• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা দুই পরিবার সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে “ডাস্টবিন দাঁড়িয়ে, ময়লা নিচেই!” তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অবুঝ মনের ব্যাকুল কথা—- মোঃ সেলিম উদ্দীন যুক্তরাজ্য প্রবাসী নিজামুদ্দীনের পরিবারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, ‎নিরাপত্তা নিশ্চিতের দাবি। ডেলিভারি ভ্যান ছিনতাই থেকে হাবে হামলা নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার বাঁশখালীর সাধনপুর ৮নং ওয়ার্ডে জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখতে চান আজিমুল হক পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করলেন আইজিপি আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী বড়বাড়ী ইউনিয়ন পরিষদে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে সড়ক অবরোধে অচলাবস্থা, জনমনে আতঙ্ক কাজিপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, নতুন উদ্দীপনার আলোচনা বরিশালে অটো-সিএনজির একতরফা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ; আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রদলের আসিফ আল মামুন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় বিশ্বনাথ বিএনপি: মুখোমুখি দুই গ্রুপ, লুনার চেয়ে শক্তিশালী হুমায়ুন বলয় তাড়াশে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্বোধন করা হয়েছে আড়ালে থেকেও আ.লীগের রাজনীতিতে সক্রিয়, কে এই শামসুল ইসলাম? বাঁশখালীতে সরকারি পাইপলাইন দখল ও পরিবেশ দূষণ: এস.কে.বি ক্লাবের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন আইনের আশ্রয় নিতে গিয়ে রহস্যময় গ্রেপ্তার: ব্যবসায়ী ইয়াকুব সীতাকুণ্ডে তোলপাড় রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা মনোনয়ন বাতিলের অভিযোগে মামলা : তুঙ্গে বাঁশখালী আইনজীবী সমিতির উত্তেজনা গাছের ডাল মাথায় পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু “আওয়ামীলীগ মানেই বাংলাদেশ ; আওয়ামী লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস ; আর ইতিহাসের মহানায়ক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু.. তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন তাড়াশে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, বাধা দেওয়ায় নারীসহ আহত ৬ বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান: বিএনপি নেতার ছেলে বিকৃত যৌনাচারের সরঞ্জামসহ গ্রেফতার তাড়াশে সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সৌদিআরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান! রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ :মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে বাধ্য! ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবার পেল ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ টি কৃষক পরিবারকে আর্থ প্রদান গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ ঝিনাইগাতীতে সরকারের ৫ বছরে ২৫ কোকর্মসূচি বাস্তবায়ন শুরুটি বৃক্ষরোপণ গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে মোকামতলায় গণমিছিল, অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা তাড়াশে হ্যাচারিতে কেমিক্যাল মিশানো পচা ডিমের তীব্র দুর্গন্ধ: জনজীবন অতিষ্ঠ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে মানহানিকর লেখার প্রতিবাদে কমলাপুরে সভা, সম্পাদক নিজামুদ্দীন এর গ্রেপ্তারের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি; আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় দ্বীনি দাওয়াতে আহলে সুন্নাত মতাদর্শের দাওয়াতে ইসলামের অগ্রযাত্রা; মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি ল্যাপটপ চুরির অভিযোগ, থানায় লিখিত আবেদন বালিয়াডাঙ্গীর ডাঙ্গীবাজার চৌরাস্তায় সড়ক ত্রুটি: ৪-৫ ইঞ্চির মরণফাঁদে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন  তাড়াশে মাদক সেবনের দায়ে একজন কে কারাদণ্ড ও অর্থদণ্ড  টি-স্পোর্টসসহ যে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ৯৫ দোকান পুড়ে ভষ্মিভূত দীর্ঘ এক যুগ পূর্তিতে মানব সেবায় নিয়োজিত #হাসি# ফাউন্ডেশন প্রশংসার যোগ্য;

