• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। পতেঙ্গায় ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করল কোস্ট গার্ড পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ২০ জেলে, মাঝির ২ মাসের কারাদণ্ড সালাউদ্দিন কাদের চৌধুরী: একজন সাহসী বিরোধী কণ্ঠ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এবং ইতিহাসের কাঠগড়ায় এক বিতর্কিত বিচার টেকনাফে ইজিবাইকের পেছনে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ২ বালুরচর জ্ঞানদীপ্তি ফাউন্ডেশনের মেধা বৃত্তি-২০২৬ এর ফলাফল প্রকাশ, বৃত্তি পেল ১০ শিক্ষার্থী টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার উখিয়ায় আয়াছ হত্যা মামলারপলাতক আসামি গ্রেপ্তার, আরসা সদস্য বলে দাবি পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির

মনে রেখো বাংলাদেশ!

দৈনিক প্রতিবাদ / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

“মনে রেখো বাংলাদেশ!

মকিস মনসুর,
———————————–

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩#একটি স্বাধীন সার্বভৌম দেশে কেনো একজন ব্যক্তির মরদেহ দাফনের জন্য তাঁর স্ত্রী, কন্যা ও বোনকে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কবর খুঁড়তে হবে? #স্বাধীনতা বিরোধী উগ্রবাদী গোষ্ঠীর বাধায় মধ্যরাতে মোবাইলের আলোয় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর খুঁড়ছেন তাঁর মেয়ে ও বোন !#প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সঙ্গে রাষ্ট্রের নিদারুণ নিষ্ঠুরতার সাক্ষী হলো আজ গোটা বাংলাদেশ।#মানবতা আজ কোথায় গিয়ে ঠেকেছে? একজন মৃত মানুষকে শেষ বিদায় ও দাফন করতে বাধা দেওয়ার মতো অমানবিক ঘটনা কেবল সামাজিক অবক্ষয়ই নয়, এটি মৌলিক মানবাধিকার ও ধর্মীয় বিধানের চরম লঙ্ঘন।
#জীবদ্দশায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মৃত্যুর পর একজন মানুষের শেষকৃত্য বা দাফন নিয়ে রাজনীতি করা বা বাধা দেওয়া কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষেরই মৃত্যুর পর সম্মানের সাথে শেষ বিদায় পাওয়ার অধিকার রয়েছে। এমন অমানবিক আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।

#কবরে আগুন দেওয়া, কবর থেকে লাশ তুলে ফেলা কিংবা কাউকে কবর দিতে না দেওয়া যে সমাজে স্বাভাবিক হয়ে উঠছে, সেই সমাজ টিকিয়ে রাখা কঠিন। এমন অমানবিক রাষ্ট্র নিশ্চয়ই আমরা চাই না।

#মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ কোথায় যাচ্ছে? যেখানে একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে পুলিশ পাহারা লাগে, যেখানে তাঁর মেয়েকে নিজ হাতে বাবার কবর খুঁড়তে হয়, সেটি কি এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে, বিশেষ করে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে। নতুবা ইতিহাস একদিন আমাদের কাউকে ক্ষমা করবে না,,

#পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সহ তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জানাই।
সমাজে এই ধরনের উগ্রতা ও অসহিষ্ণুতা বন্ধ হোক। মানুষের শেষ আশ্রয়স্থলটুকুও যদি রাজনীতির শিকার হয়, তবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে?
#রাজাকারদের ভয়ে একজন বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে হয় রাতের অন্ধকারে চুপি চুপি, মোবাইলের আলো জ্বেলে!এ কোন অদ্ভুত দেশ!!!

