঞ্চলের প্রতি আগ্রহী। বাংলাদেশে কক্সবাজারের মাতারবাড়িকে কেন্দ্র করে যে গভীর সমুদ্রবন্দর ও অন্যান্য লজিস্টিক সুবিধা গড়ে উঠছে, সেটিতে বিনিয়োগ করছে জাপান। তাদের লক্ষ্য হচ্ছে, উপ-আঞ্চলিক সহযোগিতা এবং এর সঙ্গে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো, নেপাল এবং সেইসঙ্গে ভুটানও রয়েছে।’

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে এই সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের কাছে প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করতে আগ্রহী ভারত এবং এ জন্য ৫০ কোটি ডলারের লাইন অব ক্রেডিটও দিয়েছে তারা। এই প্রতিরক্ষা সহযোগিতা শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে হবে না, বরং এর যে বড় ক্যানভাস—অর্থাৎ চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্বার্থ, সেটির আলোকে বিবেচনা করতে হবে।’

আঞ্চলিকভাবে ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং ওই পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের (বাংলাদেশ-ভারত) সহযোগিতা ও ভূমিকা কী হবে, সেটি নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/