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু

রিপোর্টারের নাম / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে তিস্তা ইস্যু প্রাধান্য পেতে পারে। ভারতের অভ্যন্তরীণ সমঝোতা না হওয়ায় চুক্তিটি ঝুলে আছে। যদিও দুদেশের মধ্যে প্রায় দেড় দশক আগে তিস্তার পানি বণ্টনের ফর্মুলা চূড়ান্ত হয়।

কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে চুক্তি সই হয়নি। অগত্যা তিস্তায় পানিপ্রবাহ বৃদ্ধি এবং দুই তীর সংরক্ষণ করে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার একটি উদ্যোগ নিয়ে বাংলাদেশের সরকারি মহলে আলোচনা হচ্ছে।

চীন এমন প্রকল্পে অর্থায়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করলে নড়েচড়ে ওঠে ভারত। তিস্তার এমন প্রকল্পে ভারত আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার এই সফর। শেখ হাসিনা অবশ্য তৃতীয় মেয়াদে মোদির সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লি গিয়েছিলেন।

তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার আসন্ন সফর হবে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয়। যদিও সফরটি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু মোদির সরকারের শপথ অনুষ্ঠানে যোগদান করায় স্বল্পসময়ের ব্যবধানে আরেক দফা ভারত সফর করতে যাচ্ছেন শেখ হাসিনা।

সফরকালে দিল্লিতে হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্ত বৈঠক করবেন। তারপর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উভয় নেতা। সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ভারত থেকে ফিরে আগামী ৮ জুলাই চীন সফরে যাবেন তিনি। ফলে বেইজিং সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকায় চীনা কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব লিখিতভাবে দেওয়া হলে চীন তার সম্ভাব্যতা যাচাই করে দেখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হওয়ার টার্গেট রয়েছে চীনের। এমন বাতাবরণের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানান।

বিনয় কোয়াত্রা তিস্তার প্রকল্পে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন। প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে সাম্প্রতিককালে ভারতের স্পর্শকাতরতা লক্ষ্যণীয়। লাদাখে গ্যালভান নদীর তীরে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের পর স্পর্শকাতরা বৃদ্ধি পায়।

যদিও চীনের সঙ্গে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর বাণিজ্য নিয়ে ভারতের কোনো সমস্যা নেই। কারণ ভারত ও চীনের নিজেদের মধ্যেও বছরে ১২০ বিলিয়ন ডলার বাণিজ্য রয়েছে। চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে ভারতের দুশ্চিন্তা রয়েছে।

তিস্তা প্রকল্পে চীনের অংশ নেওয়াকে স্পর্শকাতর মনে করে ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, প্রস্তাবিত তিস্তার উন্নয়ন প্রকল্পটি চীনের প্রকল্প নয়। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প। এই প্রকল্পে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এত বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশের জোগান দেওয়া কঠিন। তাই চীনের কাছ থেকে ঋণ নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে প্রকল্পে চীনা ঋণ নিয়ে ভারতের স্পর্শকাতরতা থাকলে ভারত ও চীন উভয়কে নিয়ে একটি কনসোর্টিয়াম করা যেতে পারে। প্রকল্পের ভিন্ন ভিন্ন উপাদানে উভয় দেশই অর্থায়ন করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। ২০২৬ সালে চুক্তিটির নবায়ন করতে হবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তিটি সই হয়েছিল।

এছাড়াও, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা নিয়ে ঢাকার উদ্বেগ শেখ হাসিনার এবারের সফরকালেও প্রকাশ করা হতে পারে। নিরাপত্তা, প্রতিরক্ষা, কানেকটিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতের তরফ থেকে নতুন একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আঞ্চলিক ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক সহযোগিতা এবং ভারত মহাসাগরে ভারতের ‘সাগর’ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা করতে পারে।

এছাড়াও, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হতে পারে। ফেনী নদীতে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতু পুরোপুরি চালু করা এবং রামপালে বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎকেন্দ্রে আরও একটি ইউনিট চালুর বিষয় আলোচ্যসূচিতে থাকতে পারে। ভারত সামরিক সরঞ্জাম বিক্রির বিষয় আলোচনা করতে পারে। এছাড়াও, ভারতের ঋণের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/