#অত্যন্ত দুঃখের বিষয় হলো, রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনো কারণে কোনো মুসলমানের মৃত্যুর পর তার জানাজা পড়তে না দেওয়া বা বাধা সৃষ্টি করা স্পষ্ট জুলুম।
শরিয়ত ও মানবিক আদর্শ অনুযায়ী, কোনো মুসলিম মারা গেলে তার জানাজা, দাফন-কাফন সম্পন্ন করা জীবিত মুসলিম সমাজের উপর ফরজে কিফায়া (সমষ্টিগত বাধ্যতামূলক দায়িত্ব)। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত যেকোনো শত্রুতা বা মতপার্থক্য থাকুক না কেন, একজন মৃত মানুষের শেষকৃত্যে বাধা দেওয়া বা অসহযোগিতা করা ইসলামে চরম গর্হিত এবং নীতিবহির্ভূত কাজ।
দাফন ও জানাজা ফরজে কিফায়া: ইসলামে একজন মুসলিমের লাশ সম্মানজনকভাবে দাফন করা অন্য মুসলমানদের উপর আবশ্যকীয় কর্তব্য। যদি কোনো জনপদের মানুষ অবহেলা বা ক্ষোভের কারণে লাশ দাফনে সম্পূর্ণ অস্বীকৃতি জানায় বা বাধা দেয়, তবে ওই এলাকার যারা সামর্থ্যবান তারা সবাই গুনাহগার হবে।
মরদেহের প্রতি সম্মান প্রদর্শন: রাসুলুল্লাহ (সা.) মুসলিম-অমুসলিম নির্বিশেষে মানুষের মরদেহের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। একবার এক ইহুদির মরদেহ নিয়ে যাওয়ার সময় রাসুলুল্লাহ (সা.) সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। সাহাবিরা যখন বললেন, “ইয়া রাসুলুল্লাহ! এটি তো এক ইহুদির লা*শ।” তখন তিনি উত্তর দিলেন, “সে কি একজন মানুষ নয়?” (সহিহ বুখারি)। ইসলামের এই শিক্ষা যেখানে অমুসলিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেখানে একজন মুসলিমের ক্ষেত্রে তা আরও জোরালো।
#প্রতিশোধমূলক আচরণ বর্জন: কোনো ব্যক্তির জীবদ্দশার কোনো কর্মফল বা সিদ্ধান্তের বিচার করার অধিকার মানুষের নয়, তা একমাত্র আল্লাহ তাআলার এখতিয়ার। দাফনের জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে ফেলা কিংবা সামাজিক বয়কটের মাধ্যমে লাশ দাফনে বাধা সৃষ্টি করা ইসলামের উদারতা, সহনশীলতা ও মহানুভবতার সম্পূর্ণ পরিপন্থী।
#সারসংক্ষেপে, রাজনৈতিক বৈরিতা বা আদর্শিক সংঘাতকে কেন্দ্র করে একজন মৃত মানুষের লা*শ নিয়ে অমানবিক আচরণ করাকে ইসলাম কখনোই সমর্থন করে না।
#ইসলামে আছে, আপনার শত্রু যদি মারা যায় তাহার যানাজার নামাজে শরীক হয়ে থাকে ক্ষমা করে দেয়া,
অথচ র্দুভাগ্য আমাদের দেশে, ক্ষমা করা দূরের কথা কবর দিতে চায়না,একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিলো তার জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করা আমরা সেই কাজটি না করে তার দাফন কাফনে বাধা হয়ে দাঁড়ালাম। এটা কোন ধরনের ইসলামিক রাজনীতির নমুনা,
সারসংক্ষেপে, রাজনৈতিক বৈরিতা বা আদর্শিক সংঘাতকে কেন্দ্র করে একজন মৃত মানুষের লা*শ নিয়ে অমানবিক আচরণ করাকে ইসলাম কখনোই সমর্থন করে না।
#বাংলাদেশ.আজ এমন একটি ছবি দেখে জীবিত সকল মুক্তিযুদ্ধা ও তাদের সন্তানদের হৃদয়ের যে রক্তকরণ তা কি আমরা অনুধাবন করতে পারছি,,
৭১’র চেতনা কোথায় গিয়ে দাড়িয়েছে আজ,যাঁদের স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, তাঁদের অবদান কখনো ভোলার নয়। একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ও সম্মান আমাদের ইতিহাসেরই অংশ।
#হায়রে বীর মুক্তিযোদ্ধারা আপনাদের কি দরকার ছিলো জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করা। এটা ভারাক্রান্ত মন থেকে দূ:খ করে বললাম।🇧🇩 মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা হোক 🇧🇩 একজন মুক্তিযোদ্ধা শুধু একজন মানুষ নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের গর্বিত অংশ। তাঁদের আত্মত্যাগ ও অবদানেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, পেয়েছি লাল-সবুজের পতাকা।
একজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান অবশ্যই নিশ্চিত করতে হবে। তাঁরা জীবিত থাকুন কিংবা মৃত্যুবরণ করুন, তাঁদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায় যেন অসম্মানের না হয়, যেন তাঁর পরিবারকে সম্মান নিয়ে প্রিয়জনকে দাফন করতে পারে—এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
#যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের সম্মান রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা দিতে হবে, তাঁদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
মুক্তিযোদ্ধাদের সম্মান মানে বাংলাদেশের সম্মান। তাঁদের অবহেলা নয়, প্রাপ্য মর্যাদা নিশ্চিত হোক।
🇧🇩 মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে হবে—এটাই আমাদের দাবি।
#পিরোজপুরে স্বজনদের কবর খুঁড়ে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে,
#বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার পাশাপাশি দেশের সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায় বর্তমান সরকারের। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও গাফিলতি খতিয়ে দেখতে হবে। সরকার এই দায় এড়াতে পারে না। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা এবং সব মুক্তিযোদ্ধা পরিবার ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
#বীরমুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা! গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে দেশে বিদেশে বসবাসকারী বিবেকবান মানুষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।
#এটি মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা।’এটি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও চরম পরিপন্থি।
#রাষ্ট্রের প্রতি প্রশ্ন- মানিক পশারীকে প্রকাশ্যে ও নির্বিঘ্নে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা গেলোনা কেন ? তাঁর পরিবারকে ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চয়তায় থাকতে হলো কেনো ? তাঁর স্ত্রী, কন্যা ও বোন রাতের অন্ধকারে কবর খুঁড়তে হলো কেনো ? স্থানীয় মানুষ একজন মৃতব্যক্তির দাফনে অংশগ্রহণ ভয় পেলো কেনো ?

#বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা । যারা দেশ স্বাধীন করেছেন, তাদের শেষবিদায়ের মর্যাদাও যদি রক্ষা করতে না পারি, সেই ব্যর্থতা গোটা জাতির।’
#মুক্তিযুদ্ধের চেতনা অম্লান থাকুক, ইতিহাসের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী,জাতির গর্ব, স্বাধীনতার ইতিহাস।শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি। আমাদের হোক দীপ্ত শপথ একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক বার বার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
#প্রানের বাংলাদেশ চিরজীবী হোক। মানবতার জয় হোক।
———————————–

মোহাম্মদ মকিস মনসুর,
লেখক ও সাংবাদিক,
সভাপতি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ,
চেয়ারম্যান, ইউকে বিডি টিভি,
———————————–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/